05/09/2026
গাজীপুরের শ্রীপুর থেকে চুরি হওয়া মোটরসাইকেলসহ চোরকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কর্মীরা। শনিবার সন্ধ্যায় তাকে আটক করা হয়, পরবর্তীতে নিরাপত্তা শাখা ও ক্যাম্পাস পুলিশের যৌথ জিজ্ঞাসাবাদে চুরির বিষয়টি সে স্বীকার করে। আটককৃত ব্যক্তিকে মোটরসাইকেলসহ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।