Dhaka News Online

Dhaka News Online News

ফুলবাড়ী উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক, আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ: আসল ঘটনা প্রকাশ কুড়িগ্রাম জে...
25/05/2026

ফুলবাড়ী উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক, আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ: আসল ঘটনা প্রকাশ

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি এস এ লিমন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ও জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) ফুলবাড়ী উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক এবং স্থানীয় আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে ওঠা মোটরসাইকেল ছিনতাই, চাঁদাবাজি ও মারধরের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে জানা গেছে। একটি মহল ব্যক্তিগত ও রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে স্থানীয় এই নেতার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অনুসন্ধানে বেরিয়ে এসেছে।

অনুসন্ধানে জানা যায়, গত মঙ্গলবার (১৯ মে) রাজারহাটের আমজাদ হোসেন নামের এক ব্যক্তির মোটরসাইকেল সংক্রান্ত একটি জটিলতা তৈরি হলে, আসাদুল হাবিব দুলু কোনো অপকর্মের সাথে জড়িত না থেকে বরং একজন দায়িত্বশীল সমাজকর্মী হিসেবে এগিয়ে আসেন। ঘটনার দিন বিকেল আনুমানিক ২টার দিকে তিনি নিজেই উদ্যোগী হয়ে বিষয়টি মীমাংসা করেন এবং উদ্ধারকৃত মোটরসাইকেলটি প্রকৃত মালিকের কাছে অক্ষত অবস্থায় বুঝিয়ে দেন।
স্থানীয় একটি সূত্র নিশ্চিত করেছে, যেখানে আসাদুল হাবিব দুলু নিজে উপস্থিত থেকে বিকেল বেলা মোটরসাইকেল উদ্ধার ও তা ফেরত দেওয়ার ব্যবস্থা করলেন, সেখানে তাকে জড়িয়ে পরবর্তী সময়ে ছিনতাই ও গভীর রাতে রশি দিয়ে বেঁধে রাখার মতো অবাস্তব ও কাল্পনিক গল্প সাজানো হয়েছে।
আসাদুল হাবিব দুলুর রাজনৈতিক ও সামাজিক জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহল এই সাজানো নাটক তৈরি করেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রত্যক্ষদর্শীদের মতে, দুলুর বিরুদ্ধে মারধর কিংবা সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার যে দাবি করা হয়েছে, তার কোনো সত্যতা নেই। বরং তিনি এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড এবং অন্যায়ের প্রতিবাদে সর্বদা সোচ্চার থাকেন বলেই তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এই অপচেষ্টা চালানো হচ্ছে।
নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষের দাবি, আসাদুল হাবিব দুলু একজন নিষ্ঠাবান রাজনৈতিক কর্মী এবং গণমাধ্যমকর্মী হিসেবে এলাকায় পরিচিত। তার নামে এমন জঘন্য ও মিথ্যা অপবাদ ছড়ানোর ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন কাশিপুর এলাকার সচেতন মহল। তারা অনতিবিলম্বে এই মিথ্যা প্রোপাগান্ডা বন্ধের দাবি জানান এবং ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচনের আহ্বান জানান।

09/05/2026

কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলা ভূমি অফিসারের কাছে সেবা নিতে গেলে,সাধারন জনগণের সাথে দুর্ব্যবহার,সেবা না পেয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ

প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাসে কুড়িগ্রামে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাএস এ লিমন স্টাফ রিপোর্টার  কুড়িগ্রাম সদর উপজেল...
28/04/2026

প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাসে কুড়িগ্রামে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

