JBC news

JBC news “🌍 Local to Global News
⚡ Breaking • Live • Updates
🎯 Fast. Accurate. Trusted.
📡 JBC News – Stories That Matter”

মোজতবা খামেনির নিয়োগে ট্রাম্প ‘সন্তুষ্ট নন’: ফক্স নিউজ
09/03/2026

মোজতবা খামেনির নিয়োগে ট্রাম্প ‘সন্তুষ্ট নন’: ফক্স নিউজ

স্থানীয় ও মোগল স্থাপত্যরীতির অনন্য সমন্বয় ১৬১০ সালে ইসলাম খানের আগমন ও প্রশাসনিক কেন্দ্র হিসেবে নির্বাচন করার পর ঢাকা ইত...
26/02/2026

স্থানীয় ও মোগল স্থাপত্যরীতির অনন্য সমন্বয় ১৬১০ সালে ইসলাম খানের আগমন ও প্রশাসনিক কেন্দ্র হিসেবে নির্বাচন করার পর ঢাকা ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। মোগলদের ঐকান্তিক চেষ্টা, পরম যত্ন ও মমতায় গড়ে তোলে ঢাকা শহর। এই শহরে মানব বসতির ইতিহাস আড়াই হাজার বছরের পুরোনো হলেও ১৭ শতকে এসে এটি নতুন ভাবে বিকাশ লাভ করে। মোগল সুলতানদের অধীনে থেকে এই শহর পূর্ণ যৌবনবতী হয়ে ওঠে। ধীরে ধীরে এই শহর শিক্ষা-সংস্কৃতি ও ইতিহাস ঐতিহ্যের ক্ষেত্রে পূর্ব ভারতের প্রধান শহরে পরিণত হয়। মোগল সুবেদাররা এই শহরে গড়ে তোলে বিভিন্ন ধরনের স্থাপনা। ঢাকার পাশাপাশি তারা এর আশপাশের অঞ্চলগুলোর দিকেও নজর দিয়েছিল। সেখানেও তারা নান্দনিক সব স্থাপনা গড়ে তুলেছিল। এর মধ্যে অন্যতম শাহ মাহমুদ মসজিদ।

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর গ্রামে শাহ মাহমুদ মসজিদের অবস্থান। ঐতিহাসিক এই মসজিদ ও তার পাশে থাকা বালাখানাটি মোগলযুগের স্থাপত্যরীতির অন্যতম নিদর্শন।

মোগল সুবেদার শায়েস্তা খানের আমলে ১৬৬৪ সালে এগারসিন্দু এলাকার তৎকালীন প্রখ্যাত ব্যবসায়ী শাহ মাহমুদ মসজিদটি নির্মণ করেন। এ কারণেই মসজিদটির নাম হয়েছে ‘শাহ মাহমুদ মসজিদ’। এটি লোকমুখে প্রসিদ্ধ নাম। কিন্তু ইউনেসকো থেকে প্রকাশিত মুসলিম স্থাপত্যের ক্যাটালগে একে ‘শাহ মোহাম্মদ মসজিদ’ হিসেবে নির্দেশ করা হয়েছে।

মোগল স্থাপত্যরীতি ও স্থানীয় শিল্পশৈলীর অপূর্ব সমন্বয়ে নির্মিত এই এক গম্বুজের বর্গাকৃতির মসজিদটির প্রতিটি বাহু ৩২ ফুট দীর্ঘ। চার কোণে অষ্টভুজাকৃতির বুরুজ এবং উপরে বৃহৎ গম্বুজ এর গাম্ভীর্য বাড়িয়েছে। পশ্চিম দেয়ালে তিনটি মেহরাব—মাঝেরটি বড়, দুপাশে ছোটÑযেখানে টেরাকোটার ধনুকাকৃতির নকশা, লতাপাতা ও ফুলের অলংকরণ শোভা পেয়েছে। পূর্ব দেয়ালে তিনটি দরজা, মাঝেরটি তুলনামূলক বড়। দুপাশ ও সম্মুখভাগে মোট ছয়টি সরু মিনার রয়েছে। পোড়ামাটির কারুকাজ ও সুলতানি প্রভাবিত নকশা মসজিদটিকে অনন্য মর্যাদা দিয়েছে। এর চূড়ার নকশায় ফতেহপুর সিক্রি, আগ্রা ও দিল্লির মোগল স্থাপত্যের সাদৃশ্য লক্ষ করা যায়। সামনে খোলা প্রাঙ্গণ ও বেষ্টনী প্রাচীরের সঙ্গে দোচালা আকৃতির ‘বালাখানা’ ভবনটি মূল প্রবেশদ্বার হিসেবে ব্যবহৃত হয়।

দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বর্তমানে মসজিদটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা ঐতিহাসিক এই স্থাপনাটি অক্ষত রাখতে হলে এর যথাযথ সংস্কার জরুরি।

26/02/2026

হাসিনার গণহত্যার বর্ণনা সংসদে তুলে ধরবেন রাষ্ট্রপতি

বেতন-ভাতা না নেওয়ার ঘোষণা কৃষিমন্ত্রীর
21/02/2026

বেতন-ভাতা না নেওয়ার ঘোষণা কৃষিমন্ত্রীর

21/02/2026

মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশার সংঘর্ষ, প্রাণ হারালেন ৩ জন

বিস্তারিত কমেন্টে...

