Zinnat Wizard

Zinnat Wizard Assalamu Alaikum. Life is perfectly imperfect and unpredictable, so be kind to all creation. DM for PR or collaboration, or email: [email protected]

হাই খাম্মিরা দেখেন আমি কি করি 😴Good night
29/08/2026

হাই খাম্মিরা দেখেন আমি কি করি 😴

Good night

Yubi ছাড়া আমার চলেই নাহ!
29/08/2026

Yubi ছাড়া আমার চলেই নাহ!

Salman Mahmud এমন একটা বাড়ী করে দিলে হবে 🥹
29/08/2026

Salman Mahmud এমন একটা বাড়ী করে দিলে হবে 🥹

"মা ছেলেকে স্নেহ দিয়া মানুষ করিয়া তোলে, যুগে যুগে মায়ের গৌরবগাথা তাই সকল জনমনের বার্তায় ব্যক্ত। কিন্তু শিশু যা মাকে ...
29/08/2026

"মা ছেলেকে স্নেহ দিয়া মানুষ করিয়া তোলে, যুগে যুগে মায়ের গৌরবগাথা তাই সকল জনমনের বার্তায় ব্যক্ত। কিন্তু শিশু যা মাকে দেয়, তাই কি কম? সে নিঃস্ব আসে বটে, কিন্তু তার মন-কাড়িয়া-লওয়া হাসি, শৈশবতারল্য, চাঁদ ছানিয়াগাড়া মুখ, আধ আধ আবোল-তাবোল বকুনির দাম কে দেয়? ওই তার ঐশ্বর্য, ওই বদলে সে সেবা নেয়, রিক্ত হাতে ভিক্ষুকের মতো নেয় না।"

My collection for my boy.Pillow cover Prayer matAnd wall moon hangingএই জিনিস গুলা হ্যান্ড মেড তাই আমার কাছে এইগুলার জন্...
26/08/2026

My collection for my boy.

Pillow cover
Prayer mat
And wall moon hanging

এই জিনিস গুলা হ্যান্ড মেড তাই আমার কাছে এইগুলার জন্য অন্যরকম একটা মায়া আছে। নিজের ছেলের নাম দিয়ে ছেলে কে এইসব দিতে পেরে মাঝে মাঝে নিজের কাছে খুব আনন্দিত লাগে। আর কিছুদিন পর বুঝতে শিখবে তখন ও এইগুলা দেখলে খুব খুশি হবে। আর এইগুলার মধ্যে আছে আমার আকাশ ছোয়া ভালোবাসা আর ওরে নিয়ে রাখা শখ।

আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যত টুকু সামর্থ্য দিয়েছে তা দিয়ে চেষ্ট করি ছেলের সব জন্য করার। বা ওকে নিয়ে যে শখ আছে সেগুলা পূরন করার।

সব গুলা আলাদা আলাদা পেজ থেকে নেওয়া।

24/08/2026

NYZ mushy lip balm review 💥💥

কোনো একটা জিনিস যখন সোশ্যাল মিডিয়ায় হাইপ হয়ে যায়, তখন আমরা সবাই কমবেশি পাগল হয়ে যাই—“এটা আমাকে ট্রাই করতেই হবে!” 😂আমিও ও...
24/08/2026

কোনো একটা জিনিস যখন সোশ্যাল মিডিয়ায় হাইপ হয়ে যায়, তখন আমরা সবাই কমবেশি পাগল হয়ে যাই—“এটা আমাকে ট্রাই করতেই হবে!” 😂

আমিও ওই দলের মানুষ। কিছুদিন ধরে ইন্ডিয়ার এই Swing ড্রিংকসটা নিয়ে বেশ হাইপ দেখছিলাম। তো আমিও একটু ঘাঁটাঘাঁটি করলাম, ভাবলাম ট্রাই করা যাক।

আর যেহেতু এটা ইন্ডিয়ার প্রোডাক্ট, আমাদের এখানে তো এমনিতেই ইন্ডিয়ান প্রোডাক্টের একটা আলাদা ক্রেজ আছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, ইন্ডিয়াতে যেটার দাম ১০ টাকা, বাংলাদেশে সেটাই বিভিন্ন পেজে ৪০, ৫০, এমনকি ৬০ টাকা পর্যন্ত দেখলাম। তার ওপর ডেলিভারি চার্জ!