এস এ লিমন
স্টাফ রিপোর্টার

কুড়িগ্রাম সদর উপজেলায় “সমাজ ভিত্তিক দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা, প্রকল্প অবহিতকরণ এবং অংশীজনের ভূমিকা” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
বিশ্বব্যাংকের অর্থায়নে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)-এর বাস্তবায়নে পরিচালিত “রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার ফর অ্যাডাপটেশন অ্যান্ড ভালনারেবিলিটি রিডাকশন (রিভার)” প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। প্রকল্পের সিইএমআরসিবি (Community Engagement, Mobilization, Resilience and Capacity Building) উপাদানের মাধ্যমে কর্মশালাটি বাস্তবায়িত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মো. ইসমাইল হোসেন। এতে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকৌশলী ফিরোজুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার শরিফুল ইসলাম খন্দকার, সদর থানার অফিসার ইনচার্জের পক্ষে আজমোল হোসেন, ডিএনএক্স-এর ডিআরই মো. আনোয়ার হোসেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি শফি খান এবং কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহ-সম্পাদক মনোয়ার হোসেন লিটনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা।
প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন রিভার প্রকল্পের সিইএমআরসিবি’র সিএমই মো. আফজাল হোসেন। তাকে সহযোগিতা করেন ফিল্ড অফিসার জাহাঙ্গীর আলম ও মোছা. নাজনীন নাহার নিম্মী। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা ইনচার্জ সচীন চন্দ্র সরকার এবং প্রশাসনিক ও অর্থ বিষয়ক দায়িত্বে ছিলেন খাদেমুল ইসলাম।
কর্মশালায় সমাজভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনায় স্থানীয় জনগণের সম্পৃক্ততা, সচেতনতা বৃদ্ধি, প্রকল্পের আওতায় নির্মিতব্য স্কুল কাম বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্রের ব্যবহার এবং দুর্যোগ মোকাবেলায় সংশ্লিষ্ট অংশীজনদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া দুর্যোগ ঝুঁকি হ্রাসে টেকসই ও সহনশীল অবকাঠামো নির্মাণের গুরুত্বও তুলে ধরা হয়।
বক্তারা বলেন, দুর্যোগপ্রবণ এলাকায় জনসম্পৃক্ততা ও প্রস্তুতি বৃদ্ধি ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবেলার সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায়

ভুরুঙ্গামারী উপজেলা,আন্ধারীঝাড় ইউনিয়ন ভূমি কর্মকর্তা রোকনুজ্জামান রোকনের  বিরুদ্ধে দুর্নীতির ভুয়া ও মিথ্যা সংবাদ প্রচার,...
21/04/2026

ভুরুঙ্গামারী উপজেলা,আন্ধারীঝাড় ইউনিয়ন ভূমি কর্মকর্তা রোকনুজ্জামান রোকনের বিরুদ্ধে দুর্নীতির ভুয়া ও মিথ্যা সংবাদ প্রচার,

​ এস এ লিমন স্টাফ রিপোর্টার

​কুড়িগ্রাম ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা রোকনুর জামান রোকনের বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী মহলের চালানো ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্টরা। সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উত্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে।
​ভিত্তিহীন সংবাদের নেপথ্যে
​স্থানীয় সচেতন মহলের মতে, সরকারি দায়িত্ব পালনের সময় কোনো বিশেষ গোষ্ঠীর অন্যায্য আবদার পূরণ না করায় ভূমি কর্মকর্তা রোকনুর জামান রোকনের সুনাম ক্ষুণ্ণ করতে একটি মহল সক্রিয় হয়েছে। কোনো প্রকার যাচাই-বাছাই ও নথিপত্র ছাড়া জনমনে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে একটি পরিকল্পিত সংবাদ প্রচার করা হচ্ছে, যার কোনো আইনি বা তথ্যগত ভিত্তি নেই।

​এ বিষয়ে অভিযুক্ত ভূমি কর্মকর্তা রোকনুর জামান রোকন বলেন, “আমার দীর্ঘ কর্মজীবনে আমি সবসময় স্বচ্ছতা ও সততার সাথে দায়িত্ব পালনের চেষ্টা করেছি। আন্ধারীঝাড় ইউনিয়নে, যোগদানের পর থেকে আমি সরকারি নিয়ম মেনে সেবাপ্রার্থীদের সেবা দিয়ে আসছি। একটি কুচক্রী মহল তাদের অনৈতিক স্বার্থ হাসিল করতে ব্যর্থ হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি এই ধরনের হীন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত দাবি করছি।”

উলিপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন  স্টাফ রিপোর্টার  আবু রায়হান আলী নববর্ষের ঐকতান, গণ...
15/04/2026

উলিপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

স্টাফ রিপোর্টার আবু রায়হান আলী

নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাঙালির হাজার বছরের সংস্কৃতিকে বুকে ধারণ করে কুড়িগ্রামের উলিপুরে পহেলা বৈশাখ ১৪৩৩ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে।
আজ মঙ্গলবার১৪ এপ্রিল ২০২৬ ইং তারিখ সকালে উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ মাঠে জাতীয় সংগীত পাঠদানের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এসো হে বৈশাখ গানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সুচনা করা হয়।
সকাল সাড়ে ৯ টায় উলিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উলিপুর এমএস স্কুল মাঠ চত্ত্বর থেকে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী উলিপুর রিপোর্টার্স ইউনিটি, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। উলিপুরের কয়েকটি প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্তর বিজয় মঞ্চে এসে শোভা যাত্রা শেষ হয় । এ সময় আরো উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা কমিশনার ভূমি এস এম মেহেদী হাসান উলিপুর রিপোর্টার্স ইউনিটির আহবায়ক মমিনুল ইসলাম উলিপুর রিপোর্টার্স ইউনিটির সিনিয়র যুগ্ন আহবায়ক আবু রায়হান আলী সহ স্থানীয় গণমাধ্যম কর্মীগণ এছাড়াও বৈশাখ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান , পুরুস্কার বিতরণ ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠানের মধ্যে দিয়ে ১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন করা হয়

04/04/2026

নানা প্রতিকূলতায় পরিচালিত শুভগাছা রোকন সিরাজ হাফিজিয়া মাদরাসা ও লিল্লাহ বোডিং- সহযোগীতার দাবী স্থানীয়দের

27/03/2026

ওমান বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটিকে ২৬মার্চ শহীদের কে শ্রদ্ধা জানাতে দেয়নি দূতাবাস

উলিপুরের রামদাস ধনীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা ভেঙে ফ্যান চুরি  স্টাফ রিপোর্টার আবু রায়হান আলীকুড়িগ্রামের উলিপু...
26/03/2026

উলিপুরের রামদাস ধনীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা ভেঙে ফ্যান চুরি

স্টাফ রিপোর্টার আবু রায়হান আলী

কুড়িগ্রামের উলিপুর উপজেলার রামদাস ধনিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্বে অবহেলা ও নানা অনিয়মের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকায় সুযোগ বুঝে দুর্বৃত্তরা তালা ও জানালার গ্রিল ভেঙে শ্রেণিকক্ষ ও অফিসকক্ষ থেকে ১০টি ফ্যান চুরি করে নিয়ে গেছে। একটি ফ্যান খুলতে না পেরে দুমড়ে-মুচড়ে কক্ষেই ফেলে রেখে যায় তারা। প্রতিষ্ঠানের পাশেই সহকারী শিক্ষক ফেরদৌসি বেগম এর বাসা, তিনি বলেন আজ বুধবার ২৫ মার্চ স্থানীয় ছেলে স্কুল মাঠে খেলাধুলা করতেছে তারা দেখে স্কুলে গেটের তালা খোলা পরে আমাকে ডাকলে আমি এসে দেখি যে তালা ভেঙ্গেছে ফ্যান একটি রুমে মুচড়ে টেবিলে উপরে পড়ে আছে পরে আমি প্রধান শিক্ষক কে জানাই।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক মাসুদা বেগম দায়িত্ব গ্রহণের পর থেকেই বিদ্যালয়ে পাঠদানে অনীহা, শৃঙ্খলার অভাব ও প্রশাসনিক দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, তিনি নিয়মিত ক্লাসে না গিয়ে সহকারী শিক্ষকদের নিয়ে আড্ডায় সময় কাটান। অন্যদিকে সহকারী শিক্ষকরাও নিজেদের ইচ্ছামতো বিদ্যালয়ে আসা-যাওয়া করেন, যা তদারকির কোনো ব্যবস্থা নেই।
সরেজমিনে দেখা গেছে, ক্লাস চলাকালীন সময়েও অনেক শিক্ষার্থী মাঠে খেলাধুলা করছে, আর শিক্ষকরা বসে গল্প করছেন। ফলে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এছাড়া বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন কাজেও অনিয়মের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের চারপাশে গাইড ওয়াল নির্মাণের কথা থাকলেও আংশিক কাজ করে শতভাগ সম্পন্ন দেখিয়ে বিল উত্তোলন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে প্রধান শিক্ষকের যোগসাজশের কথাও বলছেন স্থানীয়রা।
বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ থাকলেও অধিকাংশ কক্ষে আলো জ্বালানো হয় না। বিভিন্ন স্থানে শুধু হোল্ডার বসানো হলেও বাল্ব নেই। এমনকি বিদ্যালয়ের মূল ফটকের হোল্ডারেও কোনো বাল্ব দেখা যায়নি।
অন্যদিকে, বিদ্যালয়ের প্রধান ফটকের একটি গেটপাল্লা প্রায় দুই বছর ধরে ভাঙা থাকলেও তা মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
স্থানীয়রা জানান, এসব অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হয়ে পড়েছে। কাগজে-কলমে শিক্ষার্থীর সংখ্যা থাকলেও বাস্তবে প্রতিটি শ্রেণিতে উপস্থিতি মাত্র ৫-৬ জনে নেমে এসেছে।
এর আগেও প্রধান শিক্ষক মাসুদা বেগমের বিরুদ্ধে সিলিপ ফান্ডের অ

