NAZWA

NAZWA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from NAZWA, Digital creator, Mongla.
(3)

রান্না ও রান্নার সামগ্রী সম্পর্কিত প্রয়োজনীয় টিপস এবং মজাদার রান্নার রেসিপি পেতে পেজটি ফলো করতে পারেন। ভালোবাসি অন্যের সাথে নিজের অভিজ্ঞতা টুকু শেয়ার করতে।
I love cooking 🫕 gardening 🪴 Love Photography 📸 | Content creation and informative contents |

টানা দুই দিন হয়ে গেল, আমার কাছের সঙ্গী আমাকে জড়িয়ে ধরে বসে আছে।আমার জীবনের সবচেয়ে কাছের সঙ্গী হলো মাথাব্যথা। সবাই ভুলে গ...
03/08/2026

টানা দুই দিন হয়ে গেল, আমার কাছের সঙ্গী আমাকে জড়িয়ে ধরে বসে আছে।
আমার জীবনের সবচেয়ে কাছের সঙ্গী হলো মাথাব্যথা। সবাই ভুলে গেলেও সে কখনো আমাকে ভুলে যায় না। সময়-অসময়ে ঠিকই হাজির হয়ে যায়। তাই আমিও তাকে এখন মৃত্যুর আগ পর্যন্ত সঙ্গী হিসেবে মেনে নিয়েছি।
কিন্তু কষ্টটা তখনই হয়, যখন সে টানা তিন-চার দিন ধরে এক মিনিটের জন্যও আমাকে ছাড়ে না । তার তো একটু বোঝা উচিত, আমি বাচ্চা-কাচ্চার মা। সে একাই আমাকে জড়িয়ে রাখলে আমি আমার বাচ্চাদের সামলাব কীভাবে?
তাই বলছি, ভাই মাথাব্যথা, এবার একটু আমাকে ছেড়ে দাও। আমার বাচ্চা একটা ছোট আরেকটার পরীক্ষা। 😐

ইনবক্সে অনেক আপু পাতিল কেনার জন্য মেসেজ করেছেন। দুঃখিত আপুরা,আমি এগুলো বিক্রি করি না। আমি শুধু নিজের অভিজ্ঞতাগুলো সবার স...
02/08/2026

ইনবক্সে অনেক আপু পাতিল কেনার জন্য মেসেজ করেছেন। দুঃখিত আপুরা,আমি এগুলো বিক্রি করি না। আমি শুধু নিজের অভিজ্ঞতাগুলো সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করেছি। 😊
আমি আগে অ্যালুমিনিয়াম আর ননস্টিকের পাতিলই ব্যবহার করতাম। ইন্ডাকশন চুলা কেনার পর থেকেই স্টেইনলেস স্টিল আর কাস্ট আয়রনের পাতিল ব্যবহার করা শুরু করি। লোহার একটা তাওয়া অবশ্য আগে থেকেই ছিল। ওটাতে রুটি ভাজতাম আর পোলাও-বিরিয়ানি দমে রাখতাম।
কিন্তু আমি জানতামই না যে লোহার পাত্রে ভাজাভুজি এত সুন্দর হয়, আর স্টেইনলেস স্টিলেও এত ভালো রান্না করা যায়। ব্যবহার করার পর এখন মনে হচ্ছে, এত দিন কেন এগুলো কিনিনি! সত্যি বলতে, ব্যবহার করে আমার খুবই ভালো লেগেছে।
আমার মতো অনেক আপুদেরই হয়তো এগুলো নিয়ে ভুল ধারণা আছে। তাই মনে হলো, নিজের অভিজ্ঞতাগুলো সবার সঙ্গে শেয়ার করি । যদি আমার পোস্টগুলো পড়ে একজন আপুরও সামান্য উপকার হয় এই আর কি ।
জানি না, কতটুকু উপকার করতে পেরেছি। তবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। 🙂

#কাস্টআয়রন

01/08/2026

কাস্ট আয়রনের পাত্র
✔️ অনেক দিন ব্যবহার না করলে কীভাবে সংরক্ষণ করবেন
✔️ কী করলে ঝোল-তরকারি কালো হবে না
✔️ কী করলে মরিচা ধরবে না
এসব বিষয় বিস্তারিতভাবে বলেছি এই ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। ❤️

#কাস্ট_আয়রন

আগের পোস্টে আমি প্রথমে তাওয়া কেনার কথা বলেছিলাম। তারপর থেকেই আপুরা কমেন্ট আর ইনবক্সে জিজ্ঞেস করছেন, "আপু, তাওয়া নাকি কড়া...
31/07/2026

আগের পোস্টে আমি প্রথমে তাওয়া কেনার কথা বলেছিলাম। তারপর থেকেই আপুরা কমেন্ট আর ইনবক্সে জিজ্ঞেস করছেন, "আপু, তাওয়া নাকি কড়াই, কোনটা কিনব?"

