Port City Times

Port City Times Port City Times is your trusted window to Chattogram — bringing you the latest news, stories, and insights from the heart of the port city.

সাতকানিয়ায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ক্যাডার হিসেবে পরিচিত জাহেদুল ইসলাম ওরফে পিচ্চি জাহেদকে (৩০) কুপিয়ে খুন করা হয়েছে ...
31/08/2026

সাতকানিয়ায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ক্যাডার হিসেবে পরিচিত জাহেদুল ইসলাম ওরফে পিচ্চি জাহেদকে (৩০) কুপিয়ে খুন করা হয়েছে রবিবার।

নিহত জাহেদেরবাড়ি সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের বড়দুয়ারা গ্রামে।

সূত্র জানায়, রাত সাড়ে ১২টার দিকে মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন জাহেদ। পথে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা চাপাতি দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায় তাকে। স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‘পিচ্চি জাহেদ’ মূলত চট্টগ্রাম মহানগরীর ফিরোজ শাহ কলোনিসহ আশপাশের এলাকায় ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে যুক্ত ছিলেন। সিএমপির সন্ত্রাসীর তালিকায় তার নাম আছে। আওয়ামী লীগ সরকারের আমলে নিজেকে যুবলীগ কর্মী হিসেবে পরিচয় দিতেন।

চলতি বছরের ১৭ জানুয়ারি ৩৩০ দুষ্কৃতকারীর একটি তালিকা তৈরি করে নগরীতে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করে সিএমপি। তালিকার এক নাম্বারে ‘যুবলীগ সন্ত্রাসী’ পরিচয়ে জাহেদের নাম ছিল। এরপর ১৯ জানুয়ারি রাতে সাতকানিয়ার পুরানগড় এলাকা থেকে অস্ত্র-ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, জাহেদের বিরুদ্ধে চন্দনাইশ, সাতকানিয়া ও রাঙামাটির কাউখালি থানায় হত্যা, ডাকাতি ও মাদক আইনের ৬টি মামলার তথ্য পাওয়া গেছে।

‘জাহেদুল কারাগারে ছিলেন। কয়েকদিন আগে জামিনে বেরিয়ে সাতকানিয়ার বাড়িতে আসেন। পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা তাকে খুন করেছেন। এটা টার্গেট কিলিং’- বললেন অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল।

পটিয়ায় পুলিশ পরিচয়ে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে সোমবার। উপজেলার কচুয়াই ইউনিয়নের পূর্ব আজিমপুর আলী মিয়ার বাপের...
31/08/2026

পটিয়ায় পুলিশ পরিচয়ে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে সোমবার। উপজেলার কচুয়াই ইউনিয়নের পূর্ব আজিমপুর আলী মিয়ার বাপের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ সময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতদল। এ সময় একটি বাড়ির সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্কও নিয়ে যায় তারা।

সূত্র জানায়, রাত আড়াইটার দিকে প্রবাসী নুরুল ইসলামের বাড়িতে কয়েকজন মানুষ নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট শুরু করে। ডাকাতদল ওই বাড়ি থেকে প্রায় ৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩০ হাজার টাকা লুট করে।

পরে নুরুল ইসলামের মা রাজিয়া বেগমের গলায় ছুরি ধরে পাশের প্রতিবেশী সিরাজের ঘরের দরজা খুলতে বাধ্য করে তারা। ওই ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে আরও প্রায় ২ ভরি স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা লুট করে ডাকাতদল। পরে দ্বিতীয় তলায় সংরক্ষিত সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্কও নিয়ে যায় তারা।

প্রবাসী নুরুল ইসলাম রুবেল বলেন, ‘তারা প্রথমে নিজেদের পুলিশ পরিচয় দেয়। পরে আমি বুঝতে পারি, তারা ডাকাত। তাদের সঙ্গে ধস্তাধস্তি করলে আমাকে চড়-থাপ্পড় দিতে শুরু করে। তাদের সবার হাতে আগ্নেয়াস্ত্র ও ধারালো দেশীয় অস্ত্র ছিল।’

