Sumi’s Creative Corner

Directions

Sumi’s Creative Corner Telegram channel : https://t.me/sumicreate

অবশেষে জীবনের একটি দীর্ঘ ও গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটল—আমি আজ আনুষ্ঠানিকভাবে গ্র্যাজুয়েট!​পেছনে ফিরে তাকালে মনে হ...
31/08/2026

অবশেষে জীবনের একটি দীর্ঘ ও গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটল—আমি আজ আনুষ্ঠানিকভাবে গ্র্যাজুয়েট!

​পেছনে ফিরে তাকালে মনে হয়, এই পথচলাটা একেবারেই সহজ ছিল না।

তবে এই জার্নিটা শুধু একটা সার্টিফিকেটের জন্য ছিল না; এটি ছিল নিজেকে চেনার, জীবনের বাস্তবতা বোঝার এবং প্রতিনিয়ত প্রতিকূলতার সঙ্গে লড়াই করে টিকে থাকার এক দারুণ শিক্ষা।
একটি অধ্যায় শেষ হলো ঠিকই, তবে নতুন সম্ভাবনার সামনে দাঁড়িয়ে যাত্রা কেবল শুরু।
​ #স্বপ্নের_পথচলা #নতুন_অধ্যায়

ধারাবাহিকতা মানে প্রতিদিন সবকিছু নিখুঁত হওয়া নয়, বরং ভালো কিংবা খারাপ—সব দিনেই চেষ্টা অব্যাহত রাখা। একটি খারাপ দিন বা বছ...
30/08/2026

ধারাবাহিকতা মানে প্রতিদিন সবকিছু নিখুঁত হওয়া নয়, বরং ভালো কিংবা খারাপ—সব দিনেই চেষ্টা অব্যাহত রাখা। একটি খারাপ দিন বা বছরের পর হার মেনে নেবেন না। মনে রাখবেন, আগের দিন খারাপ যাওয়ার পরেও পরের দিন নতুন উদ্যমে কাজ শুরু করাই হলো বিজয়ী হওয়ার আসল চাবিকাঠি। কঠিন সময়েও লড়াই চালিয়ে যান।" 🔥✨

আচ্ছা আপনি কাজ করছেন, নাকি শুধু কাজ করার প্রস্তুতি নিচ্ছেন? একটু কঠিন প্রশ্ন দিয়ে শুরু করি।আপনি সারাদিন ব্যস্ত থাকেন।কিন...
30/08/2026

আচ্ছা আপনি কাজ করছেন, নাকি শুধু কাজ করার প্রস্তুতি নিচ্ছেন? একটু কঠিন প্রশ্ন দিয়ে শুরু করি।

আপনি সারাদিন ব্যস্ত থাকেন।
কিন্তু দিন শেষে যদি নিজেকে জিজ্ঞেস করেন,আজকে আসলে কী করলাম?

তখন কি আপনি আদেও সন্তোষজনক উত্তরটা পান? মন থেকে বলবেন।

কেন এ প্রশ্ন? কারণ আমরা অনেক সময় কাজ করার বদলে কাজ করার প্রস্তুতিতেই বেশি সময় দিয়ে দিই।

ব্যবসা শুরু করবেন? আগে অনেক Research করতে হবে।

কনটেন্ট বানাবেন? আগে ভালো একটা Content Strategy শিখতে হবে।

পার্সোনাল ব্র্যান্ড বানাবেন? আগে ক্যামেরা কিনতে হবে, ভালো সেটআপ করতে হবে, Editing শিখতে হবে।

প্রোডাক্ট বিক্রি করবেন? আগে Pricing, Marketing, Branding সবকিছু একদম Perfect করতে হবে।

তারপর?

তারপরও আমরা শুরু করি না। বরং আরও একটা ভিডিও দেখি। আরও একটা বই পড়ি। আরও একটা কোর্স করি। আরও কিছু আইডিয়া লিখে রাখি।
আরও একটা পরিকল্পনা বানাই।

এবং দিনের শেষে নিজেকে বলি, আজকে অনেক কাজ করেছি। সত্যিই কি করেছেন?

