15/07/2021
★ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ কেমন.??
উত্তর হচ্ছে ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ খুবই উজ্জল। এবং এর সম্ভাবনা দিন দিন বাড়ছে। বিখ্যাত ম্যাগাজিন Forbes এর পরিসংখ্যান অনুযায়ী বর্তমানে USA র এক তৃতীয়াংশ পেশাজীবী হচ্ছে ফ্রিল্যান্সার, যাদের মোট সংখ্যা হচ্ছে ৫৬.৭ মিলিয়ন। ২০২০ সাল নাগাদ USA র ৫০% পেশাজীবী হবে ফ্রিল্যান্সার। বর্তমানে বিশ্বের সব ফ্রিল্যান্সারেরা মিলে প্রতিদিন ৩.৮ বিলিয়ান ডলার বিশ্ব অর্থনীতিতে যোগ করছে, যেটা বছরে প্রায় ১.৭ ট্রিলিয়ন ডলার 😱
কাজেই বোঝা যাচ্ছে যে, ফ্রিল্যান্সিং এর ভবিষ্যৎ ভাল, আর আমরা পাবো ফকফকে আলো 😁 অনেকেই বলতে পারেন তাহলে মার্কেটপ্লেসের অবস্থা দিন দিন কেন খারাপ হচ্ছে.?
উত্তর হচ্ছে বিভিন্ন বাধ্যবাধকতার কারনে, মার্কেটপ্লেস থেকে বের হয়ে বায়ারেরা স্বাধীন ভাবে কাজ করতে চাচ্ছে। তারা সরাসরি ফ্রিল্যান্সারের সাথে, অথবা কোন এজেন্সির সাথে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে। ফলে মার্কেটপ্লেসে বায়ার দিন দিন কমছে। আর নিদিষ্ট কিছু ক্যাটাগরিতে ফ্রিল্যান্সারের পরিমান অনেক বেড়ে গেছে, ফলে প্রতিযোগিতা দিন দিন বাড়ছে। আমাদের দেশের ফ্রিল্যান্সারদের দিকে যদি তাকাই, তবে দেখব নিদিষ্ট কিছু ক্যাটাগরিতেই আমরা বেশি কাজ করি। অথচ এসব ক্যাটাগরির বাহিরে ফ্রিল্যান্সিং এর বিশাল একটা জগত পড়ে আছে, সেদিকেও নজর দেয়া উচিত।