Bonya Sarkar

Bonya Sarkar As long as you keep God first in your life, you’ll forever be blessed.✝️🤍

10/05/2025

“দায়িত্ব সবার কাছে আসে না। দায়িত্ব পাওয়াও অনেক বড় সম্মান।” 🤍🥀

08/05/2025

“দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে পরিবার।"
সেটা বন্ধুত্বে হোক বা ভালোবাসায়😊

24/03/2025

নিজেকে দেখলে মনেহয় যেন, একজন গন্তব্যহীন পথিক যে একটি অচেনা পথের দিকে তাকিয়ে আছে, যেখানে প্রতিটি পদক্ষেপে নিজেরই চেহারা মলিন হয়ে যায়, আবার কখনো যেন কিছুটা উজ্জ্বল। মাঝে মাঝে মনে হয়, আমি এক ভ্রান্তি, এক অস্থিরতা, যা ঠিক জানে না কোথায় চলেছে, কোথায় থামবে। জীবনের এই চলাচলে, কিছু মুহূর্তে নিজেকে চেনা যায়, আবার কখনো এমন এক অদ্ভুত রহস্য হয়ে ওঠে, যা আমি নিজেই বুঝতে পারি না। নিজেকে মনে হয়, আমি সেই চিরন্তন খোঁজ, যা কোন গন্তব্যে পৌঁছায় না, শুধু চলতেই থাকে। তবে মাঝে মাঝে, যখন একরাশ অন্ধকারে হারিয়ে যাওয়ার অভিজ্ঞতা হয়, তখন মনে হয়, আমি সেই অন্ধকারের মধ্যেও নিজেকে খুঁজে পাবো—কোনও একদিন, কোনো এক সময়।
- বনমানুষ

দিনশেষে রঙ হারায়, পথের ধুলোয় মিশে যায় স্মৃতির ছায়া। তবু মন কোথাও এক ফোঁটা আলো খোঁজে নিভে যাওয়া ঝাপসা চাঁদের আভায়।হয়তো এক...
23/03/2025

দিনশেষে রঙ হারায়, পথের ধুলোয় মিশে যায় স্মৃতির ছায়া। তবু মন কোথাও এক ফোঁটা আলো খোঁজে নিভে যাওয়া ঝাপসা চাঁদের আভায়।

হয়তো একলা বাতাসে ভেসে আসে জীবনের সুর! ফুরিয়ে যাওয়া সন্ধ্যার গায়ে লেগে থাকে কিছু অপূর্ণতার রেশ, সময় গড়িয়ে যায়, তবু থমকে থাকে এক বিন্দু সারশূন্যবিষাদ।
অন্ধকারেও হারাতে জানে না সব আলো, যেন শূন্যতার বুকেও চাপা কেঁপে ওঠে এক ফোঁটা আকুলতা..

বেলা ফুরালে যেন মনক্ষুণতার ছড়া গায় রাতের ঐ ঝিঝি-পোকারা!
- বনমানুষ

21/03/2025

মানুষের হাসি-ঠাট্টা, শব্দের ভিড়, জনবহুলের কোলাহল, এই সব কিছুই একসময় অচেনা হয়ে ওঠে। মনের গভীরে যে তিক্ততা থাকে, সেটি আর কোনো কিছু দিয়ে পূর্ণ করা সম্ভব হয় না।

পৃথিবী চলে, সময় চলে, কিন্তু ভেতরটা যেন থমকে থাকে, এক অদ্ভুত একাকীত্বে , এক অন্যরকম তিক্ততায়...

12/03/2025

মুক্ত মানুষ বলে আসলে কিছু নেই। জীবনের কাছে সবাই বন্দী আর মৃত্যুর কাছে জীবন বন্দী।😊

11/03/2025

জীবনটা কচ্ছপের মত হইয়া গেছে, কোথাও আগাইতে পারিনা, না গন্তব্যে, না মানুষের দিকে.!
-বনমানুষ

02/03/2025

যত পরিপক্ক হচ্ছি ততই মনে হচ্ছে তর্কের চেয়ে নীরবতা শ্রেয়! ক্ষমা সুন্দর, যেখানে সম্মান নেই সেখান থেকে সরে যাই, যে বারবার বলার পরও বুঝেনি তাকে আর বুঝাতে চাই না! সে তার মত করে থাকুক! পরিণত হচ্ছি আর বুঝতে পারছি নিঃসঙ্গতার চেয়ে আপন আর কিছু নেই।
-বনমানুষ

28/02/2025

আমাদের জিহ্বা চুলকায়,
হুট করে মন্তব্য করে বসি!!
ভেতরে ঢুকি না, যাচাই করার সময় নেই,
জেনে নেওয়ার সেই স্থিরতা আমাদের নেই!
ট্যাগ লাগিয়ে দেই আর কাঁদা মেখে দেই, কারণ এসব করতে কষ্ট করতে হয় না!!
✍️বনমানুষ

Address

Mongla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bonya Sarkar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share