30/08/2026
ব্যবসা করতে গেলে সব পারতে হবেনা, কিন্তু এইটা না পারলে কেল্লাফতে! ☠️
বঙ্গদেশে অনলাইন বিজনেস মানেই মেটা এডস মার্কেটিং এবং মেটা এডস মানেই অনলাইন বিজনেস।
আমার আসলে মাথায় ঢোকে না এই ক্যাচাল কোন মেন্টর/গুরু/কোচ লাগায় দিয়েছিল।
কারন, সবার সুই এক জায়গায় আটকায় - ভাই সেলস কত, ডলার খরচ কত!
এর বাহিরে গিয়ে কিছু চিন্তা করার বোধশক্তিও যেন অবশিষ্ট নেই অনলাইন ব্যবসায়ীদের। ইফ এ পার্সন ইজ গুড এট মেটা মার্কেটিং, - তাকে সর্বোচ্চ গুরু মানা হয়।
এবং সো কল্ড হ্মেপ মারা মার্কেটাররাও এটার ভরপুর ফায়দা নিচ্ছে।
বেশি না জাস্ট ৬ বছর আগে যান, ২০২০ সাল থেকে যতগুলো অনলাইন বিজনেস শুরু হয়েছিল তার কয় পার্সেন্ট এখনো টিকে আছে? কেন নেই? এই সমীকরণে আপনি একটাই আউটলাইন পাবেন, শুধু এবং শুধুমাত্র প্রোডাক্ট মেটা এডের মাধ্যমে সেলস করার ইন্টেনশন।
ট্রাস্ট মি আপনি কাউকে ব্যবসার আদার্স ফান্ডামেন্টাল, স্ট্রাকচার, পিলার নিয়ে জ্ঞান দিতে যাবেন, আপনাকেও পাগল বলে তকমা দিবে।
উলটো সিনারিও, এক পাগলও যদি সেলস সস হাতে নিয়ে আপনার সামনে হাজির হয়, আপনি তাকে পীর মানতে বাধ্য থাকেন।
এই কালচার একচুয়ালি ধ্বংস করছে আপনার বর্তমান ও ফিউচারকে।
ব্যবসা চলে ডাটা ও টাকায়, এর বাহিরে যত যা আসে সব সেকন্ডারি। এইখানে একটা জুজুরফাকি আছে, ডাটা মানে শুধু এডস এর ডলার আর সেলস না, এই ডাটার মানে অনেক গভীর।
আরেকটা সবচেয়ে বড় গ্লিচ হচ্ছে টিম এক্সপান্ডেশন ইস্যু। অনলাইন ব্যবসা মানেই এজ এ উদ্দোক্তা আমি এড চালাবো, দুইটা পোলাপান পার্সেল বুকিং ও প্যাকেজিং করবে এবং ডেলিভারি প্রসেসিং করবে - মাসশেষে ভুরি ভুরি প্রফিট কামাবো।
ব্রাদার এসব করলে আপনি কয়েক মাস খেতে পারবেন, এরপর আর পারবেন না গ্যারান্টি।
এবং এখানেই অনলাইন ব্যবসা গুলোর গ্রোথ আটকাতে শুরু হয়। কোনো গুরুর কাছে অনলাইন ব্যবসা শেখার আগে, কোনো প্রতিষ্ঠিত কোম্পানিতে ইন্টার্ন করুন এটা বেশি পে-ব্যাক করবে ফর সিউর।
কারন যদি আপনি না জানেন ফাউন্ডারের কাজ কি, সিইও কাজ কি, এইচ আর কাজ কি, ম্যানেজমেন্টের কাজ কি ব্লা ব্লা, অর্থাৎ ফুল সাপ্লাই চেইন যদি না বুঝেন আপনার অনলাইন ব্যবসা গলার কাটা হয়ে দাঁড়াবে - জিন্দেগিতে গ্রোথ আর দেখতে পারবেন না।
সুনামধন্য রেস্টুরেন্টের মালিক কি ভাল রান্না পারে? না!
বড় হসপিটালের মালিক কি ভাল ডাক্তার? না!
গ্যারাজের মালিক নিজে ভাল মেকানিক? না!
বিমান কোম্পানির মালিক দহ্ম পাইলট? না!