15/04/2022
মনের মধ্যে জমে থাকা বিষণ্ণতার মেঘ সরিয়ে দিলো ওদের এই সাইকেলযাত্রায় নববর্ষের শুভেচ্ছা বার্তা।
*
নড়াইলের একটি প্রত্যন্ত অঞ্চল। সেখানকার সদর উপজেলায় শেখহাটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। সেই বিদ্যালয়ে সাড়ে তিন শতাধিকের বেশি শিক্ষার্থী যার মধ্যে তিনশত(৩০০) মেয়ে শিক্ষার্থী সাইকেল চালিয়ে ১১টি গ্রাম ঘুরে ঘুরে পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা করে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন।
সকলের জানার সুবিধার্থে উল্লেখ করছি এই মেয়েরা নববর্ষের প্রস্তুতির জন্য ফেস্টুন প্ল্যাকার্ড আলপনা এবং প্রয়োজনীয় সবকিছুই করেছেন, আনন্দ উপভোগ করেছেন। নূতনের আগমনের সাথে নিজেদের এই সাহসী পদক্ষেপের মাধ্যমে জানান দিয়েছেন বাঙালির সংস্কৃতি বাঙালির নিজস্বতা।
বাঙালির সাহসিকতার বিষয়ে যাদের বিন্দুমাত্র ধারণা নেই তারাই আপনারা ধর্মের নাম দিয়ে কখনো সংস্কৃতিকে কখনো নারীকে আঘাত করতে উঠেপড়ে লাগেন। যত আঘাত করতে প্রস্তুতি নিবেন তত সাহস নতুনরূপে জেগে উঠবে। সকল অন্ধত্বের ব্যবসায়িক রাজনীতির মুখে ছাই!
শুভ নববর্ষ ১৪২৯🌸🌿
ভিডিওটি নড়াইল মাধ্যমিক বিদ্যালয়ের কোনো এক মেয়ে শিক্ষার্থীর করা, মেয়ে আপনাকে নূতনের উদ্যমী ভালোবাসা💗
লেখা ও ভিডিও কৃতজ্ঞতা : রুমকী রুসা