Newsbdjournalist24

Newsbdjournalist24 সর্বদা সত্য প্রকাশে আমরা নিয়োজিত

আমি এই পেজের মাধ্যমে বিভিন্ন প্রকার নিউজ তুলে ধরব, যেমন

রাজনৈতিক খবর , খেলার খবর , সাংস্কৃতিক খবর , দেশ ও জনপদের খবর , কৃষি খবর , সত্যি ঘটনা , সকল প্রকার রাজনৈতিক অরাজনৈতিক খবর বিভিন্ন পোস্ট করে থাকি।
এর সাথে


Newsbdjournalist24 পেইজে লাইক দিয়ে পাশে থাকবেন।
ধন্যবাদ সবাইকে

শ্রীপুরের সোনাতুন্দী গ্ৰামে পানিতে ডু"বে ৮ বছরের শি"শুর মৃ"ত্যু মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি:মাগুরা শ্রীপুর উপজেলার সোনাতু...
01/09/2026

শ্রীপুরের সোনাতুন্দী গ্ৰামে পানিতে ডু"বে ৮ বছরের শি"শুর মৃ"ত্যু

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি:

মাগুরা শ্রীপুর উপজেলার সোনাতুন্দী দক্ষিণপাড়ার মরহুম আমানত মোল্লার মেয়ে আখেরার একমাত্র ৮ বছরের শিশু ছেলে জুনায়েদ পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে ।
আজ ৩১ আগস্ট সোমবার দুপুরে এ ম"র্মা'ন্তিক দুর্ঘ"টনা ঘটে।
উল্লেখ্য -মোঃ জুনায়েদ এর মা আখেরা খোঁজাখুঁজির একপর্যায়ে
প্রতিবেশীরা স্থানীয় হানু নদীর উপরের স্যান্ডেল দেখে পানিতে খোঁজাখুঁজির এক পর্যায়ে মোঃ জুনায়েদ এক মহিলার পায়ে বাধে ,
অতঃপর স্থানীয় সচেতন ব্যক্তিরা উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (দারিয়াপুর) নিলে , কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা অবনতি দেখে,মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন , সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ"ত বলে ঘোষণা করেন ।

মোঃ জুনায়েদ,নানা মনহুম আমানত মোল্লার বাড়িতে জন্মসূত্রে এ যাবৎ মানুষ হয়েছে, তার বাড়ি শ্রীপুর উপজেলার রাজাপুর গ্রামে বলে জানা গেছে।

কুয়াদায় যুবদল নেতাসহ ৫ জনের বি"রুদ্ধে তরুণীকে অচেতন করে শ্লী"লতাহা"নির অ"ভিযোগমোঃ ওয়াজেদ আলীস্টাফ রিপোর্টার:যশোরের কুয়াদ...
01/09/2026

কুয়াদায় যুবদল নেতাসহ ৫ জনের বি"রুদ্ধে তরুণীকে অচেতন করে শ্লী"লতাহা"নির অ"ভিযোগ

মোঃ ওয়াজেদ আলী
স্টাফ রিপোর্টার:

যশোরের কুয়াদায় এক যুবদল নেতাসহ পাঁচজনের বিরুদ্ধে এক তরুণীকে অ"চেতন করে শ্লী"লতা"হানি এবং আ"পত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভি"যোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্ত"ভোগী তরুণী গত ৩০ আগস্ট কোতোয়ালি মডেল থানায় লিখিত অভি"যোগ দিয়েছেন।

অভিযোগে অভি"যুক্তরা হলেন—রামনগর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ডালিম হোসেন (৩৫), সিরাজসিংহা গ্রামের জয় (২৪), মেহেদি (৩৩), গোলাম (২৭) ও রবিউল (৩৫)।

থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মণিরামপুর উপজেলার টুনিয়াঘরা গ্রামের ওই তরুণীর সঙ্গে ডালিম হোসেনের প্রে"মের স"ম্পর্ক ছিল। অভিযোগ অনুযায়ী, গত ২৫ আগস্ট বিকেলে ডালিম মোবাইল ফোনে ওই তরুণীকে কুয়াদা বাজারের একটি হোটেলে ডেকে নেন।

তরুণীর অভি"যোগ, হোটেলে যাওয়ার পর তাকে চে"তনানাশক মেশানো পানীয় পান করানো হয়। পানীয় পানের পর তিনি অচে"তন হয়ে পড়েন। পরে রাত আনুমানিক ১১টার দিকে জ্ঞান ফিরলে তিনি নিজেকে বস্ত্রহীন অবস্থায় দেখতে পান। এ সময় সেখানে উপস্থিত ব্যক্তিরা তার শ্লী"লতা"হানি করেছেন বলে তিনি অভিযোগ করেন।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার বিষয়ে আইনি পদক্ষেপ নিলে তরুণীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে তিনি কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