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, ‘প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা শুনেছি। তবে এখনো ভুক্তভোগীদের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

পথহারা এক বৃদ্ধার অস্পষ্ট কথার সূত্র ধরে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় তার বাড়ির ঠিকানা শনাক্ত করেছে চট্টগ্রামের চক...
31/08/2026

পথহারা এক বৃদ্ধার অস্পষ্ট কথার সূত্র ধরে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় তার বাড়ির ঠিকানা শনাক্ত করেছে চট্টগ্রামের চকবাজার থানা পুলিশ।

৬৫ বছর বয়সী ওই বৃদ্ধার নাম রহিমা খাতুন। তার বাড়ি হবিগঞ্জের বাহুবল থানার কামারগাঁও এলাকার ৬ নম্বর মিরপুর ইউনিয়নে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে চকবাজার এলাকায় এক বৃদ্ধাকে একা ঘোরাঘুরি করতে দেখে পথচারীরা তাকে থানায় নিয়ে আসেন। তার কাছে কোনো কাগজপত্র, মোবাইল নম্বর বা পূর্ণ ঠিকানা ছিল না। ফলে পরিচয় শনাক্ত করতে বিপাকে পড়ে পুলিশ।

পরে থানার উপপরিদর্শক (এসআই) মো. ফিরোজ আলম মুন্সি বৃদ্ধার সঙ্গে কথা বলেন। তিনি শুধু নিজের নাম ‘রহিমা’ এবং বাড়ি ‘মিরপুর’ বলে জানান। তবে কোন জেলার মিরপুর, তা বলতে পারেননি। দীর্ঘ কথোপকথনে তিনি মেয়ের জামাইয়ের বাড়ি কুলাউড়া বলেও জানান।

এই তথ্যের সূত্র ধরে এসআই ফিরোজ ধারণা করেন, বৃদ্ধার বাড়ি সিলেট বিভাগের কোনো এলাকায় হতে পারে। পরে তিনি ChatGPT-তে তথ্যগুলো দিয়ে কুলাউড়ার সঙ্গে ভৌগোলিকভাবে সম্পর্কিত ‘মিরপুর’ এলাকার সম্ভাব্য অবস্থান জানতে চান। এআইয়ের বিশ্লেষণে হবিগঞ্জের বাহুবল থানার মিরপুর এলাকার একটি সম্ভাব্য সূত্র পাওয়া যায়।

তবে এআইয়ের তথ্যকে চূড়ান্ত প্রমাণ হিসেবে না ধরে এসআই ফিরোজ বাহুবল থানায় যোগাযোগ করেন। পরে ওই থানার পুলিশ জানায়, রহিমা খাতুন নামে এক নারীর নিখোঁজ হওয়ার ঘটনায় তাদের থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডি অনুযায়ী, গত ২২ আগস্ট পরিবারের কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন রহিমা। পাঁচ দিন পর ২৭ আগস্ট তার ছেলে কদর আলী থানায় জিডি করেন।

পরে ছবি ও অন্যান্য তথ্য বিনিময়ের মাধ্যমে চকবাজার ও বাহুবল থানা পুলিশ নিশ্চিত হয়, চকবাজার থেকে উদ্ধার হওয়া বৃদ্ধাই নিখোঁজ রহিমা খাতুন।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন বলেন, “ক্লুলেস এমন ঘটনায় কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় এত দ্রুত কাজ করা সম্ভব হয়েছে। বৃদ্ধা মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন।”

তিনি বলেন, রবিবার (৩০ আগস্ট) রহিমা খাতুনের স্বজনেরা চট্টগ্রামে এসে তাকে শনাক্ত করেন। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

31/08/2026

বৃষ্টি আসার আগে, চট্টগ্রাম বন্দর এলাকা থেকে।

সাগর-রুনি হত্যা মামলা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীকে ঘিরে নতুন ক্লু উন্মোচন! একটি গুমের ঘটনার তদন্ত করতে গিয়ে সাংবাদ...
30/08/2026

সাগর-রুনি হত্যা মামলা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীকে ঘিরে নতুন ক্লু উন্মোচন!

