15/07/2020
Studio Voice Zone এর শুভ উদ্বোধন
আজ বুধবার সিলেট দক্ষিণ সুরমা উপজেলার খালোমুখ বাজারে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করলো অডিও রেকর্ডিং প্রতিষ্ঠান স্টুডিও ভয়েস জোন। ইসলামী সাংস্কৃতিক সংগঠন রিসালাহ'র প্রতিষ্ঠাতা প্রধান কবি মুজাহিদুল ইসলাম বুলবুল প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন। মাহমুদ আব্দুল কাদিরের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলার ভাইস চেয়ারম্যান (বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান) মাহবুবুর রহমান, সিলেট মহানগর তালামীযের সাধারণ সম্পাদক এস.এম মনোয়ার হোসেন, সেবুল ইসলাম, কম্পিউটার ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম।
স্টুডিও ভয়েস জোনের পরিচালক আব্দুল ওয়াদুদ ময়নুল সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।