নাগেশ্বরীতে বিএনপি  অঙ্গ ও সহযোগী সংগঠনের মহিলা কলেজ মাঠে ইফতার ও দোয়া  মাহফিল অনুষ্ঠিত।স্টাফ রিপোর্টার এস এ লিমন শহীদ প...
20/03/2026

নাগেশ্বরীতে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের মহিলা কলেজ মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার এস এ লিমন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র রুহের মাগফেরাত কামনায় নাগেশ্বরী উপজেলা বিএনপির দোয়া ও ইফতার মাহফিল।

প্রধান অতিথি –
জনাব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা আহবায়ক জেলা বিএনপি কুড়িগ্রাম

প্রধান বক্তা–
নবনিযুক্ত প্রশাসক
কুড়িগ্রাম জেলা পরিষদ
আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদসদস্য সচিব জেলা বিএনপি কুড়িগ্রাম

বিশেষ অতিথি –
জনাব মোঃ হাসিবুর রহমান হাসিব যুগ্ম আহবায়ক জেলা বিএনপি কুড়িগ্রাম

আমন্ত্রিত অতিথি –
জনাব এ্যাডভোকেট বজলুর রশিদ পিপি সদস্য জেলা বিএনপি কুড়িগ্রাম।

সঞ্চলনায় –
আলহাজ্ব মোকলেছুর রহমান চেয়ারম্যান সদস্য সচিব নাগেশ্বরী উপজেলা বিএনপি।

সভাপতি –
অধ্যাপক গোলাম রসুল রাজা আহবায়ক নাগেশ্বরী উপজেলা বিএনপি।

উলিপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিতউলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:কুড়িগ্রামের উলিপুরে উলিপুর রিপোর্...
15/03/2026

উলিপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে উলিপুর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ মার্চ) বিকেলে পৌর শহরের ৭ নং ওয়ার্ডের তেঁতুলতলা বাজার সংলগ্ন এলাকায় উলিপুর রিপোর্টার্স ইউনিটি' কার্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উলিপুর রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক মমিনুল ইসলাম। সদস্য সচিব আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এন এস আমিন রেসিডেনসিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক শামীম আখতার আমিন।

এ সময় আরও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ ফরহাদ হোসেন মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মহসীন আলী, দৈনিক করতোয়া ও প্রতিদিনের উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি মোঃ সাজাদুল ইসলাম (সাজু), দৈনিক সংগ্রাম উলিপুর কুড়িগ্রাম প্রতিনিধি মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা প্রেসক্লাব উলিপুরের সদস্য মোঃ শাহজাহান খন্দকার এবং কুড়িগ্রাম পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব শ্রী স্বপন কুমার সাহা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব উলিপুরের সদস্য মোঃ মতলেবুর রহমান, মোহাইমিনুল ইসলাম, মোঃ নুর মোহাম্মদ রোকনসহ অন্যান্য সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

Address

Dhaka
Mirpur
1216

Telephone

+8801793671983

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka News Online posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dhaka News Online:

Shortcuts

Share