20/07/2026
একজন আর্জেন্টিনা সমর্থক হিসেবে আজ একটা কথাই বলব… 🇦🇷💔
আজ আর্জেন্টিনা সত্যিই খুব বাজে খেলেছে। এটা একটা ফাইনাল ছিল… কিন্তু এত ভুল, এত ফাউল, এত এলোমেলো ফুটবল আমি জীবনে খুব কমই দেখেছি। 😔
আজ যদি ভালো খেলে হারতাম, তাহলে এতটা কষ্ট লাগত না। কারণ এই আর্জেন্টিনা আমাদের অনেক কিছু দিয়েছে। কিন্তু আজকের হারটা কষ্ট দিচ্ছে শুধু ফলাফলের জন্য নয়, খেলার ধরনটার জন্য। 💔
তবুও একটা কথা কখনো বদলাবে না…
হারলেও আর্জেন্টিনা, জিতলেও আর্জেন্টিনা। 🇦🇷❤️
Leo Messi তুমি আমাদের যা দিয়েছ, সেটা কোনো ট্রফি দিয়ে মাপা যায় না। আজ হয়তো তোমার দিন ছিল না। এই জার্সিতে যদি এটাই তোমার শেষ ম্যাচ হয়ে থাকে, তাহলে তোমার সতীর্থদের উচিত ছিল তোমার জন্য আরও ভালো একটা লড়াই উপহার দেওয়া।
Emiliano Martínez 🧤🔥আমার চোখে আজও তুমি দলের সেরা। শেষ পর্যন্ত নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছ। ভাগ্যটা আজ আমাদের পাশে ছিল না। 💔
আর একটা কথা…
মেসির মতো খেলোয়াড় আর্জেন্টিনা হয়তো আর কোনোদিন পাবে না।
GOAT is always GOAT. 🐐👑
ম্যানেজমেন্ট আর কোচিং নিয়েও আজ অনেক প্রশ্ন থেকে গেল। স্কালোনি@, আজকের সিদ্ধান্তগুলো সত্যিই বুঝতে পারলাম না। 😞 শেষ ম্যাচে মেসির জন্য আরও ভালো পরিকল্পনা, আরও সাহসী ফুটবল আশা করেছিলাম।
শেষ কথা একটাই…
আজ আর্জেন্টিনা খুব খারাপ খেলেছে। এটা সত্যি। আর এমন একটা ফাইনালে, এমন পারফরম্যান্স কখনোই আশা করিনি। 😔💔
তবুও…
একবার আর্জেন্টিনা, সারাজীবন আর্জেন্টিনা। 🇦🇷🖤
Vamos Argentina… Siempre. 🖤💔🇦🇷
হারলেও আর্জেন্টিনা, জিতলেও আর্জেন্টিনা। 🇦🇷🖤💔
Lionel Messi is the GOAT. Yesterday, today, tomorrow… forever. 🐐👑