The channel News

Call Directions Contact the business

The channel News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from The channel News, Media, বাংলাদেশ, Mymensingh.
(2)

26/08/2026

নেপালে ভয়াবহ এক দৃশ্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন আমিন

25/08/2026

মুক্তাগাছা শহরের ঢলুয়াবির এলাকায় 'মুক্তাগাছা ফিলিং স্টেশনে অবস্থানরত ব্রহ্মপুত্র এক্সপ্রেস বাসের হেল্পার মস্তুকে ই-য়াবাসহ আ/টক করে RAB-14.

22/08/2026

মুক্তাগাছায় বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষীকী উপলক্ষে মিছিলের প্রস্তুতি থেকে সরাসরি ---

ময়মনসিংহের মুক্তাগাছায় পাড়া টঙ্গীর চার ও পাঁচ নং ওয়ার্ডের এলাকাবাসীর অভিযানে আজও ৬ মা/দক ব্যবসায়ী আটক।আটককৃতরা হলেন—...
20/08/2026

ময়মনসিংহের মুক্তাগাছায় পাড়া টঙ্গীর চার ও পাঁচ নং ওয়ার্ডের এলাকাবাসীর অভিযানে আজও ৬ মা/দক ব্যবসায়ী আটক।
আটককৃতরা হলেন— রেফাস (পিতা: মজিবর), রনি (পিতা: মোহাম্মদ আলী), রেজ্জাক (পিতা: সুবাস মিয়া), মতি (পিতা: আতা মিয়া), তাওহিদ (পিতা: মুকুল) এবং সুজন (পিতা: বিল্লাল হোসেন)।

20/08/2026

ময়মনসিংহের মুক্তাগাছায় অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে এক যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা।

আজ বৃহস্পতিবার রাতে উপজেলার ৩ নং তারাটি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, ওই যুবক একটি অটো গাড়ির ব্যাটারি চুরি করার চেষ্টা করছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন।

পরে আটক যুবক স্থানীয় এলাকার হওয়ায় তার বাবা-মাকে ডেকে এনে মুচলেকা নেওয়া হয়। এরপর তাকে পুলিশের কাছে না দিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলে স্থানীয়রা জানান।

20/08/2026

বিদ্যুতের দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পিডিবি অফিসে হা ম লা-ভাঙচুর

#ঈশ্বরগঞ্জ

20/08/2026

মাদারগঞ্জে নিখোঁজের তিনদিন পর অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার, সড়কের পাশের ফসলি খেতে মিলল লাশ

মাদারগঞ্জ থেকে হৃদয় হাসান ইকবালের পাঠানো তথ্য চিত্রে দেখুন বিস্তারিত-
জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের তিনদিন পর জহুরুল ইসলাম (৬০) নামে এক অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের পূর্ব চরপাকেরদহ এলাকায় মাথাভাঙা-তেঘরিয়া সড়কের পাশের একটি ফসলি খেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জহুরুল ইসলাম উপজেলার গুনারীতলা ইউনিয়নের বাকুরচর এলাকার মৃত তছমেল মন্ডলের ছেলে। তিনি মাদারগঞ্জ পৌরসভার জোনাইল মৃধাবাড়ি এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন। পেশায় তিনি অটোচালক ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট দিবাগত রাত ২টার দিকে ঘুঘুমারী এলাকা থেকে অটোরিকশা নিয়ে নিজ বাড়ি বাকুরচরের উদ্দেশে রওনা হন জহুরুল ইসলাম। পরে আমলীতলা ব্রিজের উত্তর পাশে সড়কের ওপর তাঁর অটোরিকশাটি পড়ে থাকতে দেখেন স্থানীয় এক ব্যক্তি। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে জহুরুলকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান না পেয়ে ১৮ আগস্ট জহুরুল ইসলামের ছেলে বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় একটি নিখোঁজের অভিযোগ করেন।
এদিকে, বৃহস্পতিবার দুপুরে মাথাভাঙা-তেঘরিয়া সড়কের পূর্ব চরপাকেরদহ এলাকায় সড়কের পাশের একটি ফসলি খেতে মরদেহ পড়ে থাকতে দেখেন এক কৃষক। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা মরদেহটি জহুরুল ইসলামের বলে শনাক্ত করেন।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বলেন, নিখোঁজের তিনদিন পর জহুরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল। এটি হত্যাকাণ্ড কি না, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

হরিণা জোনের উদ্যোগে অসহায় পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানরাঙামাটি প্রতিনিধি:মো নাজিম আলী রাঙামাটির ছোটহরিণা এলাকায় সম...
20/08/2026

