Zakir Hossan

Zakir Hossan I'm ZAKIR HOSSAN from Narsingdi & I work for Berger Paints Bangladesh limited as a Service Engineer.

12/12/2025

IELTS স্কোর কত লাগে বিশ্বের ১৬৮টি প্রেস্টিজিয়াস স্কলারশিপ প্রোগ্রামে?
শুধুমাত্র IELTS পরীক্ষার ভয়ে বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নটি ধীরে ধীরে নিভে যায়। কিন্তু আমরা প্রায়ই দেখি কারো GPA অসাধারণ, কারো রিসার্চ এক্সপেরিয়েন্স অনন্য, অনেকে আবার এমন দেশ বা প্রোগ্রাম খোঁজেন যেখানে IELTS লাগে না কিন্তু বাস্তবে দেখবেন, IELTS মোটেই কোনো বাধা নয়; বরং এটি আপনার admission, scholarship, এমনকি visa পাওয়ার পথ অনেক সহজ করে তোলে।
আপনি যদি পৃথিবীর সেরা ১০০টি স্কলারশিপ প্রোগ্রামের দিকে তাকান — যেমন Erasmus Mundus (ইউরোপ), Chevening (UK), Fulbright (USA), DAAD (Germany), Australia Awards, MEXT (Japan), KGSP (Korea), CSC (China), Stipendium Hungaricum (Hungary), Eiffel (France), CSCSE (Spain), VLIR-UOS (Belgium), Swedish Institute Scholarships (Sweden), OeAD (Austria), বা Turkiye Burslari (Turkey) — সবগুলোতেই একটি সাধারণ শর্ত দেখা যায়:
ভালো একাডেমিক প্রোফাইলের সাথে ইংরেজিতে দক্ষতার প্রমাণ (IELTS/TOEFL)।
তাহলে আসুন দেখি — এই টপ স্কলারশিপ প্রোগ্রামগুলোতে প্রয়োজনীয় IELTS স্কোর কতটা হওয়া উচিত?
ইউরোপ (EU/UK/আয়ারল্যান্ড/নর্ডিক/সুইস/বাল্টিক/CEE):
১) Erasmus Mundus Joint Masters – 6.5 (each band 6.0+)
২) Chevening (UK) – 6.5–7.0
৩) Commonwealth Masters (UK) – 6.5–7.0
৪) Commonwealth Shared (UK) – 6.5
৫) Rhodes Scholarship (Oxford) – 7.0
৬) Gates Cambridge Scholarship – 7.5
৭) Clarendon Scholarship (Oxford) – 7.0
৮) Marshall Scholarship (UK) – 7.0
৯) Cambridge Trust Scholarships – 7.0–7.5
১০) UCL Global Masters Scholarship – 6.5–7.0
১১) Imperial President’s PhD Scholarship – 6.5–7.0
১২) LSE Graduate Support Scheme – 7.0
১৩) King’s College London Scholarships – 7.0
১৪) Warwick Chancellor’s International – 6.5–7.0
১৫) Bristol Think Big Scholarships – 6.5
১৬) Nottingham Developing Solutions – 6.5
১৭) Edinburgh Global Scholarship – 6.5–7.0
১৮) Durham Postgraduate Scholarships – 6.5–7.0
১৯) Manchester Global Futures Scholarship – 6.5–7.0
২০) Leeds Masters Excellence – 6.5
২১) Glasgow International Leadership Scholarship – 6.5
২২) SOAS University Scholarships – 6.5–7.0
২৩) St Andrews Global Scholarship – 6.5
২৪) Bath Global Leaders Scholarship – 6.5
২৫) Exeter Global Excellence – 6.5
২৬) Queen Mary University of London (QMUL) – 6.5–7.0
২৭) Sheffield International Merit – 6.5
২৮) Oxford Weidenfeld-Hoffmann / Reach Oxford – 7.0
২৯) GREAT Scholarships (British Council) – 6.5
৩০) Ireland Government Scholarship (GOI-IES) – 6.5
৩১) Trinity College Dublin Global Excellence – 6.5
৩২) UCD Global Excellence Scholarship – 6.5
৩৩) University of Galway International Scholarship – 6.5
৩৪) DAAD EPOS (Germany) – 6.0–6.5
৩৫) DAAD Helmut-Schmidt Programme – 6.5
৩৬) Heinrich Böll Foundation – 6.0–6.5
৩৭) Konrad-Adenauer Stiftung – 6.0–6.5
৩৮) Friedrich Ebert Stiftung – 6.0–6.5
৩৯) Rosa Luxemburg Stiftung – 6.0–6.5
৪০) Deutschlandstipendium – 6.0–6.5
৪১) Eiffel Excellence Scholarship (France) – 6.0–6.5
৪২) Émile Boutmy – Sciences Po (France) – 6.5
৪৩) Paris-Saclay IDEX Scholarships – 6.5
৪৪) ENS Ampère / International Selection (France) – 6.5
৪৫) Grenoble Alpes IDEX Scholarship – 6.5
৪৬) VLIR-UOS Scholarship (Belgium) – 6.5
৪৭) ARES Scholarship (Belgium) – 6.5
৪৮) KU Leuven Global Minds / Science@Leuven – 6.5
৪৯) Ghent University Top-Up Grant – 6.5
৫০) University of Antwerp Excellence – 6.5
৫১) Holland Scholarship (Netherlands) – 6.5
৫২) Leiden Excellence Scholarship – 6.5–7.0
৫৩) Amsterdam Excellence Scholarship (UvA) – 7.0
৫৪) VU Fellowship (Netherlands) – 6.5
৫৫) Utrecht Excellence Scholarship – 6.5
৫৬) Radboud Scholarship – 6.5
৫৭) Groningen Erik Bleumink Scholarship – 6.5
৫৮) Maastricht High Potential Scholarship – 6.5
৫৯) TU Delft Justus & Louise van Effen – 6.5
৬০) University of Twente Scholarship – 6.5
৬১) Wageningen Excellence – 6.5
৬২) Swedish Institute Scholarship (Sweden) – 6.5
৬৩) KTH Scholarships (Sweden) – 6.5
৬৪) Chalmers IPOET/Avancez – 6.5
৬৫) Lund Global Scholarship – 6.5
৬৬) Uppsala Global Scholarship – 6.5
৬৭) Finland Government Scholarship – 6.5
৬৮) University of Helsinki International – 6.5
৬৯) Aalto University Incentive – 6.5
৭০) Tampere University Scholarship – 6.5
৭১) Oulu University International Scholarship – 6.5
৭২) LUT University Scholarship – 6.5
৭৩) Danish Government Scholarship – 6.5
৭৪) Norwegian University Scholarships (UiO, NTNU, UiB) – 6.5
৭৫) Swiss Government Excellence Scholarship – 6.5
৭৬) ETH Zürich Excellence – 7.0
৭৭) EPFL Excellence Fellowship – 6.5–7.0
৭৮) Austrian Development Cooperation (OeAD) – 6.0–6.5
৭৯) Helmut Veith Stipend (TU Wien) – 6.5
৮০) ISTA PhD Fellowship – 6.5–7.0
৮১) University of Vienna Scholarships – 6.5
৮২) Stipendium Hungaricum (Hungary) – 6.0 (some waived)
৮৩) Czech Government Scholarship – 6.0
৮৪) Slovak Government Scholarship – 6.0
৮৫) Poland NAWA Scholarship – 6.0
