13/12/2025
ওসমান হাদি দেখতে কোনো বিলাসী নেতা টাইপ না—বরং তিনি আন্দোলনের মাঠের নেতা। তার পোশাকে নেই চাকচিক্য, নেই ক্ষমতার দম্ভ। সাধারণ পাঞ্জাবি বা শার্টেই তিনি মঞ্চে ওঠেন, কিন্তু তার কণ্ঠে থাকে আগুন, চোখে থাকে প্রতিবাদের ভাষা।তার শক্ত মুখাবয়ব যেন অনেক অন্যায় দেখার সাক্ষী। কথা বলার সময় তিনি শব্দ সাজান না, সত্যটাকেই সামনে আনেন। সমান হাদিকে নৃশংসভাবে হত্যার চেষ্টা করার ঘটনার আমরা তীব্র নিন্দা ও ঘৃণা জানাই। এ ধরনের বর্বর হামলা শুধু একজন মানুষের ওপর নয়, এটি মতপ্রকাশের স্বাধীনতা, গণতন্ত্র এবং ন্যায়ের কণ্ঠের ওপর সরাসরি আঘাত।
যে মানুষটি সাধারণ পোশাকে, খোলা মাঠে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে—তাকে গুলি করে থামিয়ে দেওয়ার চেষ্টা কাপুরুষতার চূড়ান্ত উদাহরণ। ভিন্নমতকে গুলি দিয়ে দমন করা যায় না, সত্যকে কখনো বুলেট থামাতে পারে না।
আমরা অবিলম্বে এই হামলার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। অন্যথায় এমন সহিংসতা সমাজে আরও অন্ধকার ডেকে আনবে।ওসমান হাদির কণ্ঠ থামানোর চেষ্টা ব্যর্থ হবে—কারণ প্রতিবাদ কোনো একক মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়, তা মানুষের হৃদয়ে বেঁচে থাকে।
এই ন্যাক্কারজনক হামলার বিরুদ্ধে আমরা সোচ্চার।
ন্যায়ের পক্ষে, ভয়ের বিরুদ্ধে