আসলে এটা সম্পূর্ণ নির্ভর করে আপনি কী রান্না করবেন এবং কোন ধরনের পাতিলে রান্না করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তার ওপর। কাস্ট আয়রনের পাতিলের কয়েকটা ডিজাইন আছে দেখে আপনাদের যেটা পছন্দ সেটাই নিবেন।

ইন্ডাকশনে সবচেয়ে বেশি সমস্যা হয় রুটি বা পরোটা ভাজা নিয়ে। আবার অন্য ভাজাভুজির জন্যও আলাদা পাতিলের প্রয়োজন হয়। চুলা কেনার পর যেহেতু স্টেইনলেস স্টিলের পাতিলও কিনতে হয়, তাই তাওয়া আর কড়াই—দুটো একসঙ্গে কেনার বাজেট অনেকেরই থাকে না। কারণ পাতিলগুলোর দাম তুলনামূলক একটু বেশি।

কড়াই কিনলে রুটি বা পরোটা করতে একটু ঝামেলা হয়, কারণ কড়াইয়ের তলাটা গোল। অন্যদিকে, তাওয়ায় রুটি করার পাশাপাশি অল্প পরিমাণে অন্যান্য ভাজিও করা যায়।

আর যদি বাসায় আগে থেকেই লোহার রুটির তাওয়া থাকে, যেমন আমার ছিল, তাহলে আমি বলব কড়াই কিনতে। তবে বাজেটে সমস্যা না থাকলে দুটোই কিনতে পারেন। কারণ দুটোরই আলাদা সুবিধা আছে। আরেক টা পাতিল আছে তলা টা একদম সমান, অনেকটা সসপ্যানের মত দেখতে সেটা নিলে তাওয়া/কড়াই দুইটার কাজই করতে পারবেন।

আমি কোনটাতে কী করি, সেটা বলছি।

রুটির তাওয়ায় আমি শুধু রুটিই করি। কারণ রুটি করার পর তাওয়া একদম শুকনো হয়ে যায়। তখন আবার তেল দিয়ে কিছু রান্না করতে গেলে তাওয়া অনেকটা তেল শুষে নেয়।

মাল্টি তাওয়ায় আমি তেলের পরোটা, ডিম পোচ, ডিম ভাজি এগুলো করি। এতে হলুদ দিয়ে কোনো রান্না করি না, কারণ আমার কড়াই আছে। তেলের খাবার রান্না করার কারণে এতে খুব অল্প তেল লাগে, প্রায় ননস্টিকের মতোই।

আর কড়াইতে করি হলুদ দিয়ে তৈরি সব ধরনের ভাজি বা যেসব খাবার একটু বেশি নেড়েচেড়ে রান্না করতে হয়। যেমন মাছ ভাজি, বিভিন্ন ধরনের ভুনা, সবজি ভাজি আর আলু ভাজি। এগুলো তাওয়াতেও করা যায়। তবে নুডলস, পাস্তা বা মেয়ের সকালের টিফিনের জন্য ভাত ভাজি কড়াইতে করতে বেশি সুবিধা হয়। কারণ নেড়েচেড়ে রান্না করার সময় খাবার পাশ দিয়ে পড়ে যায় না।

এখন আপুরা কোনটা কিনবেন, সেটা আপনাদের প্রয়োজন অনুযায়ী ঠিক করতে হবে। আশা করি, বিষয়টা বুঝিয়ে বলতে পেরেছি। 😊

নতুন তাওয়াটা কিনেছি কয়েক দিন হলো। কিন্তু এখনো রান্না শুরু করিনি, শুধু আপুদের জন্য। 😊

আপুদের কথা দিয়েছিলাম, আমার নতুন কাস্ট আয়রনের তাওয়া কীভাবে রান্নার জন্য প্রস্তুত করি এবং কীভাবে সিজনিং করি, সেটা দেখাব। কিন্তু ব্যস্ততার কারণে ভিডিও করা হয়ে উঠছিল না। আর ভিডিও না করে রান্নাও শুরু করতে পারছিলাম না।

আসলে ভিডিও করার ইচ্ছা না থাকলে এত দিনে ধুয়ে রান্না করে তাওয়াটাকে পুরোনো বানিয়ে ফেলতাম। ২ মিনিটের কাজ ভিডিও করতে গেলেই ২ ঘণ্টা লেগে যায়। 😃

অবশেষে আজ ভিডিও করতে পেরেছি। ইন শা আল্লাহ, এডিটিং শেষ করতে পারলে সন্ধ্যার পরে ভিডিওটি আপলোড করে দেব। আপুরা সঙ্গে থাকবেন। ❤️

এই পোস্ট দেখে অনেকে আমাকেই বলবেন, "এত দাম তাও কিনছেন কেন! আপনার না পোষালে কিনবেন না, কোম্পানি তো জোর করছে না কেনার জন্য।...
30/07/2026

এই পোস্ট দেখে অনেকে আমাকেই বলবেন, "এত দাম তাও কিনছেন কেন! আপনার না পোষালে কিনবেন না, কোম্পানি তো জোর করছে না কেনার জন্য।"
কিন্তু কোনো কিছুর সমাধান কি সেটা না কেনা, নাকি সবার জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করা?