৮৬) Romanian Government Scholarship – 6.0
৮৭) Bulgarian Government Scholarship – 6.0
৮৮) Slovenia National Scholarship – 6.0
৮৯) Serbia “World in Serbia” Programme – 6.0
৯০) Estonia Government Scholarship – 6.0
৯১) Latvia State Scholarship – 6.0
৯২) Lithuania State Scholarship – 6.0
৯৩) Spain – Fundación Carolina – 6.0–6.5
৯৪) Spain – MAEC-AECID – 6.0–6.5
৯৫) Spain – La Caixa Scholarship – 6.5–7.0
৯৬) Italy – MAECI Scholarship – 6.0
৯৭) University of Bologna (Unibo Action) – 6.0–6.5
৯৮) Politecnico di Milano / Torino – 6.5
৯৯) University of Padova Excellence – 6.5
১০০) Portugal – Gulbenkian / Coimbra / NOVA – 6.0–6.5
উত্তর আমেরিকা (USA/Canada):
১০১) Fulbright Foreign Student Program (USA) – 7.0
১০২) Hubert H. Humphrey Fellowship (USA) – 7.0
১০৩) Knight-Hennessy Scholars (Stanford, USA) – 7.0
১০৪) Obama Foundation Scholars (USA) – 7.0
১০৫) Rotary Peace Fellowship (Global) – 6.5–7.0
১০৬) AAUW International Fellowship (USA) – 6.5–7.0
১০৭) Mastercard Foundation Scholars (US/Canada/Africa) – 6.5
১০৮) Vanier Canada Graduate Scholarships – 6.5
১০৯) Trudeau Foundation Scholarship – 7.0
১১০) Lester B. Pearson Scholarship (Toronto, UG) – 6.5
১১১) UBC International Leader of Tomorrow – 6.5
১১২) York University Global Leader Scholarship – 6.5
১১৩) Ontario Graduate Scholarship – 6.5
১১৪) IDRC Research Awards (Canada) – 6.5
১১৫) Banting Postdoctoral Fellowship – 7.0
এশিয়া (চীন/জাপান/কোরিয়া/সিঙ্গাপুর/হংকং/তাইওয়ান/দ.-পূ.এশিয়া/দক্ষিণ এশিয়া/মধ্যপ্রাচ্য):
১১৬) CSC – Chinese Government Scholarship – 6.5–7.0
১১৭) Schwarzman Scholars (Tsinghua, China) – 6.5–7.0
১১৮) Yenching Academy (Peking University) – 6.5–7.0
১১৯) Hong Kong PhD Fellowship (HKPFS) – 6.5–7.0
১২০) TaiwanICDF Scholarship – 6.0–6.5
১২১) MOE Taiwan Scholarship – 6.0–6.5
১২২) MEXT Scholarship (Japan) – 6.0–6.5 (some waived)
১২৩) ADB–JSP (Japan & Asia-Pacific) – 6.5
১২৪) Joint Japan/World Bank Scholarship – 6.5
১২৫) GKS/KGSP (Korea) – 5.5–6.5
১২৬) KAIST International Scholarships (Korea) – 6.5
১২৭) POSTECH/SNU/UNIST (Korea) – 6.5
১২৮) SINGA – Singapore International Graduate Award – 6.5–7.0
১২৯) NUS Graduate Scholarships (Singapore) – 6.5–7.0
১৩০) NTU Nanyang Scholarship – 6.5
১৩১) Malaysia International Scholarship (MIS) – 5.5–6.0
১৩২) Thailand AIT / Royal Thai Govt Scholarship – 6.0–6.5
১৩৩) Chulalongkorn University Scholarships – 6.0
১৩৪) SIIT Scholarships (Thailand) – 6.0–6.5
১৩৫) LPDP Scholarship (Indonesia) – 6.0–6.5
১৩৬) Brunei Darussalam Government Scholarship – 6.0
১৩৭) SEARCA Scholarship (Southeast Asia) – 6.0
১৩৮) ICCR Scholarship (India) – IELTS not required (6.0 safe)
১৩৯) Inlaks Scholarship (India) – 6.5
১৪০) JN Tata Endowment (India) – 6.5
১৪১) Aga Khan Foundation Scholarship – 6.5
১৪২) Turkiye Burslari (Türkiye) – 6.0 (often waived)
১৪৩) Qatar University Scholarships – 6.0
১৪৪) Hamad Bin Khalifa University – 6.5
১৪৫) KAUST Fellowship (Saudi Arabia) – 6.5
১৪৬) King Fahd University (KFUPM) – 6.0
১৪৭) MBZUAI Scholarship (UAE) – 6.5
১৪৮) Khalifa University Scholarship (UAE) – 6.0
১৪৯) UAE University / Masdar Scholarships – 6.0
আফ্রিকা:
১৫০) Mandela Rhodes Scholarship (South Africa) – 6.5
১৫১) NRF Postgraduate Funding (South Africa) – 6.5
১৫২) AIMS Scholarship (Pan-Africa) – 6.5
১৫৩) UCT / Wits / Pretoria Scholarships – 6.5
১৫৪) Ashesi–Mastercard (Ghana) – 6.0–6.5
ওশেনিয়া (অস্ট্রেলিয়া/নিউজিল্যান্ড):
১৫৫) Australia Awards Scholarship – 6.5 (each 6.0+)
১৫৬) Australian Government RTP – 6.5
১৫৭) University of Melbourne Graduate Research – 6.5–7.0
১৫৮) ANU Chancellor’s Scholarship – 6.5
১৫৯) University of Sydney Scholarship – 6.5–7.0
১৬০) UNSW Scientia Scholarship – 6.5–7.0
১৬১) Monash International Merit – 6.5
১৬২) University of Queensland (UQ) International – 6.5
১৬৩) University of Adelaide Global Excellence – 6.5
১৬৪) Macquarie Vice-Chancellor’s Scholarship – 6.5
১৬৫) New Zealand Manaaki Scholarship – 6.5
১৬৬) University of Auckland Excellence – 6.5
১৬৭) Victoria University of Wellington Tongarewa – 6.5
১৬৮) University of Otago International Scholarship – 6.5
সংক্ষেপে—
A. নিরাপদ বেঞ্চমার্ক: IELTS Academic Overall 6.5, প্রতিটি ব্যান্ডে 6.0+ — অধিকাংশ স্কলারশিপ/ভিসার জন্য যথেষ্ট। স্কলারশিপের জন্য প্রতিযোগিতা বেশি — তাই ৬.৫ বা তার বেশি স্কোর রাখলে নিরাপদ।
B. হাই-কম্পিটিটিভ প্রোগ্রাম: 7.0–7.5 চাইতে পারে (যেমন Gates Cambridge, কিছু Fulbright/UK টপ ডিপার্টমেন্ট)।
C. বিকল্প টেস্ট: অনেক প্রোগ্রাম TOEFL/PTE/DUOLINGO-ও মেনে নেয়।
D. EPC/Medium of Instruction: পূর্বের ডিগ্রি ইংরেজি মাধ্যমে হলে IELTS ছাড়ও হতে পারে—কিন্তু আগে অফিসিয়াল নোটিস দেখে নিন।
মনে রাখুন- আপনার স্বপ্নের পথে IELTS কোনো বাধা নয় — বরং এটি আপনার আত্মবিশ্বাসের একটি প্রমাণ।
আপনার ভয়কে ছেড়ে দিয়ে একবার চেষ্টা করুন। হয়তো সেই একবারই বদলে দেবে আপনার ভবিষ্যৎ।
IELTS নিয়ে ভয় নয়, প্রস্তুত হোন আত্মবিশ্বাসের সাথে।
"Success doesn’t come to those who wait; it comes to those who prepare."
Dr-Ashiqur Nabila Afrida Rahman Raka