যশোরে ২৭ হাজার পিচ ই"য়াবাসহ মা"দক ব্যবসায়ী গ্রে"ফতারযশোর প্রতিনিধিঃযশোর কোতয়ালী মডেল থানা পুলিশ কর্তৃক ২৭ হাজার পিচ ই"য়া...
31/08/2026

যশোরে ২৭ হাজার পিচ ই"য়াবাসহ মা"দক ব্যবসায়ী গ্রে"ফতার

যশোর প্রতিনিধিঃ

যশোর কোতয়ালী মডেল থানা পুলিশ কর্তৃক ২৭ হাজার পিচ ই"য়াবাসহ মা"দক ব্যবসায়ী মোঃ সিরাজুল ইসলাম রিপন (৩৭) কে গ্রে"ফতার করা হয়েছে।
আজ রবিবার (৩০ জুন) বিকাল পোনে তিনটায় কোতোয়ালি থানার ঝুমঝুমপুর আদর্শপাড়া এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্যসহ আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রে"ফতারকমত আসামি সিরাজুল ইসলাম রিপন
যশোর জেলার শার্শা থানার বাদে নাভারণ (পশ্চিম পাড়া) এর মোঃ নজরুল ইসলামের ছেলে।

ঘটনার বিবরণ অনুযায়ী গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে যশোর কোতয়ালী থানা পুলিশের এসআই মোঃ সাইফুল ইসলাম ও এসআই মোঃআব্দুল্লাহ আল মামুন সংগীয় অফিসার ফোর্সসহ কোতয়ালী থানাধীন ঝুমঝুমপুর আদর্শপাড়া এলাকার এ্যাডভোকেট রোকনুজ্জামান এর বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর হতে মোঃ সিরাজুল ইসলাম রিপন (৩৭)কে আটক করে। আটকের পর তার সাথে থাকা কালো রঙের স্কুল ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভিতরে থেকে ২৭,০০০ (সাতাশ হাজার) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এ সংক্রান্ত বিষয়ে আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন সিলেট প্রতিনিধি :সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ...
30/08/2026

বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন

সিলেট প্রতিনিধি :

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের "বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশন" (সাবেক শিক্ষার্থীদের সংগঠন) এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার রজতজয়ন্তী পূর্তি উপলক্ষ্যে সাবেক শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভায় বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকী আহবায়ক কমিটির নাম ঘোষণা করেন।

বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার ২০১১ সালে দাখিল ২য় ব্যাচের শিক্ষার্থী, বর্তমানে আব্দুল গফুর ইসলামি আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের ইংরেজি প্রভাষক আবদুল কাদির জীবনকে আহবায়ক ও মাদ্রাসার ২০১২ সালে দাখিল ৩য় ব্যাচের শিক্ষার্থী, বর্তমানে মাদ্রাসার শিক্ষক আতাউর রহমানকে সদস্য সচিব করে বিভিন্ন ব্যাচের ৩৩ জন প্রতিনিধি সদস্য নিয়ে আহবায়ক কমিটি গঠন করা হয়।

ছেলে প্রতিনিধিদের মধ্যে, মোঃ খলিলুর রহমান, আনসার আলী, হাফিজুর রহমান, মোঃ খলিলুর রহমান, মোঃ আমিনুল ইসলাম সোহেল, আব্দুল আহাদ, মোঃ আইয়ুব আনসারী, মোহাম্মদ আব্দুল্লাহ জুয়েল, মুহিবুল ইসলাম মামুন, ওয়াহিদুর রহমান জুনায়েদ, আফজাল হুসাইন, মোঃ রাকিব আলী, ফরহাদ আলী সায়েম, হাবিবুর রহমান মিছবাহ, জামিল আহমদ, আব্দুল্লাহ আল মাহমুদ, ইমরান হোসেন। মেয়ে প্রতিনিধিদের মধ্যে, হাসিনা আক্তার, তামান্না আক্তার, রোমানা আক্তার, হাফসা আক্তার, আকলিমা আক্তার, সায়মা আক্তার নাজু, কলসুমা আক্তার, নাজমা বিনতে জলি , সুজিনা বেগম, সুমাইয়া খানম মাহবুবা, মরিয়ম বেগম, সুমাইয়া বেগম, আয়েশা আক্তার, হামিদা আক্তার, নোহা মনি, সাজিনা ইয়াসমিন ওয়ামা। এছাড়া ২০১০ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসায় পাশ কৃত সকল শিক্ষার্থীরা এই অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সদস্য।

কুয়াদা বাতানবাড়ী আঞ্চলিক মহাশ্মশানের স্নানঘরে ইয়া"বা সে"বনের অ"ভিযোগমোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টারযশোর সদর উপজেলার কু...
30/08/2026

