18/08/2026
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
গতকাল সোমবার সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে টঙ্গীবাড়ী থানাধীন সেরাজাবাদ এলাকার সনিবাড়ি মোড়ের একটি স্বর্ণের দোকানের সামনের সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযান চালিয়ে মো. জসিম শেখ (৪৩) ও নাজিম (২৭) নামে দুইজনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতার জসিম শেখ মুন্সীগঞ্জের চরডুমুরিয়া (আউশিপাড়া) এলাকার মৃত চান মিয়ার ছেলে এবং নাজিম দক্ষিণ বেহেরকান্দি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতার জসিম শেখের বিরুদ্ধে এর আগেও মাদক সংক্রান্ত ৮টি মামলা রয়েছে।
মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।