08/12/2025

IELTS- ছাড়াই ফুল ফান্ডেড ৪০টি স্কলারশিপের আবেদন (২০২৫–২০২৬)
যারা বারবার “IELTS লাগে কি?” মেসেজ করতে করতে ক্লান্ত; যারা বলছেন - “IELTS নাই, তাহলে কি আবেদন করা যায়?” — এই পোস্টটি আপনার জন্য।

হ্যাঁ, সম্ভব; অবশ্যই সম্ভব। অনেক আন্তর্জাতিক স্কলারশিপ প্রোগ্রামে IELTS বা TOEFL ছাড়াই আবেদন করার সুযোগ আছে; আবেদন করতে পারবেন এবং যোগ্যতা বিবেচনায় স্কলারশিপও পাবেন — যদি আপনি পূর্ববর্তী শিক্ষাদানে ইংরেজি মিডিয়ামে পড়েছেন (বা অন্যান্য প্রমাণ দেন) এবং আপনার একাডেমিক / রিসার্চ প্রোফাইল ভালো হয়।

এই প্রোগ্রামগুলোতে সাধারণ যোগ্যতা / মানদণ্ড (Criteria) — যা খেয়াল রাখা জরুরি
• পূর্ববর্তী ডিগ্রি/ক্লাস ইংরেজি-মাধ্যমে পড়া (Medium of Instruction – MOI) হলে অনেক স্কলারশিপে IELTS/TOEFL waiver হয়।
• অ্যাকাডেমিক পারফরম্যান্স — GPA, মার্কস, রিসার্চ / প্রজেক্ট / পেপার / ইনভলভমেন্ট।
• ভাল রিসার্চ প্রপোজাল / স্টাডি প্ল্যান — বিশেষ করে মাষ্টার্স বা পিএইচডিতে।
• রেফারেন্স লেটার (LORs), পার্সোনাল স্টেটমেন্ট / SOP, রিলেটেড ম্যাটেরিয়ালস।
• কিছু ক্ষেত্রে, বিশ্ববিদ্যালয়-ভিত্তিক English assessment বা interview দিতে হতে পারে।

কিন্তু — IELTS লাগবে না মানেই স্কলারশিপ নিশ্চিত নয়!
• হ্যাঁ, আয়েল্টস ছাড়া আবেদন করা যায়; কিন্তু অধিকাংশ ক্ষেত্রে অন্য English proficiency proof দিতে হয় — MOI সনদ, English-medium প্রমাণ, বা ইউনিভার্সিটির নিজস্ব assessment।
• দুটো প্রোফাইল ধরুন — একটির কাছে IELTS আছে; অন্যটির কাছে নেই। আপনি ভাবছেন, IELTS ছাড়া apply করলে কেমন যাবে? সত্যিই, যদি রিসার্চ / একাডেমিক প্রোফাইল দুর্দান্ত হয়, তাহলে সম্ভাবনা আছে। কিন্তু অনেক সময়ই IELTS বা TOEFL থাকা প্রোফাইলকে প্রাধান্য দেওয়া হয়। অর্থাৎ — IELTS থাকলে chances অবশ্যই একটু বাড়ে।

আপনারা চাইলে — আয়েল্টস ছাড়াই নিচের স্কলারশিপগুলোর জন্য আবেদন করতে পারেন। কিন্তু, সুযোগ থাকলে IELTS বা TOEFL দেওয়াই বাঞ্ছনীয় — কারণ:
• এটি আপনার প্রোফাইলকে আরও competitive করে তোলে।
• রিসার্চ-ভিত্তিক আবেদন হলে, ভাল প্রোফাইল + IELTS দুটোই থাকলে স্কলারশিপ অথোরিটির আপনাকে স্কলারশিপ দেওয়া নিয়ে সিদ্ধান্ত দেওয়া সহজ হয়।
• হয়তো ভবিষ্যতে ইউকে / ইউএস / কোনো ইংরেজি-ভাষী দেশে ভিসা / কাজ ও করতে হতে পারে — সেক্ষেত্রে English certification কাজ দেবে।

যদি আপনার রিসার্চ প্রোফাইল শক্তিশালী হয় — তবে IELTS-free স্কলারশিপে অবশ্যই আবেদন করুন। তবে, অবশ্যই সুযোগ এবং সময় থাকলে IELTS এক্সাম দিন এবং প্রয়োজনীয় স্কোর হাতে রাখুন।

নিচে ৪০ টি স্কলারশিপ-প্রোগ্রামের উদাহরণ দেওয়া হলো — যেগুলোতে ইংরেজি পরীক্ষার বাধা অনেক সময় waived বা optional, এবং যেগুলোর অধিকাংশের আবেদন আগামী এক-দুই মাসের মাঝেই। তাছাড়া, প্রথম ১০ টি স্কলারশিপ প্রোগ্রামের বিশদ তথ্য দেওয়া হল - যাতে আপনি বিস্তারিত ধারনা পেতে পারেন এবং আবেদন করতে পারেন। অতএব, আবেদন করেই দেখুন – আপনার ভবিষ্যৎ আপনার জন্যই অপেক্ষা করছে!
শুভ কামনা! Cheers!

