MHM Multimedia

MHM Multimedia ইসলামিক ভিডিও পেতে পেজটিতে লাইক দিয়ে ?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি  #নুর আর.......... নেই।
16/10/2019

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি #নুর আর.......... নেই।

নুর ইসলাম,,, যে কিনা সাহসী একজন ছাত্র।

25/11/2017

Batsman R(B) 4s 6s SR
Brendon McCullum 15 (20) 1 1 75.00
b Al-Amin
Gayle 30 (21) 1 3 142.86
batting
Mortaza(c) 42 (17) 4 3 247.06
b Sunzamul Islam

16/12/2016
ছবিতে যে সুন্দর,প্রাণবন্ত, মায়াভরা মুখের মেয়েটিকে দেখছেন, ওর নাম এমি। ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ছে। উজ্জ্বল ভবিষ্যত ...
10/11/2016

ছবিতে যে সুন্দর,প্রাণবন্ত, মায়াভরা মুখের মেয়েটিকে দেখছেন, ওর নাম এমি। ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ছে। উজ্জ্বল ভবিষ্যত গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করার সময় এখন তার। কিন্তু বোন-ম্যারো ক্যান্সার নামক ঘাতক ছিনিয়ে নিতে চাচ্ছে আমাদের ছোট্ট বোন এমিকে।
ঢাকাবিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাত্রী, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (DUDS) সাংগঠনিক সম্পাদক ও শামসুন নাহার হল ডিবেটিং ক্লাব এর সাধারণ সম্পাদক নিপু ইসলাম তন্বীর আপন ছোটবোন তোশি ইসলাম এমি। পরিবারের বড় সন্তান তন্বী। যে নিজেই এখনো বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরুতে পারেনি। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি শুধু তন্বীর বাবা। এমি বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেমাটেলজি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় আছে। ইতিমধ্যে দশ লক্ষ টাকা ব্যায় হয়েছে যার জন্য তন্বীর পরিবারের সকল সম্পদ আজ নিঃশেষ হয়ে গিয়েছে। কিন্তু এমির চিকিৎসার জন্য প্রয়োজন আরো ৬০-৭০ লক্ষ টাকা। ডাক্তাররা তাই তাদের একমাস সময় দিয়েছেন। পরিপূর্ণ চিকিৎসা হলে এমির আরোগ্য লাভ সম্ভব। কিন্তু এত স্বল্প সময়ে এই বিপুল অর্থ জোগাড় করা পরিবারটির পক্ষে অসম্ভব এবং অবাস্তব। কিন্তু তাই বলে কি এমিকে আমরা হারতে দিতে পারি? এমি তো আমাদেরও বোন, আমাদেরই সন্তান...
তাই দেশের সকল হৃদয়বান ব্যক্তিবর্গের কাছে আকুল আবেদন জানাচ্ছি, এমিকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আপনাদের সহযোগীতা আমাদের একান্ত কাম্য।

সাহায্য পাঠানোর ঠিকানা: সঞ্চয়ী হিসাব নং - 104.105.52196 নবাবপুর ব্রাঞ্চ, ডাচ বাংলা ব্যাংক।
বিকাশ একাউন্ট নং- 01710065484
অনুরোধ করছি, কড়জোরে অনুরোধ করছি সকলের কাছে....
এমি

12/10/2016

ইংল্যান্ড টসে জিতে, বাংলাদেশকে ব্যাটিং এর আমন্ত্রণ জানিয়ে।

টাইগারদের সামনে আজ (বুধবার) রেকর্ড গড়ার হাতছানি। বাংলাদেশ রেকর্ড গড়তেই ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে সবকিছু উজাড় করে...
12/10/2016

টাইগারদের সামনে আজ (বুধবার) রেকর্ড গড়ার হাতছানি। বাংলাদেশ রেকর্ড গড়তেই ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে সবকিছু উজাড় করে দিয়ে খেলবে। ইংল্যান্ডের বিপক্ষে আজ ইতিহাস গড়তেই মাঠে নামছে বাংলাদেশ।

নিজের বাড়ির পাশের মাঠ বলে জ্বলে উঠতে পারে তামিম ইকবালের ব্যাটও। দেশের মাটিতে এখন পর্যন্ত টানা ছয়টি ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। টানা সপ্তম সিরিজ জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে মাশরাফির দল। আজ বুধবার ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডটি জিতে গেলেই বাংলাদেশের অর্জনের খাতায় আরও ইতিহাস লেখা হয়ে যাবে। সেই সাথে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জিতবে টাইগাররা। সেই লক্ষ্য নিয়েই বুধবার ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ।

চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ম্যাচটি শুরু হবে বেলা আড়াইটায়। তবে বৃষ্টির শংকায় আছে তৃতীয় ওয়ানডেটি। গতকাল মঙ্গলবার সারাদিনের বৃষ্টির কারণে কভারে ঢাকা ছিলো প্রায় পুরো মাঠ। আজকের ম্যাচটি শুরু হওয়ার কথা আড়াইটায়।

২০১৪ সালের শেষদিকে বাংলাদেশ দলের অধিনায়ক হন মাশরাফি। এরপর তার নেতৃত্বে দেশের মাটিতে ছয়টি দ্বিপাক্ষিত সিরিজ খেলে বাংলাদেশ। ছয়টি সিরিজই দাপটের সাথে জিতে নেয় টাইগাররা। জিম্বাবুয়েকে দিয়ে সিরিজ জয়ের মিশন শুরু করে বাংলাদেশ। ৫-০ ব্যবধানে ঐ সিরিজটি জিতে নেয় মাশরাফির দল।