তাই ভাবলাম, থাক। হুট করে অর্ডার না করে অপেক্ষা করি। হঠাৎ আমার হাজব্যান্ডের সিলেট যাওয়ার প্ল্যান হলো। আমি বললাম, “তুমি সিলেট থেকে আমার জন্য সব ফ্লেভার নিয়ে এসো।” 😇

So he brought me every drink and I tried them all.

এখন প্লিজ কেউ এসে বলবেন না, “আপু, এটা ইন্ডিয়ান না, এটা ওইটা না, বর্ডার থেকে যেটা আসে সেটা আলাদা।” কারণ আমি দুইটাই ট্রাই করেছি। আমি যেটা বলছি, বর্ডার এরিয়া থেকে যেটা পাওয়া যায় আর পেজে যেটা আপনারা ইন্ডিয়ান প্রোডাক্ট বলে সেল করছেন—দুটোর টেস্টে আমি কোনো পার্থক্য পাইনি।

এখন আসি আসল কথায়—এটা এত হাইপড কেন?

সত্যি বলতে, আমার কাছে এটা ওভারহাইপড মনে হয়েছে।

ড্রিংকসটা খারাপ না। বরং কিছু ফ্লেভার বেশ ভালো। যেমন Pomegranate খেলে সত্যিই মনে হয় আনারের জুস খাচ্ছি। ম্যাঙ্গোতেও ম্যাঙ্গোর ফ্লেভার বেশ strong, যদিও আমার কাছে একটু বেশি ট্যাংগি লেগেছে।

কিন্তু কোকোনাটটা আমার কাছে একদমই ভালো লাগেনি। আর মিক্স ফ্রুট খেয়ে আমার কাছে মিক্স ফ্রুটের চেয়ে বরং অরেঞ্জ জুসের মতো মনে হয়েছে। Appple টা আবার বেশ ভালো ছিল। Raw Apple juice মনে হয়েছে।

আর আমি যেটা ভেবেছিলাম, এটা হয়তো একটু থিক টাইপের হবে Drinks হিবে তবে একদমই না। এটা বেশ পাতলা একটা ড্রিংক।

তবে একটা জিনিস ভালো লেগেছে—কিছু ফ্লেভারে সত্যিই মনে হয় যেন ফলটা থেকেই জুস বের করে এর মধ্যে ঢেলে দিয়েছে। ওই real fruit flavour-টা পাওয়া যায়।

কিন্তু এই জন্য ৪০-৫০ টাকার একটা জিনিসের সঙ্গে আবার ৮০ টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার করে খেতেই হবে—এমন কিছুই না।

আপনি যদি সিলেট, জাফলং বা বর্ডার এরিয়ায় যান, তখন ট্রাই করতে পারেন। পরিচিত কেউ গেলে আনিয়েও দেখতে পারেন। তখন ২০-৩০ টাকার মধ্যে পেয়ে গেলে আমার মনে হয় ট্রাই করার মতো।

আর একটা কথা—আমাদের দেশেও কিন্তু এরকম fresh juice-এর অনেক ভালো অপশন আছে। অনেক juice bar আছে যেখানে আপনার সামনে ফল দিয়ে জুস বানিয়ে দেয়। ওটা বরং আমার কাছে বেশি ভালো অপশন, কারণ আপনি জানেন আপনার সামনে কী দিয়ে বানানো হচ্ছে।

সব মিলিয়ে, ড্রিংকসটা মজার, খারাপ না, কিন্তু আহামরি কিছু না।

আমার কাছে পুরো ব্যাপারটাই একটু হাইপের কারণে বেশি বড় হয়ে গেছে মনে হয়েছে।

তাই “এটা না খেলে জীবন বৃথা”—এরকম কিছু না। 😂

ট্রাই করতে ইচ্ছা করলে অবশ্যই করবেন। সব ফ্লেভার একসাথে এনে taste test করতে পারেন। কিন্তু শুধু হাইপ দেখে বেশি টাকা খরচ করে অর্ডার করার মতো জিনিস—আমার কাছে অন্তত মনে হয়নি।

এটা ছিল একদম আমার নিজের experience থেকে honest review।

🦋🦋
22/08/2026

🦋🦋

Address

Mirpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zinnat Wizard posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zinnat Wizard:

Shortcuts

Share