হরিণা জোনের উদ্যোগে অসহায় পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান

রাঙামাটি প্রতিনিধি:মো নাজিম আলী
রাঙামাটির ছোটহরিণা এলাকায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠান এবং দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিভিন্ন অনুদান ও সহায়তা প্রদান করেছে হরিণা জোন।
বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) হরিণা জোনের উদ্যোগে দায়িত্বপূর্ণ এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের বিভিন্ন সমস্যা সমাধানে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার্সের পক্ষ থেকে ভূষণছড়া ইউনিয়নের ফারুক-ই-আযম (রাঃ) হেফজখানা ও এতিমখানার ছাত্রদের আহারের জন্য আর্থিক অনুদান প্রদান করেন। এছাড়া অসহায় পরিবারের বসতবাড়ি মেরামতের জন্য একটি পরিবারকে ঢেউটিন, তিনটি পরিবারকে আর্থিক সহায়তা, দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের উন্নত চিকিৎসা এবং সন্তানদের লেখাপড়ার খরচ বাবদ আর্থিক অনুদান দেওয়া হয়।
এ সময় দুইটি সেলাই মেশিন (স্ট্যান্ডসহ) এবং একটি পরিবারের মাঝে সোলার প্যানেল বিতরণ করা হয়। মোট ১৪টি পরিবার এর মধ্যে ১১টি বাঙালি ও ৩টি উপজাতি পরিবার এবং একটি হেফজখানা ও এতিমখানার মাঝে সর্বমোট ৭০ হাজার ৩০০ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে জোন কমান্ডার বলেন, বিজিবি শুধু দেশের সীমান্ত রক্ষার দায়িত্বই পালন করে না, মানুষের কল্যাণে কাজ করাকেও নিজেদের দায়িত্ব মনে করে। ছোটহরিণার মতো দুর্গম, পার্বত্য ও নদীবেষ্টিত এলাকায় হরিণা জোন নিয়মিতভাবে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে।
তিনি আরও বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) বরাবরের মতো মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে।

হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে রংপুরে হেযবুত  প্রতিবাদে রংপুরে সদস্যদের জানমালের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন কর...
20/08/2026

হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে রংপুরে হেযবুত প্রতিবাদে রংপুরে সদস্যদের জানমালের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে হেযবুত তওহীদ।

মোঃ বিপ্লব হোসেন মুক্তি
রংপুর মিঠাপুকুর উপজেলা প্রতিনিধি
চ্যানেল A1 tv

বুধবার (১৯ আগষ্ট) দুপুরে রিপোর্টার্স ক্লাব রংপুরের হলরুমে সংবাদ সম্মেলনে স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যমসহ সরকার প্রধানের কাছে ৫ দফা দাবি তুলে ধরেন সংগঠনটি।

লিখিত বক্তব্যে সংগঠনের রংপুর অঞ্চলের সভাপতি আব্দুল কুদ্দুস শামীম জানান, গত পহেলা আগষ্ট নোয়াখালী জিলা স্কুল মাঠে হেফাজতের একটি সমাবেশে বে-আইনিভাবে হেযবুত তওহীদকে নিষিদ্ধের দাবি করাসহ সদস্যদের হত্যার হুমকি প্রদান করা হয়। অশালিন ভাষায় গালিগালাজ করা হয় সংগঠনের নারী সদস্যদের নিয়েও।

এরপর থেকে কওমী ও হেফাজতের সদস্যরা সারাদেশে সংগঠনটির নামে মিথ্যা হ্যান্ডবিল রচনা করে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে চলেছে। যার ফলে সারাদেশে জানমালের নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে সংগঠনের পরিবারগুলো।

তাই হেফাজতের বেআইনি উগ্রবাদী অপতৎপরতা রোধ করে রংপুরে বসবাসরত হেযবুত তাওহীদ সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে সরকার প্রধানসহ, রংপুরের প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান‌ আব্দুল কুদ্দুস শামীম।

এসময় সংগঠনটির রংপুর জেলা সভাপতি এরশাদ হোসেন, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ রুবেল, আন্তধর্মীয় যোগাযোগ সম্পাদক, আব্দুল ওহাব মিন্টুসহ সাংগঠনের জেলা ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Address

বাংলাদেশ
Mymensingh

Telephone

+8801995123850

Website

Alerts

Be the first to know and let us send you an email when The channel News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The channel News:

Shortcuts

Share

Category