১. Türkiye Bursları Scholarships (Turkey)
আয়েল্টস প্রয়োজন নেই যদি আগের ডিগ্রি ইংরেজি মাধ্যমে হয়ে থাকে।
যোগ্যতা: ন্যূনতম GPA ৩.০/৪.০, মোটিভেশন লেটার, দুইটি রেফারেন্স, পাসপোর্ট, ট্রান্সক্রিপ্ট।
IELTS-এর বিকল্প: MOI (Medium of Instruction) সার্টিফিকেট বা ইংরেজি প্রফিশিয়েন্সি লেটার।
ওয়েবসাইট: https://www.turkiyeburslari.gov.tr
সংক্ষিপ্ত তথ্য & সুবিধা: ফুল-ফান্ডেড: টিউশন, আবাসন, মাসিক ভাতা, স্বাস্থ্যবিমা, Turkish ভাষা কোর্স + ফ্লাইট।
কীভাবে আবেদন করবেন / প্রয়োজনীয় ডকুমেন্ট: অনলাইনে আবেদন করতে হবে: অফিসিয়াল পোর্টাল থেকে অ্যাকাউন্ট খুলুন → প্রোফাইল পূরণ করুন → প্রয়োজনীয় কাগজ-পত্র আপলোড করুন (passport, transcript, degree certificate/ফলাফল, MOI বা English-medium certificate, recommendation letter, motivation letter)।

২. MEXT Scholarship (Japan)
আয়েল্টস লাগে না। জাপানি বা ইংরেজি ভাষা সাক্ষাৎকারের মাধ্যমে apply করা যায়।
যোগ্যতা: GPA ≥ ৩.০, হেলথ সার্টিফিকেট, রেফারেন্স লেটার, স্টাডি প্ল্যান।
IELTS-এর বিকল্প: MOI বা এম্বাসি ইন্টারভিউ।
ওয়েবসাইট: https://www.studyinjapan.go.jp
সংক্ষিপ্ত তথ্য & সুবিধা: Undergraduate / Postgraduate / PhD; জাপানে পড়াশোনার সুযোগ + সরকারি স্কলারশিপ।
কীভাবে আবেদন করবেন / প্রয়োজনীয় ডকুমেন্ট: Japanese embassy বা MEXT অফিসের বিজ্ঞপ্তি দেখুন; আবেদন ফর্ম, academic transcript, study plan/research plan (graduate/PhD), recommendation letters প্রস্তুত রাখুন; ইংরেজি-মাধ্যমে ডিগ্রি হলে ভাষা প্রমাণ হিসেবে MOI/Institution certificate উল্লেখ করতে পারেন।

৩. DAAD Scholarship (Germany)
অনেক প্রোগ্রামে আয়েল্টস ছাড়াই আবেদন করা যায়।
যোগ্যতা: ভালো GPA, মোটিভেশন লেটার, সিভি, রেফারেন্স লেটার।
IELTS-এর বিকল্প: MOI বা বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট।
ওয়েবসাইট: https://www.daad.de
সংক্ষিপ্ত তথ্য & সুবিধা: Master / PhD বা রিসার্চ-ভিত্তিক পড়াশোনার জন্য; টিউশন ফ্রি বা কম-খরচ, মাসিক বৃত্তি, রিসার্চ/ভর্তি-সহায়তা।
কীভাবে আবেদন করবেন / প্রয়োজনীয় ডকুমেন্ট: আবেদন করতে হলে: DAAD Scholarship Portal থেকে প্রোগ্রাম খুঁজুন → motivation letter, CV, academic transcript, recommendation letters, (যদি প্রয়োজন হয়) research proposal প্রস্তুত রাখুন। ইংরেজি-মাধ্যমে পড়াশোনা হলে ভাষা শিক্ষার প্রমাণ দিতে হতে পারে (MOI বা ইংরেজি-institution certificate)

৪. Stipendium Hungaricum (Hungary)
IELTS ছাড়াই আবেদন করা যায়।
যোগ্যতা: একাডেমিক রেকর্ড, মোটিভেশন লেটার, রেফারেন্স।
IELTS-এর বিকল্প: MOI বা অনলাইন সাক্ষাৎকার।
ওয়েবসাইট: https://stipendiumhungaricum.hu
সংক্ষিপ্ত তথ্য & সুবিধা: ইউরোপে পড়াশোনার সুযোগ: টিউশন ফ্রি, ভাতা বা আবাসন/আবাসন-ভাতা, স্বাস্থ্যবিমা।
কীভাবে আবেদন করবেন / প্রয়োজনীয় ডকুমেন্ট: অনলাইনে আবেদন করতে হবে: অফিসিয়াল_apply পোর্টাল থেকে আবেদন ফর্ম পূরণ + transcripts, degree certificate, motivation letter, রেফারেন্স, (প্রয়োজনে) English-medium proof / MOI, মেডিকেল সার্টিফিকেট ইত্যাদি জমা দিতে হবে।

৫. Swiss Government Excellence Scholarships (Switzerland)
IELTS প্রয়োজন নেই ইংরেজি-মাধ্যম প্রোগ্রামে।
যোগ্যতা: ভালো একাডেমিক রেকর্ড, গবেষণা প্রস্তাব।
IELTS-এর বিকল্প: MOI বা সাক্ষাৎকার।
ওয়েবসাইট: https://www.sbfi.admin.ch
সংক্ষিপ্ত তথ্য & সুবিধা: Postgraduate / PhD / Research জন্য — সুইজারল্যান্ডের বিশ্ববিদ্যালয়সমূহে পড়াশোনার সুযোগ।
কীভাবে আবেদন করবেন / প্রয়োজনীয় ডকুমেন্ট: অফিসিয়াল SERI / Schweizer overheid পোর্টাল থেকে আবেদন তথ্য সংগ্রহ করুন; research proposal, academic records, recommendation letters প্রয়োজন; English or program language অনুযায়ী proficiency proof দিতে হতে পারে।
৬. Eiffel Excellence Scholarship (France)
IELTS ঐচ্ছিক।
যোগ্যতা: উচ্চ রেজাল্ট, মোটিভেশন লেটার, বিশ্ববিদ্যালয়ের অফার লেটার।
IELTS-এর বিকল্প: MOI বা বিশ্ববিদ্যালয় পরীক্ষা।
ওয়েবসাইট: https://www.campusfrance.org
সংক্ষিপ্ত তথ্য & সুবিধা: Master’s / PhD; ফরাসি বা ইংরেজি প্রোগ্রামে opportunities।
কীভাবে আবেদন করবেন / প্রয়োজনীয় ডকুমেন্ট: অফিসিয়াল Campus France পোর্টাল বা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় থেকে আবেদন ফর্ম ভরুন; academic transcripts, motivation letter, recommendation letters, acceptance letter (if any) প্রস্তুত রাখুন; ইংরেজি-মাধ্যমের পুরনো ডিগ্রি হলে প্রমাণ দিন।
৭. Government of Ireland Scholarship (Ireland)
IELTS ছাড়াও আবেদন করা যায়।
যোগ্যতা: একাডেমিক রেকর্ড, মোটিভেশন লেটার, রেফারেন্স।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://hea.ie
সংক্ষিপ্ত তথ্য & সুবিধা: আয়ারল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে Master’s বা PhD-র জন্য স্কলারশিপ সুযোগ।
কীভাবে আবেদন করবেন / প্রয়োজনীয় ডকুমেন্ট: HEA বা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের scholarship call দেখুন; academic records, motivation / research plan, recommendation letters, language proficiency proof (যদি ইংরেজি-শিক্ষা) প্রস্তুত রাখুন।