একটি গুমের ঘটনার তদন্ত করতে গিয়ে সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের নতুন কিছু ক্লু খুঁজে পেয়েছেন তদন্তকারীরা। এতে সাবেক সামরিক কর্মকর্তা জিয়াউল আহসান এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোকেয়া প্রাচীকে ঘিরে তদন্তের একটি নতুন মোড় উন্মোচিত হয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলের বিতর্কিত সামরিক কর্মকর্তা জিয়াউল আহসানের সঙ্গে যুক্ত একটি গুমের ঘটনার তদন্তকালেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্তকারীরা এসব তথ্য পান।

ওই তদন্তের অংশ হিসেবে একটি মোবাইল ফোনের কল ডিটেইল রেকর্ডস (সিডিআর) বিশ্লেষণ করে একজন সেনা সার্জেন্টের সন্ধান পান তদন্তকারীরা।

পরবর্তীতে ওই সার্জেন্টকে নজরদারিতে রাখা হয় এবং জিজ্ঞাসাবাদ করা হয়। তার জিজ্ঞাসাবাদ থেকেই অপ্রত্যাশিতভাবে সাগর-রুনি হত্যাকাণ্ড সংক্রান্ত তথ্য বেরিয়ে আসে, যা গত ১৪ বছরেরও বেশি সময় ধরে অমীমাংসিত থাকা এ মামলায় নতুন এক সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।

আইসিটির একজন তদন্তকারী জানান, সাংবাদিক দম্পতি খুন হওয়ার ঠিক কিছুদিন আগে জিয়াউল আহসান ওই সার্জেন্টকে ডেকে পাঠিয়েছিলেন।

ওই তদন্তকারী বলেন, “সাগর-রুনি হত্যাকাণ্ডের ঠিক দুই দিন আগে (১১ ফেব্রুয়ারি), অর্থাৎ ২০১২ সালের ৯ ফেব্রুয়ারি সাবেক মেজর (অব.) জিয়াউল আহসান ওই সার্জেন্টকে ডাকেন। জিয়াউল আহসান তাকে সতর্ক করে বলেন, ‘আগামী দুই দিনের মধ্যে বড় কিছু ঘটতে পারে। প্রস্তুত থেকো।’”

তদন্তকারীর মতে, ঠিক সেদিনই জিয়াউল ওই সার্জেন্টকে রোকেয়া প্রাচীর কাছ থেকে দুটি ডিস্ক সংগ্রহ করার নির্দেশ দেন।

নির্দেশ অনুযায়ী সার্জেন্ট পরবর্তীতে তার কাছ থেকে দুটি ডিস্ক সংগ্রহ করেন জানিয়ে ওই তদন্তকারী আরও বলেন, জিয়াউল ও প্রাচী নিয়মিত যোগাযোগে ছিলেন।

হত্যাকাণ্ডের পেছনের কারণ বা উদ্দেশ্যের সঙ্গে এই ডিস্কগুলোর কোনো সম্পর্ক ছিল কি না, তদন্তকারীরা এখন তা পরীক্ষা করে দেখছেন।

তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের পর সাগর ও রুনির দুটি ল্যাপটপ এবং সাগরের মোবাইল ফোনটি নিখোঁজ হয়। তবে রুনির মোবাইল ফোন এবং প্রচুর পরিমাণে সোনার গয়না ফ্ল্যাটে অক্ষত অবস্থায় পড়ে ছিল।

প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম রবিবার প্রকাশ্যে নিশ্চিত করেছেন যে, অন্য একটি তদন্তে সিডিআর বিশ্লেষণ করার সময় তদন্তকারীরা এক ‘সাংস্কৃতিক ব্যক্তিত্বের’ সঙ্গে সাগর-রুনি মামলার একটি সম্ভাব্য সংযোগ খুঁজে পেয়েছেন।