আমাদের বাসায় সাধারণত একসঙ্গেই বাজার করা হয়। আর আমার জামাইয়ের একটা অভ্যাস আছে। বাজারে গিয়ে তিনি সবকিছুর মোট দাম দিয়ে চলে আসেন, কিন্তু আলাদা করে কোন জিনিসের দাম কত, সেটা খুব একটা জিজ্ঞেস করেন না। তাই বেশির ভাগ পন্যের সঠিক দাম জানেন না।
আজ অফিস থেকে ফেরার আগে জিজ্ঞেস করলেন, কিছু লাগবে কি না। আমি বললাম, আপাতত কিছু লাগবে না। তবে কাল যেহেতু শুক্রবার, শুধু পোলাওয়ের চাল নিয়ে এসো।
যেহেতু আর কিছু কেনেননি, তাই দুই প্যাকেট চালই কিনেছেন। বাসায় এসে অবাক হয়ে বললেন, "শুনছো, ২ কেজি চালের দাম প্রায় ৫০০ টাকা!"
আমি তো শুনে অবাক! পরে বললো , ২ কেজি চালের দাম ৪৬০ টাকা । অর্থাৎ প্রতি কেজির দাম ২৩০ টাকা!
চাষী চিনিগুঁড়া চাল যে ভালো, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তাই বলে এত দাম! বাসায় বাচ্চা থাকলে প্রতি মাসে পোলাওয়ের চালের জন্য ভালো একটা টাকার অঙ্ক খরচ হয়ে যায়, সেটা যাদের বাচ্চা আছে তারাই বুঝে।
ভোক্তা অধিদপ্তর পারে শুধু ছোট ছোট বিক্রেতাদের জরিমানা করতে, আর এসব রাঘব বোয়াল কোম্পানিগুলো সব সময়ই পার পেয়ে যায়। সাধারণ ভোক্তাদের রক্ত চুষে মুনাফা করে, আর সেই টাকা দিয়ে সরকারি দপ্তরগুলোর মুখ বন্ধ করে রাখে।
সবকিছুর একটা সীমা থাকা উচিত। মানুষ বিলাসিতা করার জন্য নয়, প্রয়োজনের তাগিদেই বাজার করে। তাই পণ্য বর্জনের কথা বলার আগে ন্যায্যমূল্য নিশ্চিত করার কথা বলা বেশি জরুরি।
মানুষের আয় তো আর রাতারাতি বাড়ে না। কিন্তু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম প্রতিদিনই বাড়ছে। হেল্পিং হ্যান্ড কিছুদিন পর পর বেতন বাড়িয়ে দিতে বলে, বাড়িওয়ালা প্রতিবছর ভাড়া বাড়ায় হাজার টাকার উপরে, মুদির দোকানদার পন্যের দাম বাড়ে সে ও বাড়ায় ; মাঝখানে পিষে মরি আমরা প্রাইভেট সেক্টরে চাকরি করা মানুষরা। সাধারণ মানুষ শুধু হিসাব মেলানোর চেষ্টা করে, আর বড় বড় কোম্পানিগুলো মুনাফার হিসাব কষে।

স্টেইনলেস স্টিলের কড়াই কিনবেন কি না, এই দ্বিধায় আছেন?এতে কী কী রান্না করা যায়, কী কী করা যায় না—সব প্রশ্নের উত্তর থাকছে ...
28/07/2026