৮. ADB–Japan Scholarship (Asia-Pacific)
IELTS না থাকলেও আবেদনযোগ্য।
যোগ্যতা: ব্যাচেলর ডিগ্রি, কাজের অভিজ্ঞতা, রেফারেন্স।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.adb.org/work-with-us/careers/japan-scholarship-program
সংক্ষিপ্ত তথ্য & সুবিধা: Asia–Pacific অঞ্চলের ছাত্রছাত্রীদের জন্য Master’s-level বৃত্তি + সুযোগ।)
কীভাবে আবেদন করবেন / প্রয়োজনীয় ডকুমেন্ট: নির্ধারিত বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রাম নির্বাচন → application form + academic records + ডকুমেন্ট আপলোড করুন; previous English-medium education থাকলে language waiver/acceptance চেক করুন।
৯. Global Korea Scholarship (South Korea)
IELTS প্রয়োজন নেই।
যোগ্যতা: GPA ≥ ৩.০, রেফারেন্স, মোটিভেশন লেটার।
IELTS-এর বিকল্প: MOI বা ইন্টারভিউ।
ওয়েবসাইট: https://www.studyinkorea.go.kr
সংক্ষিপ্ত তথ্য & সুবিধা: Bachelor’s, Master’s বা PhD-র জন্য — আন্তর্জাতিক আবেদন করা যায়, ফান্ডিং + সুযোগ।
কীভাবে আবেদন করবেন / প্রয়োজনীয় ডকুমেন্ট: অফিসিয়াল GKS পোর্টাল থেকে আবেদন করুন → transcript, degree certificate, motivation letter, CV, recommendation letters; ইংরেজি-মাধ্যমে পড়াশোনা হলে Language-proficiency certificate হিসেবে কাজ হতে পারে।

১০. OIC–IsDB Scholarship (Islamic Development Bank)
IELTS প্রয়োজন নেই।
যোগ্যতা: উচ্চ একাডেমিক ফলাফল, রেফারেন্স, মোটিভেশন।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.isdb.org/scholarships
সংক্ষিপ্ত তথ্য & সুবিধা: Bachelor’s, Master’s, PhD বা Post-doc; tuition, living allowance, travel, books/material support থাকে।
কীভাবে আবেদন করবেন / প্রয়োজনীয় ডকুমেন্ট: অফিসিয়াল IsDB scholarship portal / booklet প্রতি বৎসর দেখুন; transcripts, degree certificate, motivation letter, recommendation letters, research proposal (if applicable) প্রস্তুত রাখুন; ইংরেজি-মাধ্যম আগে থাকলে সেটা proficiency হিসেবে ধরা যায়।

১১. Chinese Government Scholarship (CSC)
ইংরেজি-মাধ্যমে পড়া হলে আয়েল্টস লাগে না।
যোগ্যতা: ভালো একাডেমিক রেকর্ড, রিসার্চ প্রপোজাল, রেফারেন্স লেটার।
IELTS-এর বিকল্প: MOI বা বিশ্ববিদ্যালয় পরিচালিত ইংরেজি টেস্ট।
ওয়েবসাইট: https://www.campuschina.org

১২. Chevening Scholarship (UK)
আবেদনের সময় IELTS প্রয়োজন নেই; পরবর্তীতে প্রমাণ দিতে হয়।
যোগ্যতা: কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা, রেফারেন্স, ইউনিভার্সিটি অফার লেটার।
IELTS-এর বিকল্প: MOI বা ইংরেজি-মাধ্যম ডিগ্রি সার্টিফিকেট।
ওয়েবসাইট: https://www.chevening.org

১৩. Fulbright Foreign Student Program (USA)
কিছু ক্ষেত্রে IELTS ছাড়াও আবেদন করা যায়।
যোগ্যতা: উচ্চতর একাডেমিক রেকর্ড, রেফারেন্স, স্টেটমেন্ট অব পারপাস।
IELTS-এর বিকল্প: MOI বা বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট।
ওয়েবসাইট: https://foreign.fulbrightonline.org

১৪. Erasmus Mundus Joint Master’s (Europe)
অনেক প্রোগ্রামে IELTS ছাড়াও আবেদন করা যায়।
যোগ্যতা: ব্যাচেলর ডিগ্রি, মোটিভেশন লেটার, রেফারেন্স লেটার।
IELTS-এর বিকল্প: MOI বা বিশ্ববিদ্যালয় কর্তৃক জারি ইংরেজি সার্টিফিকেট।
ওয়েবসাইট: https://www.eacea.ec.europa.eu/scholarships/emjmd-catalogue

১৫. University of Brunei Darussalam Scholarship (Brunei)
IELTS ঐচ্ছিক।
যোগ্যতা: GPA ≥ ৩.৫, রিসার্চ প্রপোজাল, রেফারেন্স।
IELTS-এর বিকল্প: MOI বা অনলাইন ইন্টারভিউ।
ওয়েবসাইট: https://ubd.edu.bn/admission/graduate/

১৬. Hokkaido University Scholarship (Japan)
IELTS প্রয়োজন নেই।
যোগ্যতা: একাডেমিক ফলাফল, রেফারেন্স লেটার।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.oia.hokudai.ac.jp

১৭. ANSO Scholarship (China)
ইংরেজি-মাধ্যমে ডিগ্রি থাকলে IELTS প্রয়োজন নেই।
যোগ্যতা: একাডেমিক উৎকর্ষ, গবেষণা প্রস্তাব, সুপারিশপত্র।
IELTS-এর বিকল্প: MOI বা বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট।
ওয়েবসাইট: https://www.anso.org.cn/programmes/talent/scholarship

১৮. Gates Cambridge Scholarship (UK)
IELTS প্রয়োজন নেই যদি পূর্ববর্তী ডিগ্রি ইংরেজি মাধ্যমে হয়।
যোগ্যতা: উচ্চ একাডেমিক রেকর্ড, গবেষণা প্রস্তাব, নেতৃত্বের প্রমাণ।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.gatescambridge.org

