26/07/2026
সড়ক দু'র্ঘ'ট'না'য় নি'হ'ত মীরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সালাহ উদ্দিনের কবর জিয়ারত করেছেন উপজেলা যুবদলের নেতৃবৃন্দ। পরে তারা নি'হ'তে'র পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান এবং তাদের খোঁজখবর নেন।
এ সময় মীরসরাই থানা যুবদলের সমন্বয়ক এস এম সুমন, সমন্বয়ক মো. হারুনুর রশিদসহ বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে যুবদল নেতারা ম'র'হু'ম সালাহ উদ্দিনের আ'ত্মা'র মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। পাশাপাশি তার শো'ক'স'ন্ত'প্ত পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেন এবং ভবিষ্যতেও পরিবারের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।