26/07/2026
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
প্রিয় মুকসুদপুর উপজেলা বাসী, আসসালামু আলাইকুম। হিন্দু মা,ভাই-বোনদের নমস্কার।
মুকসুদপুর উপজেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি, মুকসুদপুর উপজেলা যুবদলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক এবং জননেতা সেলিমুজ্জামান সেলিম ভাইয়ের আদর্শে গড়া পরীক্ষিত সৈনিক, জনবান্ধব ও সৎ নেতৃত্বের প্রতীক কামরুজ্জামান স্বপন ভাইকে আগামী মুকসুদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।
আমরা বিশ্বাস করি, সততা, যোগ্যতা, ত্যাগ ও জনগণের প্রতি দায়বদ্ধতার মাধ্যমে তিনি মুকসুদপুরকে একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ উপজেলায় রূপান্তরিত করতে সক্ষম হবেন।
আসুন, দল-মত নির্বিশেষে মুকসুদপুরের উন্নয়ন, শান্তি ও অগ্রগতির স্বার্থে আমরা সবাই একসাথে কামরুজ্জামান স্বপন ভাইয়ের পাশে দাঁড়াই।
ইনশাআল্লাহ, জনগণের ভালোবাসাই হবে আগামী দিনের সবচেয়ে বড় শক্তি।