কুয়াদা বাতানবাড়ী আঞ্চলিক মহাশ্মশানের স্নানঘরে ইয়া"বা সে"বনের অ"ভিযোগ

মোঃ ওয়াজেদ আলী
স্টাফ রিপোর্টার

যশোর সদর উপজেলার কুয়াদা বাতানবাড়ী আঞ্চলিক মহাশ্মশানের ম"রদেহ স্নানঘর মা"দকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ধর্মীয় এই প্রতিষ্ঠানের স্নানঘরে ই"য়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম পড়ে থাকার অভি"যোগ করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে সরেজমিনে গিয়ে মহাশ্মশানের মরদেহ স্নানঘরে ইয়াবা সেবনের সরঞ্জাম পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত যুবকদের একটি অংশ মহাশ্মশানের স্নানঘর ও আশপাশের নির্জন স্থান ব্যবহার করে ইয়াবাসহ বিভিন্ন মাদক সেবন করে আসছে।

স্থানীয়দের ভাষ্য, এলাকায় ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকের দৌরাত্ম্য বেড়েছে। গত বুধবার রাত আনুমানিক ৮টার দিকে দুই যুবক মহাশ্মশানে মাদক সেবনের সময় স্থানীয় এক ব্যক্তির হাতে ধরা পড়েন বলেও জানা গেছে।

স্থানীয় কয়েকজনের অভিযোগ, সতীঘাটা, শিক্ষা প্রতিষ্ঠান, পান্তাপাড়া, বাহির মল্লিক, তোলাগোলদারপাড়া ও কুয়াদা এলাকার বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে মোটরসাইকেলে করে মহাশ্মশানে এসে সেবন করা হয়। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নার্সারি ব্যবসায়ী বলেন, প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত মোটরসাইকেলে করে বিভিন্ন যুবক মহাশ্মশান এলাকায় আসা-যাওয়া করেন। তাদের কর্মকাণ্ডের প্রতিবাদ করলে হুমকি-ধমকির শিকার হতে হয় বলে অভিযোগ করেন তিনি। নিরাপত্তার কারণে অনেকেই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলতে চান না।

মহাশ্মশানে কয়েক মাস পাহারাদারের দায়িত্ব পালন করা এক ব্যক্তি জানান, চারদিকে প্রাচীর দিয়ে ঘেরা হওয়ায় অপরিচিত যুবকেরা গেট খুলে ভেতরে প্রবেশ করে। তাদের মাদক সেবনে বাধা দিলে হুমকি-ধমকি দেওয়া হতো বলে অভিযোগ করেন তিনি। একপর্যায়ে নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি ওই দায়িত্ব ছেড়ে চলে যান।

স্থানীয়দের অভিযোগ, ধর্মীয় প্রতিষ্ঠানের মরদেহ স্নানঘরে ইয়াবার মতো মাদক সেবনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।

একই সঙ্গে মাদকসেবনের অর্থ জোগাড় করতে এলাকার বিভিন্ন বাগান থেকে নারকেল, ডাব ও সুপারি চুরির অভিযোগও উঠেছে। এমনকি মাদকের টাকা জোগাড় করতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনাও ঘটছে বলে দাবি করেন এলাকাবাসী। এসব অভিযোগেরও স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

এলাকাবাসী বলছেন, মাদকের বিস্তার রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তারা কুয়াদা বাতানবাড়ী আঞ্চলিক মহাশ্মশানে মাদকসেবনের অভিযোগ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং ধর্মীয় প্রতিষ্ঠানটির নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জেলা বিএনপির প্রস্তুতি সভাসাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি :বাংল...
30/08/2026

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জেলা বিএনপির প্রস্তুতি সভা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে জেলা বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দের সাথে প্রস্তুতি মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৯ আগস্ট (শনিবার) সকাল ১১টার দিকে শহরের চৌরাস্তা জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ যৌথ সভার আয়োজন করা হয়। সভায় জেলা বিএনপি, উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দল, কৃষকদল ও মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন।

জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার এজাজুল হাসান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও নড়াইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট এস এম আব্দুল হক, জেলা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার মাহমুদুর হাসান সনি, বিএনপি নেতা সৈয়দ তাকিউর রহমান, জাহিদুর রহমান মিলন,সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ‍রিজভী জজ, সাবেক ছাত্রদল সভাপতি ফরিদ বিশ্বাস, সৈয়দ খোরশেদ তৌহিদ সোহেলসহ প্রমূখ।

সভায় আগামী ১লা সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলাজুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ১ লা সেপ্টেম্বর ভোরে জেলা ও উপজেলার সকল দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, নড়াইল জেলা শহরে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ এবং দেশ ও দলের কল্যাণে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কালীগঞ্জ বাফার সার গুদামে ডিসপাসের নামে চাঁ"দাবা'জি কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি  :ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অবস্থিত বিস...
30/08/2026

