Daily Moulvibazar

Daily Moulvibazar Stay tuned to get all the news of Moulvibazar district

শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) ওবায়দুল্লাহ সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এসআই নির্বাচিতমৌলভীবাজার জেলার শেরপুর পুলি...
05/08/2026

শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) ওবায়দুল্লাহ সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এসআই নির্বাচিত

মৌলভীবাজার জেলার শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) ওবায়দুল্লাহ জুলাই-২০২৬ মাসের কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ প্রথমে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) এবং পরবর্তীতে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এসআই (নিরস্ত্র) হিসেবে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিললুর রহমান তাঁর হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন।

এই সম্মাননা অর্জনের পর এসআই (নিরস্ত্র) ওবায়দুল্লাহ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "এই অর্জন শুধু আমার একার নয়; এটি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঠিক দিকনির্দেশনা, সহকর্মীদের আন্তরিক সহযোগিতা এবং সম্মিলিত দলগত প্রচেষ্টার ফল।"

তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা জানান মৌলভীবাজারের পুলিশ সুপার মনিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের, মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার এবং শেরপুর পুলিশ ফাঁড়ির সকল সহকর্মীর প্রতি। তাঁদের দিকনির্দেশনা, সহযোগিতা ও অনুপ্রেরণাই এই সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে তিনি উল্লেখ করেন।

পুলিশি সেবার মানোন্নয়ন, অপরাধ দমন, মামলার দ্রুত নিষ্পত্তি, নিয়মিত গ্রেপ্তার অভিযান এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননায় ভূষিত করা হয়েছে।

এই অর্জন মৌলভীবাজার জেলা পুলিশের জন্য যেমন গৌরবের, তেমনি শেরপুর পুলিশ ফাঁড়ির প্রতিটি সদস্যের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

03/08/2026

মাদকবিরোধী অভিযানে জনতার হাতে আটক মোস্তফা,শহীদ, উদ্ধার ইয়াবা

মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের বাসিন্দা মোস্তফা মিয়াকে স্থানীয়রা ইয়াবাসহ আটক করেছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাবাসী দীর্ঘদিন ধরে মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে কাজ করে আসছেন। এরই ধারাবাহিকতায় সন্দেহভাজন মোস্তফাকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

ঘটনার বিস্তারিত জানতে দেখুন পুরো ভিডিও।

#মৌলভীবাজার #খলিলপুর #চাঁনপুর #মাদকবিরোধীঅভিযান #ইয়াবা #জনতারহাতেআটক

01/08/2026

মৌলভীবাজার সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন সরকার বাজারে জনতার হাতে আটক 'ইয়াবা মজনু'কে ঘিরে বিস্ফোরক অভিযোগ।

আটককারী জনতার দাবি, মাদক কারবারিদের কাছ থেকে পুলিশ প্রশাসনের কিছু সদস্য নিয়মিত চাঁদা নেন।

বিস্তারিত ভিডিওতে।

মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ পুরস্কার পেলেন এএসআই সাইদুর রহমাননিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার:আসামি গ্রেফতারে সাহসিকতা, পে...
15/07/2026

মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ পুরস্কার পেলেন এএসআই সাইদুর রহমান

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার:

আসামি গ্রেফতারে সাহসিকতা, পেশাদারিত্ব ও গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ মৌলভীবাজার জেলা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইদুর রহমান বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন।

বুধবার (১৫ জুলাই ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে মৌলভীবাজার পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম এএসআই সাইদুর রহমানের হাতে বিশেষ পুরস্কার তুলে দেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, জুন ২০২৬ মাসে বিভিন্ন মামলার আসামি গ্রেফতার অভিযানে সাহসিকতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সফলতা অর্জনের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

একই অনুষ্ঠানে জেলার বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ কর্মকর্তা ও শ্রেষ্ঠ থানা নির্বাচন করে পুরস্কার প্রদান করা হয়।

সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মো. ওয়াহিদুজ্জামান রাজু, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নিশাত বিনতে রাইহান, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সাইফুল হক, মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট প্রধান, জেলার সকল থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দায়িত্ব পালনে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সফলতার স্বীকৃতি হিসেবে এ ধরনের পুরস্কার পুলিশ সদস্যদের আরও অনুপ্রাণিত করবে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের কর্মস্পৃহা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মৌলভীবাজার সদর উপজেলার ১ নং খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রামে একটি বাড়ির বাথরুম থেকে ব*স্তা*ব*ন্দি অবস্থায় এক যুবকের ম*...
07/07/2026

মৌলভীবাজার সদর উপজেলার ১ নং খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রামে একটি বাড়ির বাথরুম থেকে ব*স্তা*ব*ন্দি অবস্থায় এক যুবকের ম*র*দে*হ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে সুবাহান হাজীর বাড়ির বাথরুমে ম*র*দে*হ*টি রয়েছে বলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উ*দ্ধা*র কার্যক্রম শুরু করে।
নি*হ*ত ব্যক্তি হলেন- আব্দুল আজিজ (৩২)। তার বাড়ি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার আমতৈল এলাকায়। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি শুটকি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ঘটনার কারণ এবং কীভাবে তার মৃ*ত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ম*র*দে*হ উ*দ্ধা*র করেছে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য ও পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।

02/07/2026

মৌলভীবাজার সদর উপজেলার সরকার বাজার-গোরারাই রোডের এলজিআরডি মেইন সড়কের কিছু অংশ দীর্ঘ কয়েক মাস ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। অথচ প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত যানবাহন, হাজারো সাধারণ মানুষ এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা যাতায়াত করে।

প্রতিনিয়ত বাড়ছে দুর্ভোগ, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। সামান্য অবহেলা বড় ধরনের বিপর্যয়ের কারণ হতে পারে। কোনো দুর্ঘটনা ঘটার পর নয়, তার আগেই প্রয়োজন কার্যকর উদ্যোগ।

জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট এলজিআরডি কর্তৃপক্ষের প্রতি বিনীত দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। জনদুর্ভোগের কথা বিবেচনা করে অতি দ্রুত রাস্তার সংস্কার কাজ শুরুর আহবান জানিয়েছেন সচেতন মহলের নাগরিকরা।

মৌলভীবাজার জেলার নতুন পুলিশ সুপার মনিরুল  ইসলাম
11/06/2026

মৌলভীবাজার জেলার নতুন পুলিশ সুপার মনিরুল ইসলাম

মৌলভীবাজারের শা মোস্তফা রোডে অবস্থিত দেওয়ান মঞ্জিলে হামলা: থানায় মামলা দায়ের।
10/05/2026

মৌলভীবাজারের শা মোস্তফা রোডে অবস্থিত
দেওয়ান মঞ্জিলে হামলা: থানায় মামলা দায়ের।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মসজিদের ভেতরে ফজরের নামাজ চলাকালে এক বৃদ্ধকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জসিম মিয়া...
03/05/2026

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মসজিদের ভেতরে ফজরের নামাজ চলাকালে এক বৃদ্ধকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় জসিম মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৩ মে) ভোরে উপজেলার পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হাফিজ উল্লাহ (৮০) ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ চলাকালীন সময় হঠাৎ এক ব্যক্তি মসজিদের ভেতরে প্রবেশ করে নামাজরত হাফিজ উল্লাহর ওপর হামলা চালায়। তিনি তখন সিজদারত অবস্থায় ছিলেন। হামলাকারী একটি কলম দিয়ে তার চোখ, মাথা ও মুখের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে।
পরে উপস্থিত মুসল্লিরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ঘটনার পরপরই শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। থানার এসআই সজিব চৌধুরী জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জসিম মিয়াকে গ্রেফতার করা হয়েছে। নিহত ও অভিযুক্ত উভয়েই একই এলাকার বাসিন্দা।
পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।

29/04/2026

গত ২৪ ঘন্টায় মৌলভীবাজারে মোট বৃষ্টিপাত =৪২মিমি
(গতকাল সকাল ৬টা হতে আজ সকাল ৬টা)

Address

Court Road
Moulvi Bazar
3200

Alerts

Be the first to know and let us send you an email when Daily Moulvibazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Moulvibazar:

Shortcuts

Share