১৯. Rhodes Scholarship (UK)
IELTS ঐচ্ছিক।
যোগ্যতা: নেতৃত্বগুণ, রেফারেন্স, মোটিভেশন লেটার।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.rhodeshouse.ox.ac.uk

২০. Orange Knowledge Programme (Netherlands)
IELTS বাধ্যতামূলক নয় যদি আগের ডিগ্রি ইংরেজিতে হয়।
যোগ্যতা: কাজের অভিজ্ঞতা, মোটিভেশন লেটার।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.nuffic.nl/en/subjects/orange-knowledge-programme

২১. MIPLC DAAD Scholarship (Germany)
IELTS প্রয়োজন নেই।
যোগ্যতা: আইন বিষয়ের শিক্ষার্থী, ভালো GPA, মোটিভেশন লেটার।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.miplc.de/

২২. SI Global Professionals Scholarship (Sweden)
IELTS প্রয়োজন নেই যদি আগের ডিগ্রি ইংরেজিতে হয়।
যোগ্যতা: কাজের অভিজ্ঞতা, নেতৃত্বগুণ, মোটিভেশন।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://si.se/en/apply/scholarships

২৩. University of Helsinki Scholarship (Finland)
IELTS ঐচ্ছিক।
যোগ্যতা: ইংরেজি-মাধ্যমে ব্যাচেলর ডিগ্রি, মোটিভেশন লেটার।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.helsinki.fi/en/admissions

২৪. University of Oslo Scholarships (Norway)
IELTS প্রয়োজন নেই।
যোগ্যতা: একাডেমিক রেকর্ড, মোটিভেশন লেটার।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.uio.no/english

২৫. University of Alberta Graduate Scholarships (Canada)
IELTS ছাড়াও আবেদন করা যায়, বিভাগভেদে।
যোগ্যতা: একাডেমিক রেকর্ড, সুপারভাইজার সম্মতি।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.ualberta.ca/graduate-studies

২৬. Lester B. Pearson International Scholarship (Canada)
IELTS প্রয়োজন নেই যদি আগের শিক্ষা ইংরেজিতে হয়।
যোগ্যতা: নেতৃত্বগুণ, একাডেমিক উৎকর্ষ, স্কুলের মনোনয়ন।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://future.utoronto.ca/pearson

২৭. University of Sydney International Scholarship (Australia)
IELTS ঐচ্ছিক।
যোগ্যতা: ভালো GPA, গবেষণা প্রস্তাব, রেফারেন্স।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.sydney.edu.au/scholarships

২৮. University of Melbourne Graduate Research Scholarship (Australia)
IELTS ছাড়াও আবেদন করা যায়।
যোগ্যতা: GPA ≥ ৩.৫, গবেষণা প্রপোজাল।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://study.unimelb.edu.au/how-to-apply/fees?in_c=mm

২৯. Monash University Research Scholarship (Australia)
IELTS প্রয়োজন নেই যদি পূর্ববর্তী ডিগ্রি ইংরেজিতে হয়।
যোগ্যতা: একাডেমিক রেকর্ড, সুপারভাইজার অনুমোদন।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.monash.edu/graduate-research

২৯. EPFL Excellence Fellowship (Switzerland)
IELTS প্রয়োজন নেই।
যোগ্যতা: একাডেমিক রেকর্ড, রিসার্চ ফোকাস।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.epfl.ch/education/master/

৩০. ETH Zurich Excellence Scholarship (Switzerland)
IELTS প্রয়োজন নেই যদি ইংরেজি-মাধ্যমে পড়া হয়।
যোগ্যতা: ভালো GPA, মোটিভেশন লেটার।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://ethz.ch/en/studies/master.html

৩১. Italian Government Scholarship (Italy)
IELTS ঐচ্ছিক।
যোগ্যতা: একাডেমিক উৎকর্ষ, মোটিভেশন লেটার।
IELTS-এর বিকল্প: MOI বা অনলাইন সাক্ষাৎকার।
ওয়েবসাইট: https://studyinitaly.esteri.it

৩২. Polish Government Scholarship (Poland)
IELTS প্রয়োজন নেই।
যোগ্যতা: ভালো GPA, মোটিভেশন, রেফারেন্স।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://nawa.gov.pl
৩৩. SIIT Scholarship (Thailand)
IELTS প্রয়োজন নেই।
যোগ্যতা: ভালো একাডেমিক রেকর্ড, রেফারেন্স।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.siit.tu.ac.th

৩৪. VinUniversity Scholarship (Vietnam)
IELTS ঐচ্ছিক।
যোগ্যতা: একাডেমিক রেকর্ড, মোটিভেশন লেটার।
IELTS-এর বিকল্প: MOI বা সাক্ষাৎকার।
ওয়েবসাইট: https://vinuni.edu.vn

৩৫. Hamad Bin Khalifa University Scholarship (Qatar)
IELTS না থাকলেও আবেদন করা যায়।
যোগ্যতা: ইংরেজি-মাধ্যমে ডিগ্রি, রেফারেন্স, মোটিভেশন।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.hbku.edu.qa

৩৭. New Zealand Government Scholarship (New Zealand)
IELTS ছাড়াও আবেদনযোগ্য।
যোগ্যতা: ভালো GPA, মোটিভেশন লেটার।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.nzscholarships.govt.nz

৩৮. Australia Awards Scholarship (Australia)
IELTS বাধ্যতামূলক নয়, তবে সুবিধাজনক।
যোগ্যতা: কাজের অভিজ্ঞতা, নেতৃত্বগুণ, মোটিভেশন।
IELTS-এর বিকল্প: MOI বা এম্বাসি ইন্টারভিউ।
ওয়েবসাইট: https://www.dfat.gov.au/people-to-people/australia-awards

৩৯. Kuwait Government Scholarship (Kuwait)
IELTS প্রয়োজন নেই।
যোগ্যতা: একাডেমিক রেকর্ড, নাগরিক পরিচয়, ট্রান্সক্রিপ্ট।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://mohe.edu.kw

৪০. ADB–University of Tokyo Scholarship (Japan)
IELTS লাগেনা যদি ইংরেজি মাধ্যমে ডিগ্রি হয়।
যোগ্যতা: ভালো GPA, গবেষণা প্রস্তাব, রেফারেন্স।
IELTS-এর বিকল্প: MOI।
ওয়েবসাইট: https://www.adb.org
------------------------
©️ ✒️Dr. Md Ashiqur Rahman

স্টুডেন্ট ভিসার সকল আপডেট পেতে জয়েন করুন এই গ্রুপে 👇🇪🇺🇬🇧🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿🏴󠁧󠁢󠁷󠁬󠁳󠁿
Study in Uk from Bangladesh