স্টেইনলেস স্টিলের কড়াই কিনবেন কি না, এই দ্বিধায় আছেন?
এতে কী কী রান্না করা যায়, কী কী করা যায় না—সব প্রশ্নের উত্তর থাকছে আজকের এই লেখায়।
আপুদের কাছ থেকে সবচেয়ে বেশি যে প্রশ্নটা পেয়েছি, সেটা হলো—"এই কড়াইয়ে কি ভাজাভুজি করা যায়?" 😄
আসলে কী কী রান্না করা যায় না, এটা বলার চেয়ে আমি বলব—সঠিক নিয়ম মেনে রান্না করলে প্রায় সবকিছুই করা সম্ভব। তবে একটা-দুইটা ক্ষেত্রে একটু সাবধানতা লাগে, সেটা নিচে বলছি।
আমি মূলত এই কড়াইটা নিয়েছি প্রতিদিনের তরকারি রান্নার জন্য। আমি নিয়মিত যা যা রান্না করি, সেগুলো হলো—
মাছ রান্না
সবজি রান্না
হালকা ঝোলের তরকারি
মাছ ও মাংসের ভুনা
পোলাও
বিরিয়ানি
খিচুড়ি
সবই খুব সুন্দর হয়।
তবে ভুনা রান্নার সময় যখন ঝোল কমে গিয়ে মশলা ঘন হয়ে আসবে, তখন অবশ্যই চুলা বা ইন্ডাকশনের তাপ কমিয়ে নেড়েচেড়ে রান্না করবেন। এতে খাবার নিচে লেগে যাবে না।
পোলাও, বিরিয়ানি বা খিচুড়ির ক্ষেত্রে অল্প পানি থাকতে একদম লো হিটে দিয়ে, সম্ভব হলে একটা তাওয়ার ওপর কড়াইটা বসিয়ে দমে রাখবেন।
এখন আসি সবচেয়ে বেশি করা প্রশ্নে—ভাজাভুজি করা যায় কি?
আমার উত্তর হবে—যায়, আবার যায়ও না! 🤣
যদি কড়াইটা ভালোভাবে তেল দিয়ে প্রিহিট করে নেন, তাহলে—
মাছ শুধু তেলে ভাজতে পারবেন।
হলুদ-মরিচ দিয়ে যে বেগুন ভাজি করি, সেটা পারবেন।
ডিম পোচ করতে পারবেন।
সিদ্ধ ডিম পেঁয়াজ, হলুদ-মরিচ দিয়ে সুন্দর করে ভুনা করতে পারবেন।
অন্যদিকে যেসব ভাজি করার সময় সবজি থেকে অনেক পানি বের হয়, যেমন—
আলু ভাজি
করলা ভাজি
কুচি করে করা বিভিন্ন সবজি ভাজি
এগুলো স্টেইনলেস স্টিলের কড়াইয়ে খুব একটা ভালো হয়, নিচে লেগে যায়।
এই ছোট্ট সীমাবদ্ধতা ছাড়া আমার কাছে স্টেইনলেস স্টিলের কড়াই প্রতিদিনের রান্নার জন্য অন্যতম সেরা এবং সবচেয়ে টেকসই একটি অপশন।
আর ভাজাভুজির জন্য আলাদা করে একটা কাস্ট আয়রনের কড়াই বা তাওয়া কিনে নিন। ব্যাস! একবার কিনলে, ঠিকভাবে যত্ন নিলে আপনার নাতি-নাতনিও ব্যবহার করতে পারবে। 😊
অ্যালুমিনিয়ামের পাতিল যেমন কিছুদিন যেতেই নষ্ট হয়ে যায়, কাস্ট আয়রন আর স্টেইনলেস স্টিল কিন্তু বছরের পর বছর আপনাকে সার্ভিস দেবে।
শুধু একটু যত্ন নেবেন, এই আর কী। চুলার আগুন অনেক বাড়িয়ে রান্না করবেন না। ধোয়ার পরে পাতিলের বাইরের দিকের পানি কাপড় দিয়ে মুছে রাখবেন। এতে করে পানি শুকিয়ে যে দাগ পড়ে, সেটা হবে না।
আজকে এতটুকুই। নেক্সটে লিখব কাস্ট আয়রনের কড়াই/তাওয়া নিয়ে বিস্তারিত।
ভালো থাকবেন সবাই। ❤️

27/07/2026

আলহামদুলিল্লাহ 🥰
যতটুকু আছে সেটা নিয়েই জীবনে সন্তুষ্ট থাকা উচিৎ।



26/07/2026

সিন্ডারেলার ছাও আছিলো না! আমার মাশা-আল্লাহ তাও দুই খান আছে 😎

আপুরা, আমার নতুন তাওয়া টা কিভাবে সিজনিং করে  রান্নার জন্য রেডি করি ; আগের কড়াই টার মত সেটার ভিডিও দেখতে চান? আপুরা যদি চ...
25/07/2026

আপুরা, আমার নতুন তাওয়া টা কিভাবে সিজনিং করে রান্নার জন্য রেডি করি ; আগের কড়াই টার মত সেটার ভিডিও দেখতে চান?
আপুরা যদি চান তাহলেই দিবো নয়তো না। কারন আমার মনে হচ্ছে একই জিনিস বলে আপুদের বিরক্ত করছি।

Address

Mongla

Website

Alerts

Be the first to know and let us send you an email when NAZWA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share