06/05/2026
তিন হাসপাতালের নতুন ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত: প্রতিমন্ত্রী, এমপি ও মেয়র পেলেন দায়িত্ব
স্বাস্থ্য ব্যবস্থাপনায় আরও সুশাসন ও তদারকি জোরদার করতে দেশের একটি জেনারেল হাসপাতাল ও দুটি মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে নিয়োগ দিয়েছে সরকার। দায়িত্ব পেয়েছেন একজন প্রতিমন্ত্রী, একজন সংসদ সদস্য ও একজন মেয়র।
রোববার (৩ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার সিনিয়র সহকারী সচিব সুশান্ত কুমার মাহাতো স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়—
⚫ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।
⚫ পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি করা হয়েছে পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী।
⚫ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, সংশ্লিষ্ট হাসপাতালগুলোর সার্বিক প্রশাসনিক কার্যক্রম তদারকি, সেবার মান বৃদ্ধি ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতেই নতুন কমিটি গঠন করা হয়েছে।