03/08/2026
শেষে যাকে দেখবেন সে ভেবেছিল খাবারটি তার জন্য সার্ভ করা হচ্ছে 🤣
কাচ্চি ডাইনের কাচ্চি খাওয়া হয়েছে বেশ কয়েকবার তার মধ্যে একমাস আগে প্রথমবারের মত তাদের রেস্টুরেন্টে যাওয়া হয়েছিল।তাশফিন হওয়ার আগে মনে পড়ে আমি এক প্লেট ভাত শেষ করতে পারতাম না🙂।এখন একটা ফুল প্লেট কাচ্চি নিমিষেই শেষ করতে পারি আলহামদুলিল্লাহ। কিন্তু এ ব্যাপারে আমার হাসবেন্ড জানেনা।সে ভাবে আমি সেই আগের মতই আছি🙄প্রথমবার গেলাম তিনি একটা ফুল প্লিট কাচৃচি অর্ডার করলেন বললেন ভাগ করে খাব।আমি চুপ ছিলাম।খাওয়া দাওয়া শেষ বের হয়ে বলি আমার পেট ভরে নাই।সে যেন আকাশ দিয়ে পড়ল😑
বলে কাচ্চি,শরবত,ফিরনি এতকিছু খাওয়ার পরেও কিভাবে তোমার খুদা মিটে নাই।আর কথা বাড়াইনি।তবে আমি খোঁচা দিয়ে কথা বলায়ও ছাড় দেইনি☺️
প্রায় প্রতিদিনই বলছি সারাজীবন মনে থাকবে আমারে অর্ধেক কাচ্চি দিছিলেন।পরে এবার খুলনা যাওয়ার আগেই বেচারা বলল তুমি যত প্লেট খেতে পারবা ততই অর্ডার করব।আর বলবা না যে অর্ধেক খাওয়াইছি। সে তার কথা রাখল।সার্ভ ও করে দিল।কিন্তু
এত খুবই খারাপ লাগছে আমি একটা ফুল প্লেট কাচ্চি শেষ করেই হাপিয়ে গিয়েছিলাম।আর একটা অর্ডার করতে পারিনি🙂
কাচ্চি ডাইন - খুলনা
এ স্বাদের ভাগ হবে না🥹
তবে আমার পোকোকে কোলে বসিয়ে তাকে না দিয়ে খেয়েছি এটাও ভালো লাগে নি।ইনশাআল্লাহ তার ২ বছর যেদিন পূর্ণ হবে আবার যাব শুধু কাচ্চি খেতেই।ওর জন্য আলাদা একটা প্লেট চাইব🥹।ও খাবে আমাদের সাথেই ইনশাআল্লাহ।