কালীগঞ্জ বাফার সার গুদামে ডিসপাসের নামে চাঁ"দাবা'জি

কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি :

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অবস্থিত বিসিআইসি’র বাফার সার গুদামের ইনচার্জ অহিদুজ্জামানের বিরুদ্ধে ডিসপাসের নামে চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। গুদামে সার খালাস না করেই ছাড়পত্র প্রদান, আর্থিক সুবিধা গ্রহণ এবং পছন্দের ডিলারদের দ্রুততম সময়ে সার পাইয়ে দেওয়ার মতো অনিয়ম তিনি করে যাচ্ছেন নিয়মিত। ডিসপাস সুবিধা দিয়ে ডিলারদের নিকট গাড়ি পাঠানোর কারণে তিনি ডিলারদের দেওয়া ঘুষের টাকা ড্রাইভারের মাধ্যমে গ্রহণ করেন। যোগদানের পর থেকেই সরকারি নিতীমালাকে উপেক্ষা করে নিজস্ব সিন্ডিকেটের মাধ্যমে তিনি এসব কার্যক্রম বীর দর্পে চালিয়ে যাচ্ছেন। বিসিআইসি ডিলার মেসার্স তাজু এন্টারপ্রাইজ(ছন্মনাম) অভিযোগ করেন, নিয়ম বহির্ভূতভাবে ট্রাক বাফার গোডাউনে আনলোড না করেই জরুরী সেবার (ডিসপাস) নামে আর্থিক লেনদেনের মাধ্যমে ডিলারদের নামে সারের ছাড়পত্র দিয়ে দেওয়া হচ্ছে। সার খালাস না হলেও প্রতি চালানে লেবার খরচসহ আনুসঙ্গিক খরচ বাবদ ট্রাক চালকদের মাধ্যমে অবৈধ টাকা গ্রহণ করে থাকে গোডাউন ইনচার্জ অহিদুজ্জামান ।

অভিযোগ রয়েছে, এই সিন্ডিকেটের কারণে অতিরিক্ত খরচ বাড়ায় ডিলাররা খরচ পোষাতে কৃষকদের নিকট অতিরিক্ত দামে সার বিক্রি করতে বাধ্য হচ্ছেন। সরকার নির্ধারিত প্রতি বস্তা ইউরিয়া সারের মূল্য ১৩৫০ টাকা নির্ধারন করলেও তা সঠিক ভাবে কার্যকর হচ্ছে না মাঠপর্যায়ে। এছাড়া ডিসপাসের মাধ্যমের সারের গাড়ি ছাড়পত্র দেওয়াই দীর্ঘদিন ধরে অনেক সার গুদামেই আটকে থাকে। ফলে ঐ ইউরিয়া সার জমাট বেঁধে নষ্ট হওয়ার উপক্রম হয়।পরবর্তীতে সারের কার্যক্ষমতা হারায় ।ঝিনাইদহ কালীগঞ্জ বাফার গুদাম থেকে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার ১২টি উপজেলার সার বিতরণ ও নিয়ন্ত্রণ করা হয়।

এই গুদামের অধীনে মোট ১২৬ জন বিসিআইসি ডিলার রয়েছেন।সরোজমিন গিয়ে দেখা যায়, যশোরের নোয়াপাড়া থেকে ছেড়ে আসা ঝিনাইদহ - ট - ১১-১১৩১ নাম্বারের একটি সার বোঝায় ট্রাক বিকাল ৬টা ২০ মিনিটে গুদামে প্রবেশ করে মাত্র ১৫ মিনিট পর শৈলকূপার উদ্দেশ্যে গুদাম ত্যাগ করে। এ সময় ট্রাক চালক রাশেদুল ইসলাম জানান, গাড়িটির সার গুদামে আনলোড করা হয়নি, শুধুমাত্র ডিসপাস করা হয়েছে। প্রতিদিন যেভাবে টাকা দিই ওইভাবেই টাকা দিয়ে আমরা ডিসপাসের কাগজ নেই। বাফার সার গুদামের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই মাসে ১১ হাজার ৭৬ মেট্রিক টন এবং আগস্ট মাসে ১৪ হাজার ৮৯৮ মেট্রিক টন ইউরিয়া সারের বরাদ্দ রয়েছে। তন্মধ্যে ১৪ আগস্ট পর্যন্ত ৭ হাজার ২৪৭ মেট্রিক টন ইউরিয়া সার বিসিআইসি ডিলারদের কাছে হস্তান্তর করা হয়েছে।

অভিযোগের বিষয়ে গুদাম ইনচার্জ অহিদুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু গাড়ি ডিসপাসের মাধ্যমে ছাড়পত্র দেওয়ার বিষয়টি স্বীকার করেন। এভাবে সার দেওয়ার নিয়ম আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সরকারিভাবে নিয়ম না থাকলেও আমরা ডিলারদের সুবিধার্থে সেটা করে আসছি। তবে অর্থনৈতিক সুবিধা গ্রহণের বিষয়টি তিনি অস্বীকার করেছেন।