প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস কাজ করছেন প্রধানমন্ত্রী...
21/02/2026

প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হিসেবে এটি তার তৃতীয় কর্মদিবস। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর গত বুধবার ও বৃহস্পতিবার তিনি সচিবালয়ে অফিস করেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে তেজগাঁও কার্যালয়ে পৌঁছান তিনি।কার্যালয়ের মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী নিজের কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান কার্যালয়ের পুরনো অনেক কর্মকর্তা ও কর্মচারীকে ডেকে তাদের সঙ্গে কথা বলেন।
কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রী একটি স্বর্ণচাঁপা ফুলের চারা কার্যালয় চত্বরে রোপণ এবং মহান আল্লাহপাকের কাছে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত করেন।
এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

চট্টগ্রামের সন্দ্বীপে পবিত্র তারাবির নামাজ পড়া অবস্থায় বাউরিয়া ইউনিয়ন ছাত্রশিবিরের সেক্রেটারি জিহাদকে মসজিদ থেকে টেনে-হি...
21/02/2026

চট্টগ্রামের সন্দ্বীপে পবিত্র তারাবির নামাজ পড়া অবস্থায় বাউরিয়া ইউনিয়ন ছাত্রশিবিরের সেক্রেটারি জিহাদকে মসজিদ থেকে টেনে-হিঁচড়ে বের করে মারধর করার অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে বাউরিয়া জমির মাঝির মসজিদে এই ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, জিহাদ মসজিদে অন্যান্য মুসল্লিদের সঙ্গে তারাবির নামাজ আদায় করছিলেন। নামাজ চলাকালীন জাসিব, নিরব, নাঈম ও জামালের নেতৃত্বে একদল সন্ত্রাসী মসজিদের ভেতরে প্রবেশ করে। তারা ইবাদতরত অবস্থায় জিহাদকে জোরপূর্বক টেনে-হিঁচড়ে মসজিদের বাইরে নিয়ে যায়। মসজিদের সামনেই তাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং "নির্বাচনী প্রচারে কেন গেলি"– এমন অজুহাতে লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত ও গুরুতর জখম করে। সন্ত্রাসীরা তাকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়।

পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা জিহাদকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন রয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক মুসল্লি মানবকণ্ঠকে জানান, "নামাজের ভেতর থেকে এভাবে একজনকে টেনে বের করে মারধরের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার চাই।"

নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ।শনিবার (২১ ফেব্রুয়ারি...
21/02/2026

নতুন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বরিশালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘গণমাধ্যমের অভিভাবক হওয়ার দায়িত্ব নেবো। ‎আমরা একটি ভয়ভীতি মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করতে চাই।’

তিনি বলেন, ‘‎পায়রা বন্দরকে রাজধানীর সঙ্গে যুক্ত করার পরিকল্পনা আছে। এছাড়াও, ভাঙ্গা থেকে পায়রা পর্যন্ত ৪ লেনের কার্যক্রম বাস্তবায়ন করা হবে।’

মব প্রসঙ্গে তিনি বলেন, ‘‎সরকার পরিচালনার ক্ষেত্রে অফিস পরিচালনা, নিয়োগের ক্ষেত্রে প্রচলিত আইনের বিরুদ্ধে সঙ্ঘবদ্ধ প্রচেষ্টাকেই মব বলে মনে করা হচ্ছে।

৭৯ এমপি নিয়ে ২১২ জনকে ‘তীরের মতো সোজা’ রাখার ঘোষণা আমির হামজার
21/02/2026

৭৯ এমপি নিয়ে ২১২ জনকে ‘তীরের মতো সোজা’ রাখার ঘোষণা আমির হামজার

19/02/2026
ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন
19/02/2026

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

জুলাই সনদ বাস্তবায়ন শপথ সংবিধানে খুঁজেন কেন—প্রশ্ন শিশির মনিরের
19/02/2026

জুলাই সনদ বাস্তবায়ন শপথ সংবিধানে খুঁজেন কেন—প্রশ্ন শিশির মনিরের

Address

Mymensing
Mymensing
2200

Website

Alerts

Be the first to know and let us send you an email when JBC news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share