14/12/2022
|- মানুসিকতা -|
- বর্তমান সময়ে মানুষের মধ্যে সবথেকে বড় সমস্যার মধ্যে একটি,
ঘটনার সূত্রে একটু পিছনে যেতে হচ্ছে!!
- HSC শেষ, করনা ভাইরাস এর শুভেচ্ছায় পরীক্ষা দিতে হয়নি, পাস। প্রচুর গেম খেলতেছি ( Free Fire), চোখ খোলা থেকে বন্ধ হওয়া অব্দি প্রতিদিনে কাজ - খাওয়া, ঘুরাঘুরি, গেম খেলা।
মানুষের মধ্যে অনেক আলচনা করতেছে কি?
আসলেই, আমি করতেছি কি? কম্পিউটার, ইন্টারনেট, স্মার্টফোন নিয়ে ধারনা বেশ ভাল তখন থেকেই। HSC এর আগে অবশ্য CPA মার্কেটিং নিয়ে একটা কোর্সও করেছিলাম। কিছু ইনকাম হয় এবং ধীরে ধীরে এই সেক্টরের জনপ্রিয়তা কমতে শুরু করে!
অনেকদিন পরে জানলাম ফ্রিলানসিং সেক্টর সম্পর্কে। ( তারিখটা ১৪ই মার্চ, ২০২১)
বাসা থেকে কোর্স করার টাকা একপলকে কোন পরিবার দিতে চায়? ব্যাতিক্রম কিছু ঘটেনি তারাও রাজি না টাকা দিতে।
বদমেজাজি হওয়ার সুনাম সমাজে না থাকলে আমার পরিবারে তা বেশ ভালই ছিল। যেমন ইচ্ছা তেমন প্রাপ্তি।
১৬ই মার্চ, ২০২১ তারিখে শুরু হয় আমার ফ্রিলানসিং নিয়ে পদচারণা। চমৎকার - এক নিমিষেই আমার সকল অভ্যাস পরিবর্তন, আমি ক্যারিয়ার সচেতন।
- মানুষের মন্তব্য তাতেও কমেনা। ইত্যাদি ইত্যাদি অনেক কথাই।
অনেকে আমার দেখাদেখি ফ্রিলানসিং এ নিজেকে নিয়ে আশে, কিন্তু খুব দ্রুতই তাদেরকে ছিটকে পরতে হয়। ( কোথায় যেন শুনেছি, সিদ্ধান্ত সঠিক না হলে নিজেকে স্থীর রাখা কষ্টকর)
- আমি কিন্তু আমার মত আগাচ্ছি।
স্টুডেন্ট থেকে প্রাতিষ্ঠানিক মালিকানা, স্টুডেন্ট থেকে টিচার।
প্রায় দুই বছরে অভিজ্ঞতা অর্জনের সুযোগ হলো প্রতিটি বিষয় এ।
মানুষের আলোচনা আজও থামেনি!
খারাপ লাগেনি কখনো, কেন?
কারন তো আছে, অন্যের পকেটের টাকা দিয়ে তারা এক কাপ চা খুব তৃপ্তির সাথে গ্রহন করে - আর আমাকে নিয়ে সমালোচনা করে।
ভাবা যায়?
কত্ত বড় মানুসিকতা তাদের?
১৮- ২৫ বছর হয়ে যাচ্ছে, এখনো পকেট খরচ টা পরিবার থেকে নির্লজ্জের মতো চাচ্ছে। তাও তারা আমাকে নিয়ে ভাবছে!
আমি সার্থক, আমি এটাই চেয়েছিলাম।
বেচে থাকলে স্বপ্ন পূরন তো করবোই, মানুষ তার প্রতিটি নিশ্বাসের সাথে আমাকে মনে করবে ঠিক তেমনটাই হবো!!
- সত্যিই মানুষের মানুসিকতা বুঝার মত মানুসিকতা আমার আর হইলোনা!!