এরপর পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ, ভারতকে ২-১, দক্ষিণ আফ্রিকাকে ২-১, আবারো জিম্বাবুয়েকে ৩-০ এবং সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ।

তাই সপ্তম সিরিজ জয়ের সুযোগ এখন বাংলাদেশের সামনে।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ ২১ রানে হারলেও, দ্বিতীয় ম্যাচ ৩৪ রানে জিতে সিরিজে সমতা আনে বাংলাদেশ। ফলে ইংলিশদের বিপক্ষে শেষ ওয়ানডে জিততে পারলেই সপ্তম সিরিজ জয়ের স্বাদ নিবে টাইগাররা। তা করতে পারলে রেকর্ড বইয়ে অস্ট্রেলিয়ার পাশে বসবে বাংলাদেশ। টানা সাতটি ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড একমাত্র অস্ট্রেলিয়াই আছে। অবশ্য টানা ৯ ও ১০টি সিরিজ জয়ের রেকর্ডও অসিদের দখলেই।

তবে বিরল অর্জনের লক্ষ্যে নিজেদের দুর্দান্ত পারফরমেন্স ২২ গজে বিলিয়ে দিচ্ছে বাংলাদেশ। গেল ২৩ মাস ধরে সেই প্রমাণ তারা ঠিকই দিয়ে আসছে। ব্যাট-বল হাতে ওয়ানডে ফরম্যাটে চোখ জুড়ানোর পারফরমেন্সে কাপিয়ে দিয়েছে প্রতিপক্ষকে। এবার কাঁপিয়ে দেয়ার পালা ইংল্যান্ডকে। অবশ্য ইতোমধ্যে কেঁপে উঠেছে ইংল্যান্ড শিবির।

প্রথম ম্যাচে বাংলাদেশকে ৩১০ রানের টার্গেট দিয়েও, স্বস্তিতে লড়াই করতে পারেনি ইংল্যান্ড। শেষমেষ ম্যাচ জিতলেও, তা বাংলাদেশের ভুলেই জিতেছে ইংলিশরা। একথায় বলতে গেলে, ‘ইংল্যান্ডকে জয় উপহার দিয়েছে মাশরাফির দল।’ ফলে সিরিজের ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ।

কিন্তু তাতে ভড়কে যাবার দল এখন আর নয় বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচেই সমতা আনে তারা। মাশরাফির দুর্দান্ত নৈপুণ্যের কাছে হার মানে ইংলিশরা। ব্যাট হাতে ৪৪ ও বল হাতে ৪ উইকেট নিয়ে বাংলাদেশকে সিরিজে ফেরান ম্যাশ।
এবার সিরিজ জয়ের পালা বাংলাদেশের।

আর এই কাজটি এখন ভালোই পারে টাইগাররা। দুর্দান্ত ফর্মের সাথে অতীত চিত্র তেমনটাই জানান দিচ্ছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে পিছিয়ে পড়েও, শেষ পর্যন্ত দূরন্ত পারফরমেন্সে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। এবারও সিরিজে পিছিয়ে পড়েও সমতা এনেছে টাইগাররা। তাই প্রোটিয়াদের বিপক্ষে ঐ সিরিজ থেকে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে পারে বাংলাদেশ।

এছাড়া চট্টগ্রামে মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ স্মৃতিটা বেশ মিষ্টি। ২০১১ বিশ্বকাপে ‘বি’ গ্রুপের ম্যাচে এই জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামেই মুখোমুখি হয়েছিলো দু’দল। সে ম্যাচে নাটকীয়ভাবে ৬ বল হাতে রেখে ২ উইকেটে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। তাই ঐ ম্যাচটিও আত্মবিশ্বাসের টনিক হিসেবে কাজ করবে বাংলাদেশের কাছে।

তবে সবকিছুর সাথে চট্টগ্রামের বৃষ্টি ভাবাচ্ছে বাংলাদেশ ও ইংল্যান্ডকে। সকাল থেকেই বৃষ্টি চলেছে চট্টগ্রামে। ফলে মাঠে ঠিকমত অনুশীলন করতে পারেনি দু’দল। তাই বৃষ্টির চিন্তা মাশরাফির কন্ঠে, ‘আগামীকাল আবহাওয়া কেমন থাকবে বলা যাচ্ছে না। কালকের পরিস্থিতির উপর অনেক কিছুই নির্ভর করছে। তবে এ ম্যাচে টস বড় ফ্যাক্টর হবে।’

একই সুর ইংল্যান্ড ব্যাটসম্যান মঈন আলীর কন্ঠে, ‘আবহাওয়ায় কারও হাত নেই। তাই ইনডোরেই অনুশীলন করতে হয়েছে। তবে এমন ম্যাচের হলেও, দু’দলের জন্য তা হবে দুর্ভাগ্য।’

পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার মত বড় বড় দলগুলোর বিপক্ষে সিরিজ জয়ের পর ক্রিকেটের জন্মদাতা ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় করতে পারলে বাংলাদেশের ক্রিকেটের এক বিরল অর্জনই হবে। সেই বিরল অর্জনের সাক্ষী হতে প্রস্তত বাংলাদেশ ক্রিকেট দল ও বাংলার ১৬ কোটি মানুষ

12/10/2016
নামাজ না পড়লে লজ্জা লাগে না কিন্তু কুরবানি না দিলে লজ্জা লাগে!
09/09/2016

নামাজ না পড়লে লজ্জা লাগে না
কিন্তু
কুরবানি না দিলে লজ্জা লাগে!

Address

Chalapara, Dhunat
Mirpur
5850

Website

Alerts

Be the first to know and let us send you an email when MHM Multimedia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MHM Multimedia:

Share