এক সংবাদ সম্মেলনে আমিনুল বলেন, “আমি এটুকুই বলতে পারি, আমাদের সিডিআর পর্যালোচনায় আমরা এক 'সাংস্কৃতিক ব্যক্তিত্বের' সঙ্গে সাগর-রুনি ঘটনার একটি সংযোগ পেয়েছি।”

তিনি আরও যোগ করেন, “আমরা যে তথ্য পেয়েছি তা আমাদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।”

আমিনুল জানান, সাগর-রুনি মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে এবং ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ তাদের নিজস্ব তদন্তে পাওয়া নির্ভরযোগ্য তথ্য ও সহায়তা পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তাকে প্রদান করবে।

প্রসিকিউশন স্পষ্ট করেছে যে সাগর-রুনি হত্যাকাণ্ড একটি ব্যক্তিগত হত্যা মামলা, তাই এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত নয়। এর বিচার দেশের বিদ্যমান ফৌজদারি আইনের অধীনে সংশ্লিষ্ট দায়রা আদালতে অনুষ্ঠিত হবে।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসা থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়।

পরবর্তীতে রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় আটজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

মামলাটি প্রথমে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তদন্ত করে এবং পরে তা র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্স এবং পিবিআই যৌথভাবে মামলার তদন্ত পরিচালনা করছে।

হত্যাকাণ্ডের ১৪ বছরেরও বেশি সময় পার হয়ে গেলেও তদন্তকারীরা এখনও আদালতে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেননি। গত ২৭ আগস্ট আদালত এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা ১২৯ বারের মতো বাড়িয়ে নতুন তারিখ নির্ধারণ করেন।

পরিবারের মুখে হাসি ফোটাতে আবুধাবি গিয়ে আর ফিরলো না বোয়ালখালীর জামশেদতিন বছর আগে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছিলেন মো. ...
30/08/2026

পরিবারের মুখে হাসি ফোটাতে আবুধাবি গিয়ে আর ফিরলো না বোয়ালখালীর জামশেদ

তিন বছর আগে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছিলেন মো. জামশেদুল ইসলাম। পরিবারের মুখে হাসি ফোটাতে এই বিদেশযাত্রা। তবে সে হাসি বদলে নিয়ে এসেছে শোকের ছায়া।

ভবন নির্মাণকাজের সময় সিঁড়ি থেকে পড়ে গুরুতর আহত হন ২৫ বছর বয়সী এই তরুণ। দীর্ঘদিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর শনিবার (২৯ আগস্ট) বিকেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

জামশেদুল ইসলাম বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজী আব্দুস সালামের বাড়ির মো. নজরুল ইসলামের ছেলে।

নিহতের ভাগ্নে মো. জোবায়েত জানান, গত ১৬ আগস্ট আবুধাবির মুসাফ্ফা এলাকা থেকে আল আইন এলাকায় নির্মাণকাজ করতে গিয়েছিলো জামশেদুল। সেখানে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় সিঁড়ি থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে আইসিইউতে রাখা হয়। দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শনিবার বিকেলে না ফেরার দেশে পাড়ি জমান জামশেদুল।

জামশেদুলের মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবারে নেমে আসে শোকের ছায়া। তার মরদেহ দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন পরিবার।

জামশেদুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার দুলাভাই ইসহাক মিয়া বলেন, এ সপ্তাহের মধ্যে জামশেদুলের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।

30/08/2026

শরৎ বৃষ্টি ্্্

জুমা ❤️
28/08/2026

জুমা ❤️

26/08/2026

Breaking : সৌদি-তুর্কি-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে সরকার
সৌদি-তুর্কি-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Address

Muradpur

Alerts

Be the first to know and let us send you an email when Port City Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Port City Times:

Shortcuts

Share