এ বিষয়ে বিপণন বিভাগের ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক মঞ্জুর রেজা জানিয়েছেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। সার নিয়ে কেউ অনিয়ম বা দুর্নীতি করে থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ বলেন, সার গোডাউনের ডিসপাসের ব্যাপারে গোডাউন ইনচার্জকে ডেকে জানতে চাইলে তিনি অভিযোগের বিষয় সম্পূর্ণ অস্বীকার করেছেন। তবে এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পেলে ব্যবস্থা নিতে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।

নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমাকে খাগড়াছড়ির সর্বস্তরের মানুষের ফুলেল শুভেচ্ছাহলাপ্রুসাই মারমা, খাগড়াছড়ি :খাগড়াছড...
27/08/2026

নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমাকে খাগড়াছড়ির সর্বস্তরের মানুষের ফুলেল শুভেচ্ছা

হলাপ্রুসাই মারমা, খাগড়াছড়ি :

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে ম্রাসাথোয়াই মারমা দায়িত্ব গ্রহণের পর ঢাকা থেকে জেলায় ফেরার পথে উষ্ণ অভ্যর্থনা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন।

​বৃহস্পতিবার ঢাকা থেকে সড়কপথে খাগড়াছড়ি প্রবেশের সময় জেলার সীমান্ত এলাকা রামগড় থেকে শুরু করে জেলা সদরের নিজ বাসভবন পর্যন্ত সর্বস্তরের মানুষের ফুলেল শুভেচ্ছায় ভেসে যান তিনি।
​জেলা সীমানা অতিক্রম করার পর রামগড়, জালিয়াপাড়া, গুইমারা, মাটিরাঙ্গা এবং খাগড়াছড়ি শহরের জিরো মাইলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থানীয় সর্বস্তরের জনগণ তাঁকে স্বতঃস্ফূর্তভাবে বরণ করে নেন। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মী, স্থানীয় সামাজিক সংগঠন, সচেতন নাগরিক সমাজ এবং সর্বস্তরের সাধারণ মানুষ তাঁকে ফুলের তোড়া, ফুলের মালা পড়িয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

​পথসভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে শুভেচ্ছা বিনিময় করে নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা বলেন, "আপনাদের এই ভালোবাসা ও আস্থা আমার দায়িত্ব পালনের মূল শক্তি। পার্বত্য খাগড়াছড়ি জেলার প্রতিটি মানুষের ভাগ্যোন্নয়ন, সম্প্রীতি রক্ষা এবং সার্বিক অবকাঠামোগত উন্নয়নে আমি নিরপেক্ষ ও নিষ্ঠার সাথে কাজ করে যাব।"
এসময় চেয়ারম্যানের সহধর্মিণী চিংম্রাউ মারমা, জেলা পরিষদ সদস্য রুমেল মারমা, রিপল চাকমা, ইঞ্জিনিয়ার ক্যরি মগ উপস্থিত ছিলেন।

​পরবর্তীতে তিনি খাগড়াছড়ি সদরের নিজ বাসভবনে পৌঁছালে সেখানেও জেলার বিভিন্ন স্তরের সামাজিক, রাজনৈতিক ও প্রতিনিধি দল তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নতুন চেয়ারম্যানের সফলতা ও জেলার সার্বিক শান্তি-সমৃদ্ধি কামনা করেন।

রাখীপূর্ণিমা স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ রাখী পূর্ণিমা, যা রাখি বন্ধন নামেও পরিচিত, একটি হিন্দু ধর্মীয় উৎসব যা ভাই ও বোনের ম...
27/08/2026

রাখীপূর্ণিমা

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

রাখী পূর্ণিমা, যা রাখি বন্ধন নামেও পরিচিত, একটি হিন্দু ধর্মীয় উৎসব যা ভাই ও বোনের মধ্যে ভালবাসা ও শ্রদ্ধার বন্ধনকে উদযাপন করে। এই দিনে, বোনেরা তাদের ভাইদের কব্জিতে রাখি (একটি পবিত্র সুতো বা তাবিজ) বেঁধে দেয়, যা তাদের মধ্যেকার সুরক্ষা ও স্নেহের প্রতীক। ভাই তার বোনকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয় এবং উপহার দেয়। এই উৎসবটি মূলত শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়।

প্রতি বছর শ্রাবণী পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন পালিত হয়। সেই কারণে শ্রাবণী পূর্ণিমাকে রাখি পূর্ণিমাও বলা হয়ে থাকে।

