28/02/2026
মণিরামপুর থানাধীন রোহিতা বাজারের মোবাইল ব্যাংকিং এর দোকান হতে টাকা চুরির ঘটনায় চোরচক্রের ০২ (দুই) জন আটক , চোরাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ।
গত ইং-২৪/০২/২০২৬ তারিখ বিকাল অনুমান ০৪.৪৭ মিনিটের সময়নমণিরামপুর থানাধীন রোহিতা বাজারের ইউনিয়ন পরিষদের ডান পাশে "জাহিদ টেলিকম/মুছা ষ্টোর" নামে বিকাশ ও মোবাইল ব্যাংকিং এর দোকান হতে
বাদী আছরের নামাজ পড়ার জন্য রোহিতা বাজার জামে মসজিদে যাওয়ার উদ্দেশ্যে দোকানের ক্যাশ ড্রয়ারের মধ্যে নগদ ৪.৩০,০০০/= (চার লক্ষ ত্রিরিশ হাজার) টাকা রেখে ড্রয়ারে তালা দিয়ে দোকানের সার্টার খোলা অবস্থায় সামনের ক্লবসিকল গেট টেনে দিয়ে নামাজ পড়তে যায়। পরবর্তীতে নামাজ শেষে দোকানের সামনে এসে দেখতে পায় দোকানের ক্লবসিকল গেট খোলা দোকানের ক্যাশ ড্রায়ারের তালা ভাঙ্গা এবং ক্যাশ ড্রয়ারের মধ্যে রক্ষিত নগদ ৪,৩০,০০০/= (চার লক্ষ ত্রিরিশ হাজার) টাকা অজ্ঞাতনামা চোরেরা দোকানে প্রবেশ করে ক্যাশ ড্রায়ারের তালা ভাঙ্গে নগদ ৪,৩০,০০০/= (চার লক্ষ ত্রিরিশ হাজার) টাকা চুরি করে নিয়ে গেছে।
ঘটনার বিষয় সংবাদ প্রাপ্তির পর পুলিশ সুপার যশোর এর দিক নির্দেশনায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই (নি) দেবব্রত ঘোষ সঙ্গীয় চৌকস টিম তাৎক্ষনিক ঘটনা স্থলের সিসি টিভি ফুটেজ, আধুনিক তথ্য প্রযুত্তির ব্যবহার ও গেয়েন্দা তথ্যের ভিত্তিতে ইং- ২৭/০২/২০২৬ খ্রিঃ তারিখে অভিযান পরিচালনা করে মো: মমিন গাজী(৩৫), পিতা-মৃত আনসার গাজী এবং মোঃ রফিক গাজী, পিতা-মো: ফজলু গাজীদ্বয়'কে চোরাই ৬০,০০০ টাকা , চুরির কাজে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল এবং একটি মোবাইল ফোন সহ আটক করে।
গ্রেফতারকৃত আসামীদেরকে ইং ২৭/০২/২০২৬ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
আসামীদের নাম ও ঠিকানাঃ-
১। নামঃ- মো: মমিন গাজী(৩৫)
পিতা-মৃত আনসার গাজী
২। নাম- মোঃ রফিক গাজী
পিতা-মো: ফজলু গাজী
উভয় সাং-বিরাশি, থানা-পাইকগাছা, জেলা-খুলনা।
উদ্ধারঃ-
০১। চোরাই ৬০০০০ টাকা
০২। চুরির কাজে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল
০৩। একটি বাটন মোবাইল ফোন ।