31/08/2026
'আলোর দিশারী শিক্ষা ফাউন্ডেশন'-এর উদ্যোগে আজ 'রওশন ইজদানী একাডেমি'-তে অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হলো "কবি রওশন ইজদানী ট্যালেন্ট হান্ট"।
"শিক্ষিত হওয়ার চেয়ে মানুষ হওয়া জরুরি"— এই মহতী প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের চমৎকার অংশগ্রহণে আজকের অনুষ্ঠানে সম্পন্ন হয়েছে:
কুইক কুইজ প্রতিযোগিতা
শিক্ষাসামগ্রী বিতরণ
পরিবেশ বান্ধব বৃক্ষ রোপণ কর্মসূচি
রওশন ইজদানী একাডেমির সম্মানিত শিক্ষকবৃন্দ ও সকল শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের এই আয়োজনকে অর্থবহ ও আনন্দঘন করে তুলেছে। বিদ্যাবল্লভ পেজের পক্ষ থেকে আয়োজক ও স্বাগতিক প্রতিষ্ঠানকে আন্তরিক অভিনন্দন।
আয়োজনে: আলোর দিশারী শিক্ষা ফাউন্ডেশন (প্রতিষ্ঠাতা সভাপতি: মাহফুজুর রহমান বরাত)
সৌজন্যে: রোজ বাড কিন্ডারগার্টেন (ফুলকলি মোড়, বিদ্যাবল্লভ, কেন্দুয়া, নেত্রকোণা)
মেধার বিকাশ ও সবুজায়নের এই আলো ছড়িয়ে পড়ুক পুরো কেন্দুয়ায়।
#বিদ্যাবল্লভ #আলোর_দিশারী_শিক্ষা_ফাউন্ডেশন #কবি_রওশন_ইজদানী_ট্যালেন্ট_হান্ট #রোজ_বাড_কিন্ডারগার্টেন #কেন্দুয়া #নেত্রকোণা #কুইজ_প্রতিযোগিতা #শিক্ষাসামগ্রী_বিতরণ #বৃক্ষরোপণ