হিন্দু পঞ্জিকা অনুযায়ী, শ্রাবণী পূর্ণিমা তিথিতেই রাখী পূর্ণিমা পালিত হয়। এ বছর (২০২৬ সালে) পূর্ণিমা তিথি এবং ভদ্রাকালের কারণে প্রধান উৎসব পালিত হচ্ছে ২৮ আগস্ট, শুক্রবার।পূর্ণিমা তিথি শুরুঃ২৭ আগস্ট, ২০২৬ (সকাল ৯:০৮ মিনিট)।পূর্ণিমা তিথি সমাপ্তিঃ ২৮ আগস্ট, ২০২৬ (সকাল ৯:৪৮ মিনিট)
২৭ আগস্ট সকাল থেকে শুরু হয়ে ২৮ আগস্ট সূর্যোদয়ের আগেই শেষ হয়ে যায় রাখী বাঁধার সেরা শুভ মুহূর্তঃ ২৮ আগস্ট, সকাল ৫:৫৭ মিনিট থেকে সকাল ৯:৪৮ মিনিট পর্যন্ত

শাস্ত্র মতে, ভদ্রা কালে কোনো শুভ কাজ করা নিষেধ। ২৭ আগস্ট সারাদিন ভদ্রার ছায়া থাকায় শুভ কাজের জন্য ২৮ আগস্টের সূর্যোদয়-পরবর্তী সকালের সময়টুকুই রাখী বাঁধার জন্য সবচেয়ে বিশুদ্ধ ও উপযুক্ত সময়।

সাধারণ মানুষের মনে ধারণা থাকে রাখী পূর্ণিমা মানেই শ্রাবণ মাস। কিন্তু ইংরেজি পঞ্জিকার আগস্ট-সেপ্টেম্বর মাসে অনেক সময় বঙ্গাব্দ (বাংলা ক্যালেন্ডার) ও সৌর পঞ্জিকার মাস পরিবর্তিত হয়ে যায়।
চন্দ্র ও সৌর মাসের পার্থক্য: হিন্দু শাস্ত্রে তিথি নির্ধারিত হয় 'চন্দ্র মাস' (লুনার পঞ্জিকা) অনুযায়ী, যা পূর্ণিমা দিয়ে চিহ্নিত হয়। কিন্তু বঙ্গাব্দ বা সৌর পঞ্জিকায় মাস নির্ধারিত হয় সূর্যের সংক্রান্তি (সংক্রান্তিতে এক রাশি থেকে অন্য রাশিতে গমন) অনুযায়ী।

শ্রাবণী পূর্ণিমার ভাদ্র প্রবেশ: ২০২৬ সালে সৌর পঞ্জিকা অনুযায়ী শ্রাবণ মাস শেষ হয়ে ভাদ্র মাস ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কিন্তু শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী শ্রাবণী পূর্ণিমার তিথিটি পড়েছে আগস্টের ২৭-২৮ তারিখে।
নিয়ম অনুযায়ী উৎসব: রাখীবন্ধন উৎসবকে শাস্ত্রে 'শ্রাবণী' বা 'উপকর্ম' উৎসবও বলা হয়, কারণ এটি শ্রাবণের শেষ তিথিতে (পূর্ণিমায়) ঘটে। সৌর পঞ্জিকা অনুযায়ী ভাদ্র মাস পেড়িয়ে গেলেও তিথিটি যেহেতু চন্দ্র পঞ্জিকার শ্রাবণ মাসের শেষ পূর্ণিমা, তাই এই দিনেই নিয়ম মেনে রাখী পালিত হচ্ছে।
সহজ কথায়, সৌর মাসের হিসাবে ভাদ্র মাস চললেও চন্দ্র তিথি হিসেবে এটি শ্রাবণী পূর্ণিমারই রূপ, তাই ভাদ্র মাসে পড়া সত্ত্বেও এটিই রাখী পূর্ণিমার সঠিক দিন।

রাখী পূর্ণিমা কেন পালন করা হয়, তার কিছু কারণ নিচে দেওয়া হলো:
ভাই-বোনের সম্পর্ক উদযাপন:এই উৎসব ভাই ও বোনের মধ্যেকার ভালবাসা, শ্রদ্ধা ও স্নেহের বন্ধনকে আরও দৃঢ় করে তোলে।
ঐতিহ্য ও সংস্কৃতি:রাখি বন্ধন একটি ঐতিহ্যবাহী উৎসব যা যুগ যুগ ধরে চলে আসছে। এটি হিন্দু সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে।
সুরক্ষার প্রতীক:রাখি ভাইদের হাতে বাঁধার মাধ্যমে, বোনেরা তাদের সুরক্ষা ও মঙ্গলের জন্য প্রার্থনা করে। বিনিময়ে ভাইরা তাদের বোনদের রক্ষা করার অঙ্গীকার করে।

সামাজিক বন্ধন:

এই উৎসব শুধুমাত্র ভাই-বোনের মধ্যে সীমাবদ্ধ না থেকে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সবার মধ্যে পালিত হতে দেখা যায়। এতে সামাজিক বন্ধন আরও দৃঢ় হয়।
ঐতিহাসিক ও পৌরাণিক প্রেক্ষাপট:
রাখী বন্ধনের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। এই কাহিনীগুলি এই উৎসবের গুরুত্বকে আরও মহিমান্বিত করে।

রামায়ণ অনুযায়ী, ভগবান রাম সমস্ত বানর সেনাদের ফুল দিয়ে রাখি বেঁধে ছিলেন। এছাড়া, লক্ষ্মী বলিকে ভাই হিসেবে মেনে রাখি পরিয়েছিলেন যাতে সে উপহার স্বরূপ বিষ্ণুকে স্বর্গে তার কাছে ফিরে যেতে বলে।
অন্যদিকে, সুভদ্রা কৃষ্ণের ছোট বোন, কৃষ্ণ সুভদ্রাকে অত্যন্ত ভালবাসতেন। তবে আপন বোন না হয়েও দ্রৌপদী ছিলেন কৃষ্ণের অতীব স্নেহভাজন। একদিন সুভদ্রা কিছুটা অভিমান ভরে কৃষ্ণকে প্রশ্ন করেন, এর কারণ কী। উত্তরে কৃষ্ণ জানান, ‘যথা সময়ে এর কারন তুমি বুঝতে ‘এর কিছুদিন পর শ্রীকৃষ্ণের হাত কেটে রক্ত ঝরছিল, তা দেখে সুভদ্রা রক্ত বন্ধ করার জন্য কাপড় খুঁজছিলেন, কিন্তু কোথাও কোনও পাতলা সাধারণ কাপড় পাচ্ছিলেন না, এর মাঝে দ্রৌপদী সেখানে এসে দেখেন কৃষ্ণের হাত থেকে গলগ করে রক্ত পড়ছে। সেই ঘটনা দেখামাত্রই বিন্দুমাত্র দেরি না করে সঙ্গে সঙ্গে নিজের মুল্যবান রেশম শাড়ি ছিঁড়ে কৃষ্ণের হাত বেধে দেন, কিছুক্ষণ পর রক্তপাত বন্ধ হয়। তখন শ্রীকৃষ্ণ বোন সুভদ্রাকে ডেকে বলেন-‘এখন বুঝতে পেরেছ কেন আমি দ্রৌপদীকে এত স্নেহ করি?’ সুভদ্রা তখন বুঝত পারলেন, ভক্তি ও পবিত্র ভালবাসা, শ্রদ্ধা কী জিনিস! দাদা কৃষ্ণের চেয়ে মুল্যবান বস্ত্র নিজের কাছে বেশি প্রিয়, এটা ভেবে সুভদ্রা দারুণ লজ্জিত হয়ে পড়েন। কোন বোন তার ভাইয়ের কোনও রকম কষ্ট, অমঙ্গল সহ্য করতে পারে না। ভাইয়ের কষ্ট দুর করার জন্য সে সর্বত্তম চেষ্টা করে। অন্যদিকে ভাই ও তার বোনকে পৃথিবীতে সর্বাধিক স্নেহ করে, সারাজীবন তাঁকে রক্ষা করে থাকে, যে রকম শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রাজসভায় চরম কলঙ্ক থেকে রক্ষা করেছিলেন। তাই, এই পবিত্র বন্ধনের দিনে, সকল ভাই-বোনের উচিত এরকম ভক্তিভাব ও ভালবাসা বজায় রাখা। কৃত্রিমতা, যান্ত্রিকতার এই বর্তমান যুগে ভাই-বোনের মাঝে ভালবাসা ও শ্রদ্ধার বড় অভাব। সনাতন ধর্মে বড় বোন বা দিদিকে মাতৃস্থানীয় এবং বড় ভাইকে পিতৃস্থানীয় সম্মান ও ভালবাসা দেওয়ার কথা বলা আছে।