04/09/2025

কতটা হৃদয় বিদারক ঘটনা। 😢

“ঘরে ঘরে এমন অজস্র আবু জাহেল আছে”

ছেলে ইমুতে মেসেজ পাঠিয়েছে-
“বাবা আপনার নামে ২০ হাজার টাকা ছেড়েছি, এ টাকা দিয়ে আপনি ডাক্তার দেখাবেন, ফল কিনে খাবেন। গোপন নাম্বারে পাঠিয়েছি, আপনি আইডি কার্ড নিয়ে জনতা ব‍্যাংকে গেলেই টাকা পেয়ে যাবেন”।
(গোপনীয়তার স্বার্থে পিন নাম্বারটি দিলাম না)।

ছেলের কথা মতো বাবা আজ জনতা ব‍্যাংক গৌরীপুর শাখায় এসেছেন টাকা তোলার জন‍্য। বেশ অসুস্থ শরীর তাঁর। কোনমতে লাঠিতে ভর করে চলাফেরা করেন। বললাম- এই শরীর নিয়ে একা একা আসা ঠিক হয়নি আপনার।
তিনি জানালেন- সাথে আসার মতো কাউকে পাননি বলে কষ্ট করে একাই এসেছেন। টাকা তুলে ডাক্তার দেখিয়ে তারপর বাড়ি ফিরবেন।

মুরুব্বিকে আমার রুমে বসিয়ে সহকর্মীকে বললাম ওনার টাকাটা পে-আউট করে দেয়ার জন‍্য। কিছুক্ষণ পর আমার সহকর্মী জানালো, এই টাকার বেনিফিসিয়ারী তিনি নন, অন‍্য আরেকজন। পরবর্তীতে গোপন পিন নাম্বারটি আমি নিজে কয়েক বার মিলিয়ে দেখলাম, সহকর্মীর কথাই সত‍্যি। পরে ভদ্রলোকের কাছে জানতে চাইলাম উল্লেখিত ব‍্যাক্তিকে আপনি চিনেন কিনা। নাম শোনতেই তাঁর দু’চোখে জলের তান্ডব দেখলাম!
অভাগা বাবা কাঁদতে কাঁদতে লাঠিতে ভর দিয়ে চলে গেলেন।

তখন নায়ক রাজ্জাকের “বাবা কেনো চাকর” সিনেমাটির কথা মনে পড়ে গেল। হৃদয়ে বাজতে লাগলো- আমার মতো এমন সুখী নেইতো কারো জীবন…..

বুঝতে পারলাম, ছেলে তার শ্বশুরকে পাঠানো মেসেজটি ভুলক্রমে বাবার মোবাইলে পাঠিয়ে দিয়েছেন। ঘন্টা দেড়েক পর একজন তড়তাজা ভদ্রলোক এসে সে টাকা উঠিয়ে নিয়ে গেলেন। তারঁ সাথেও কথা হল। জানতে চাইলাম কে টাকা পাঠিয়েছেন।
মাঝ বয়োসী ভদ্রলোক জানালো - “আমার জামাই, নবীর দেশে থাকে। খুব ভালো ছেলে, কয়েক মাস পর পর শরীর চেকআপের জন‍্য টাকা পাঠায়। পাগল একটা জামাই!, দোয়া করবেন স‍্যার।

আমি কিছুক্ষণের জন‍্য স্তব্দ হয়ে গেলাম। ভাবলাম বাবা ছেলেকে বড় করে নবীর দেশে পাঠিয়েছিলেন ঠিকই, এখন সে আবু জাহেলের দেশে বাস করে……
©
মোহাম্মদ জসীম উদ্দীন
ব‍্যবস্থাপক,জনতা ব‍্যাংক পিএলসি.গৌরীপুর শাখা।

21/07/2025

🧪 কোন রোগের জন্য কোন টেস্ট করাবেন? জেনে নিন, ভুল চিকিৎসা হতে নিরাপদে থাকুন!! 🧬

প্রাথমিক ভাবে ধারণা করা হয়

🔹 জ্বর বা ইনফেকশন হলে:
✅ CBC (Complete Blood Count)
✅ ESR
✅ Dengue, Malaria বা Typhoid Test (উপসর্গ অনুযায়ী)

🔹 ডায়াবেটিস সন্দেহ হলে:
✅ Fasting Blood Sugar (খালি পেটে)
✅ 2 Hours After Breakfast (2HABF)
✅ HbA1c (গত ৩ মাসের গ্লুকোজের গড়)

🔹 থাইরয়েড সমস্যা হলে:
✅ TSH
✅ T3, T4

🔹 লিভারের সমস্যা বা হেপাটাইটিস সন্দেহ হলে:
✅ LFT (Liver Function Test)
✅ HBsAg
✅ Anti-HCV

🔹 কিডনির সমস্যা হলে:
✅ Creatinine
✅ Urea
✅ Urine R/E (Urine Routine and Microscopy)

🔹 হার্টের সমস্যা বা বুক ধড়ফড় করলে:
✅ ECG
✅ Troponin I
✅ Lipid Profile
✅ Echocardiogram (ডাক্তারের পরামর্শে)

🔹 পেট ব্যথা, গ্যাস্ট্রিক বা হজমে সমস্যা হলে:
✅ USG Whole Abdomen
✅ Endoscopy (প্রয়োজনে)
✅ H. Pylori Test

🔹 মেয়েদের PCOS বা অনিয়মিত পিরিয়ড হলে:
✅ USG Lower Abdomen
✅ LH, FSH
✅ Prolactin
✅ TSH
✅ AMH (বাচ্চা নেওয়ার পরিকল্পনা থাকলে)।

🔹 প্রেগন্যান্সি টেস্ট:
✅ Urine β-hCG
✅ USG Pregnancy Profile

🔹 আর্থ্রাইটিস বা হাড়ের ব্যথা হলে:
✅ RA Factor
✅ CRP
✅ Uric Acid
✅ X-ray (প্রয়োজনে)।

🔹 রক্তস্বল্পতা (অ্যানিমিয়া) সন্দেহে:
✅ CBC
✅ Serum Iron
✅ Ferritin
✅ Vitamin B12

💡 মনে রাখবেন:
বিনা কারণে টেস্ট করানো যেমন ঠিক নয়, তেমনি দেরি করাও বিপজ্জনক। আপনার শরীরের সংকেতকে অবহেলা করবেন না। ভালো চিকিৎসার শুরু হয় সঠিক টেস্টের মাধ্যমে। তাই উপসর্গ দেখলেই দেরি না করে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিন এবং প্রয়োজনীয় টেস্ট করান।

🩺 সচেতন থাকুন, সুস্থ থাকুন!..

