Channel21newstv

Channel21newstv www.channel21newstv.com
চ‌্যা‌নেল ২১ নিউজ টে‌লি‌ভিশন
সময় ও প্রযু‌ক্তির সেতু বন্ধন

01/09/2026

মুন্সিগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে হামলা সংঘর্ষে ওসি সহ আহত ৮

31/08/2026

মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার দিবাগত রাত ১টা ১৬ মিনিটে উপজেলার বেলতলা জোড় ব্রিজ এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

অগ্নিকাণ্ডে টিন ও কাঠের তৈরি তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। দোকান গুলোর মধ্যে ছিল ইলেকট্রনিকস, মুদি মালামাল ও খাবারের দোকান।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন বাবুল হোসেন, রাজন ও আনোয়ার। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আশপাশের অনেক দোকান আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে।

# channel21

30/08/2026

মুন্সীগঞ্জের টংগীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের আনন্দ বাজার এলাকায় অগ্নিকাণ্ডে চারটি ছোট টিনের টং দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে টংগীবাড়ী ফায়ার স্টেশনে অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে টংগীবাড়ী ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনে সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আগুনে কাঠের পাটাতনের ওপর নির্মিত চারটি ছোট টিনের টং দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। দোকানগুলোতে থাকা চা, ফার্মেসির ওষুধ, কলা ও ইলেকট্রনিকস সামগ্রীও পুড়ে যায়।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের দ্রুত ও কার্যকর পদক্ষেপের কারণে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়তে পারেনি। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে পার্শ্ববর্তী অনেক দোকান রক্ষা পেয়েছে।

আপনার সুস্থতা, আমাদের অঙ্গীকার, দি হলি কেয়ার ডায়াগনিষ্টক সেন্টার।
30/08/2026

আপনার সুস্থতা, আমাদের অঙ্গীকার, দি হলি কেয়ার ডায়াগনিষ্টক সেন্টার।

26/08/2026

কৃষক শক্তিশালী হলে দেশের অর্থনীতিও শক্তিশালী হবে: কৃষিমন্ত্রী।

26/08/2026

ডিভাইসের হাত থেকে সন্তানদের খেলার মাঠে ফিরিয়ে আনতে চাই”: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

23/08/2026

আমি রাজনী‌তি ক‌রি না পেট নী‌তি ক‌রি।

23/08/2026

রিমার্কের ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইনে এক লাখ টাকা পুরস্কার জিতেছেন মুন্সিগঞ্জের ব্ল্যাক ওয়ান শপের স্বত্বাধিকারী মো. রাজন।
মুন্সিগঞ্জ শহরের সিপাহীপাড়ায় ব্ল্যাক ওয়ান শপে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী রাজনের হাতে এক লাখ টাকার চেক তুলে দেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।

#দীঘি #মুন্সিগঞ্জ #লাখটাকারপুরস্কার #রিমার্ক #ডাবললাখপতি

23/08/2026

২ হাজার টাকার পণ্য কিনে লাখ টাকা জিতলেন মুন্সিগঞ্জের রাজন

রোববার (২৩ আগস্ট) বিকেলে মুন্সিগঞ্জ শহরের সিপাহীপাড়ায় ব্ল্যাক ওয়ান শপে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ী রাজনের হাতে এক লাখ টাকার চেক তুলে দেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।

#দীঘি #মুন্সিগঞ্জ #লাখটাকারপুরস্কার #রিমার্ক #ডাবললাখপতি tv

Address

Munshiganj

Alerts

Be the first to know and let us send you an email when Channel21newstv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Channel21newstv:

Shortcuts

Share

Category