রাখীবন্ধনের দিন গণেশের বোন গণেশের হাতে একটি রাখি বেঁধে দেন। এতে গণেশের দুই ছেলে শুভ ও লাভের হিংসে হয়। তাদের কোনও বোন ছিল না। তারা বাবার কাছে একটা বোনের বায়না ধরে। গণেশ তখন তাঁর দুই ছেলের সন্তোষ বিধানের জন্য দিব্য আগুন থেকে একটি কন্যার জন্ম দেন। এই দেবী হলেন গণেশের মেয়ে সন্তোষী মা। সন্তোষী মা শুভ ও লাভের হাতে রাখি বেঁধে দেন।
অন্য একটি কাহিনি রয়েছে, দৈত্যরাজা বলি ছিলেন বিষ্ণুর ভক্ত। বিষ্ণু বৈকুণ্ঠ ছেড়ে বালির রাজ্য রক্ষা করতে চলে এসেছিলেন। বিষ্ণুর স্ত্রী লক্ষ্মী স্বামীকে ফিরে পাওয়ার জন্য এক সাধারণ মেয়ের ছদ্মবেশে বলিরাজের কাছে আসেন। লক্ষ্মী বলিকে বলেন, তাঁর স্বামী নিরুদ্দেশ। যতদিন না স্বামী ফিরে আসেন, ততদিন যেন বলি তাঁকে আশ্রয় দেন। বলিরাজা ছদ্মবেশী লক্ষ্মীকে আশ্রয় দিতে রাজি হন। শ্রাবণ পূর্ণিমা উৎসবে লক্ষ্মী বলিরাজার হাতে একটি রাখী বেঁধে দেন। বলিরাজা এর কারণ জিজ্ঞাসা করলে লক্ষ্মী আত্মপরিচয় দিয়ে সব কথা খুলে বলেন। এতে বলিরাজা মুগ্ধ হয়ে বিষ্ণুকে বৈকুণ্ঠে ফিরে যেতে অনুরোধ করেন। বলিরাজা বিষ্ণু ও লক্ষ্মীর জন্য সর্বস্ব ত্যাগ করেন। সেই থেকে শ্রাবণ পূর্ণিমা তিথিটি বোনেরা রাখীবন্ধন হিসেবে পালন করে।

রাখি বন্ধনের ঐতিহাসিক প্রেক্ষাপট :

রানি কর্ণবতীর ঘটনা: রাজপুত রাণী কর্ণবতী চিতোরের শাসক ছিলেন। তার রাজ্য যখন আক্রমণের শিকার হয়, তখন তিনি মুঘল সম্রাট হুমায়ুনকে রাখি পাঠিয়ে সাহায্য চেয়েছিলেন। হুমায়ুন তখন কর্ণবতীর আহ্বানে সাড়া দিয়ে চিতোরে এসে তার রাজ্য রক্ষা করেন। এই ঘটনা রাখি বন্ধনের মাহাত্ম্য বৃদ্ধি করে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা:১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময়, রবীন্দ্রনাথ ঠাকুর এই উৎসবকে একটি মিলন উৎসবে পরিণত করেন। তিনি হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার জন্য এই দিনে রাখী বন্ধনের প্রস্তাব দেন। এই দিনে সবাই একে অপরের হাতে রাখি বেঁধেছিল এবং এই উৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হয়ে ওঠে।

বর্তমান প্রেক্ষাপট:বর্তমানে, রাখি বন্ধন উৎসব ভাই-বোনের ভালবাসা ও শ্রদ্ধার প্রতীক হিসাবে পালিত হয়। এই দিনে বোনেরা তাদের ভাইদের হাতে রাখি বাঁধে এবং ভাইয়ের মঙ্গল কামনা করে। এই উৎসবটি বর্তমানে শুধু ভারতেই নয়, বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে।

সংক্ষেপে, রাখি পূর্ণিমা হল একটি সুন্দর উৎসব যা ভাই ও বোনের মধ্যেকার ভালবাসা, সুরক্ষা এবং শ্রদ্ধার বন্ধনকে উদযাপন করে।

বিশ্ব গণমানুষে সেবা ফাউন্ডেশনে চেয়ারম্যান প্রথম সন্তান উখৌইনু মারমার প্রথম জন্মবার্ষিকী পালনখাগড়াছড়ি প্রতিনিধি:খাগড়াছড়ি...
27/08/2026

বিশ্ব গণমানুষে সেবা ফাউন্ডেশনে চেয়ারম্যান প্রথম সন্তান উখৌইনু মারমার প্রথম জন্মবার্ষিকী পালন

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অংচিং নু মারমার প্রথম সন্তান উখৌইনু মারমার একবছর জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।মঙ্গলবার সন্ধ্যায় খাগড়াছড়িতে নিজ বাসভবনে পরিবারের সদস্যদের উপস্থিতিতে কেক কেটে দিনটি উদযাপন করা হয়।

এসময় পরিবারের সদস্যরা উখৌইনু মারমাকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।ঘরোয়া আয়োজনে কেক কাটার পাশাপাশি পরিবারের সদস্যদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। বিশেষ এই দিনে সন্তানকে নিয়ে আবেগ ও আনন্দ প্রকাশ করেন বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান অংচিং নু মারমা।পরিবারের পক্ষ থেকে জানানো হয়, উখৌইনু মারমার প্রথম জন্মদিন উপলক্ষে ঘরোয়াভাবে আয়োজন করা হলেও দিনটি তাদের জন্য অত্যন্ত আনন্দ ও স্মরণীয় হয়ে থাকবে।

এসময় তার মা সুজিতা চাকমা, সঞ্জিতা চাকমাসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Address

Rajganj Bazer, Manirampur, Jashore
Monirampur
7440

Alerts

Be the first to know and let us send you an email when Newsbdjournalist24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Newsbdjournalist24:

Shortcuts

Share