Pic for attention, AI generated pic

এই সুন্দর খুদে হাতিটি তখন আখ চিবিয়ে একেবারে মগ্ন! আহা, কী মজা করে কচি আখ চিবুচ্ছিলো… ঠিক তখনই হঠাৎ ধরা পড়ে গেলো কারও নজ...
09/07/2025

এই সুন্দর খুদে হাতিটি তখন আখ চিবিয়ে একেবারে মগ্ন! আহা, কী মজা করে কচি আখ চিবুচ্ছিলো… ঠিক তখনই হঠাৎ ধরা পড়ে গেলো কারও নজরে!
তড়িঘড়ি করে চারপাশে তাকিয়ে একটা সরু খুঁটি দেখে ওর বুদ্ধিতে খেলে গেলো এক দুষ্টু বুদ্ধি—খুঁটির পিছনে গিয়েই দাঁড়িয়ে পড়লো, যেন নিজেকে লুকিয়ে ফেলেছে পুরোপুরি!

ভাবটা এমন,
"আমি তো আর নেই… আমি তো একেবারেই অদৃশ্য!
কেউ-ই আমাকে দেখতে পাচ্ছে না!"

ছোট্ট এই অভিনয়ে মিশে আছে এক চিলতে শিশুসুলভ সরলতা আর একরাশ মজা।
পৃথিবীটা বড্ড সুন্দর, যখন এমন নিষ্পাপ প্রাণগুলো আমাদের হৃদয় ছুঁয়ে যায়… 💚🐘

ছবির মাঝখানে যে ছোট্ট নীলচে আলোটা দেখা যাচ্ছে, সেটি কোনো গ্রাফিক্স না, কোনো কম্পিউটার ইফেক্ট না—এটা একটি বাস্তব পরমাণু, ...
06/07/2025

ছবির মাঝখানে যে ছোট্ট নীলচে আলোটা দেখা যাচ্ছে, সেটি কোনো গ্রাফিক্স না, কোনো কম্পিউটার ইফেক্ট না—এটা একটি বাস্তব পরমাণু, আরও নির্দিষ্টভাবে বলতে গেলে, এটি একটি স্ট্রনশিয়াম আয়ন (Strontium Ion)।

আমরা জানি, পরমাণু এতটাই ক্ষুদ্র যে সাধারণ চোখে তো দূরের কথা, এমনকি প্রচলিত মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না। একটি পরমাণুর আকার হয় আনুমানিক ০.১ ন্যানোমিটার, যা দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের (৪০০–৭০০ ন্যানোমিটার) তুলনায় অনেক অনেক ছোট! তাহলে প্রশ্ন জাগে—বিজ্ঞানীরা কীভাবে এই ছবিটি তুললেন?

এই অসাধারণ কাজটি করেছেন যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানী ডেভিড ন্যাডলিঙ্গার (David Nadlinger)।
তিনি এমন একটি সিস্টেম তৈরি করেছিলেন, যাতে একটি স্ট্রনশিয়াম আয়নকে স্থিরভাবে ফাঁদের মধ্যে ধরে রাখা যায়, এবং সেটিকে যথেষ্ট পরিমাণে আলো বিকিরণ করানো যায়—যা একটি ক্যামেরায় দৃশ্যমান হয়। এই ছবিটি তুলেছিলেন ২০১৮ সালে, এবং এটি একই বছরে UK EPSRC science photography competition-এ প্রথম পুরস্কারও জিতেছিল।

এই ছবিটি তুলতে বিজ্ঞানীরা ব্যবহার করেছেন একদম আধুনিক দুটি প্রযুক্তি:
১️⃣ আয়ন ট্র্যাপিং (Ion Trapping)
২️⃣ লেজার কুলিং (Laser Cooling)

প্রথমে স্ট্রনশিয়াম পরমাণুটিকে আয়নে রূপান্তর করা হয়, অর্থাৎ এটি থেকে একটি ইলেকট্রন বাদ দেওয়া হয়, ফলে এটি চার্জযুক্ত হয়ে যায়। এরপর একটি বিশেষ ফাঁদে (যাকে বলে Paul Trap) এই আয়নটিকে ধরা হয়। এই ফাঁদে দু'পাশে থাকা ধাতব ইলেকট্রোডের মাধ্যমে একটি বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি করা হয়, যাতে করে আয়নটি শূন্যস্থানে (ultra-high vacuum) একদম স্থিরভাবে ভাসমান অবস্থায় থাকে।

এরপর আসে লেজার কুলিং। লেজার রশ্মি ব্যবহার করে আয়নের গতি এতটা কমিয়ে আনা হয় যে সেটি প্রায় সম্পূর্ণ স্থির হয়ে পড়ে এবং তার তাপমাত্রা পৌঁছায় প্রায় পরম শূন্যের কাছাকাছি। তখন একটি নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের লেজার আলো ওই আয়নের ওপর ফেলা হয়। এই আলো শোষণ করে আয়নটি আবার হালকা নীলচে আলো বিকিরণ করে, যাকে বলে fluorescence।

এই বিকিরিত আলোই একটি অত্যন্ত সংবেদনশীল ক্যামেরা দিয়ে দীর্ঘ এক্সপোজারের মাধ্যমে ধরা হয়। যেহেতু আলো খুব ক্ষীণ, তাই ক্যামেরাকে অনেকক্ষণ চালু রাখতে হয়, যাতে পর্যাপ্ত আলো জমে স্পষ্ট করে ছবি তৈরি হয়। এর ফলাফল? আপনি ছবিতে যা দেখছেন, সেই উজ্জ্বল বিন্দুটি—সেটা একটি একক স্ট্রনশিয়াম আয়ন, চোখে দেখার মতো করে ধরা পড়েছে।

এই প্রযুক্তি বর্তমানে ন্যানোটেকনোলজি, কোয়ান্টাম কম্পিউটিং, এবং গভীর পদার্থবিজ্ঞান গবেষণার ক্ষেত্রে একটি বিপ্লব এনে দিয়েছে। একক পরমাণুকে এভাবে পর্যবেক্ষণ করতে পারা মানে আমরা আমাদের মহাবিশ্বের ক্ষুদ্রতম কণাগুলোর আচরণ এবং বৈশিষ্ট্য আরও গভীরভাবে বুঝতে পারছি।

এই অসাধারণ ছবিটি প্রথমবারের মতো বিশ্বকে দেখিয়ে দিল—পরমাণু শুধু বইয়ের পাতায় আঁকা একটি কাল্পনিক বল নয়, এটি বাস্তব, এবং আমরা চাইলে তাকে দেখতে পারি।..

Address

171, Monohardi Municipality
Monohardia
1650

Website

Alerts

Be the first to know and let us send you an email when Zakir Hossan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share