11/07/2026
সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম।
স্মরণকালের ভয়াবহ বন্যায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলা এখন সম্পূর্ণ জলমগ্ন। লক্ষাধিক মানুষ পানিবন্দি এবং সেখানে তীব্র খাদ্য ও সুপেয় পানির সংকট দেখা দিয়েছে।এই চরম মানবিক বিপর্যয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে আমাদের অধ্যক্ষ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে "ব্রাইট পরিবার" একটি জরুরি উদ্যোগ গ্রহণ করেছে। আমাদের লক্ষ্য বাঁশখালীর ১০০টি চরম অসহায় পরিবারকে সরাসরি নগদ অর্থ সহায়তা প্রদান করা। স্থানীয় বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে এই সাহায্য সরাসরি প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমাদের শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে এবং এই অসহায় মানুষগুলোর মুখে হাসি ফোটাতে আপনাদের সাধ্যমতো আর্থিক অনুদান ও সহযোগিতা কামনা করছি। আপনার পাঠানো ছোট একটি অবদানও এই কঠিন সময়ে একটি পরিবারের বেঁচে থাকার অবলম্বন হতে পারে।
💸 অনুদান পাঠানোর মাধ্যম:
১. বিকাশ: 01958-401016
২. নগদ: 01819-544278 (অথবা আপনার সন্তানের মাধ্যমে স্কুলের হিসাব বিভাগে নগদ টাকা পাঠাতে পারেন)
⏳ শেষ সময়: আগামী ১৩ তারিখ (সোমবার)।
আসুন, এই সংকটের সময়ে আমরা সবাই মিলে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াই।
ধন্যবাদান্তে,
ব্রাইট পরিবার