নাকি শুধু এমন কিছু করেছেন, যেগুলো আপনাকে কাজ করার মতো অনুভূতি দিয়েছে? কারণ একটা সময় বুঝতে হবে।

ব্যবসা চিন্তা করে বড় হয় না।
ব্যবসা কাজ করে বড় হয়।

আপনি Marketing নিয়ে ৫০টা বই পড়তেই পারেন। কিন্তু একজন Customerকে যদি Offer ই না করেন, তাহলে আপনার সেই Knowledge আপনাকে টাকা এনে দেবে না।

আপনি Content নিয়ে যত Strategy জানেন, যতই Hook জানেন, যতই Algorithm বোঝেন। আপনি যদি Content Publish ই না করেন, তাহলে কেউ জানবেই না আপনি কী পারেন।

আর সবচেয়ে মজার ব্যাপার হলো, আমরা অনেক সময় কঠিন কাজটা এড়িয়ে যাওয়ার জন্য সহজ কাজগুলো করি।

Customer কে Message করা কঠিন?
তাহলে Marketing নিয়ে আরও একটা ভিডিও দেখি।

Content বানাতে ভয় লাগছে?
তাহলে Content Ideas নিয়ে আরও একটা তালিকা বানাই।

Sales করতে অস্বস্তি লাগছে? তাহলে Pricing নিয়ে আরও Research করি।

নিজের Business শুরু করতে ভয় লাগছে? তাহলে নতুন নতুন Business Idea খুঁজি।

মানে আমরা আসল কাজটাই করছি না।
কাজটার চারপাশে ঘুরছি।

কিন্তু আপনার ফলাফল বদলাবে তখনই, যখন আপনি সেই কাজটা করবেন যেটা করতে আপনার সবচেয়ে বেশি ইচ্ছা করছে না।

আপনাকে Customer খুঁজতে হবে?
খুঁজুন। ১০ জনকে Message দিয়ে ৮ জন Reply না দিলেও সমস্যা নেই।

আপনাকে Content বানাতে হবে? বানান। ১০টা Content এর মধ্যে ৭টা কম Reach পেলেও সমস্যা নেই।

আপনাকে Product Test করতে হবে?
করুন। মানুষ না কিনলে কারণটা খুঁজে আবার পরিবর্তন করুন।

আপনাকে Sales করতে হবে? করুন।
প্রথম দিকে Rejection আসবেই।

কারণ আপনি যতক্ষণ শুধু শিখছেন, ততক্ষণ আপনি নিরাপদ জায়গায় আছেন। কিন্তু আপনি যখন Execute করা শুরু করবেন, তখনই আসল Growth শুরু হবে।

আপনার আরও একটা Strategy দরকার হতে পারে। কিন্তু অনেক সময় আপনার নতুন Strategy দরকার নেই।

আপনার দরকার, আপনি যে Strategy ইতিমধ্যে জানেন, সেটা নিয়মিতভাবে Execute করা।

আরেকটু কাজ। আরেকটু চেষ্টা। আরেকটু ধৈর্য। আরেকটু Rejection সহ্য করা। আরেকটু মানুষের সাথে কথা বলা।আরেকটু Content বানানো। আরেকটু Sales করার চেষ্টা করা।

কারণ শেষ পর্যন্ত সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে সবসময় জ্ঞানের বিশাল পার্থক্য থাকে না। অনেক সময় পার্থক্যটা খুবই Simple, একজন জানার পর কাজ করেছে। আরেকজন জানতেই থেকেছে।

তাই আজকে নিজের কাছে একটা প্রশ্ন করুন, আমি কি সত্যিই এগোচ্ছি, নাকি শুধু এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি?

আজকে নতুন কিছু শেখার আগে পুরোনো শেখাটা কাজে লাগান। আরেকটা ভিডিও দেখার আগে একটা Customer কে Message দিন।আরেকটা Plan বানানোর আগে একটা কাজ শেষ করুন। আরেকটা Motivation খোঁজার আগে নিজের দায়িত্বটা পালন করুন।

কারণ আপনার স্বপ্নের Business, Personal Brand কিংবা আপনার কাঙ্ক্ষিত জীবন। এসব আপনার চিন্তা, পরিকল্পনা আর ইচ্ছা দিয়ে তৈরি হবে না।

এগুলো তৈরি হবে প্রতিদিনের সেই ছোট ছোট কাজগুলো দিয়ে, যেগুলো করতে আপনার কোনোদিনই খুব একটা ইচ্ছা করবে না।

মনে রাখবেন, কাজটা সবসময় মজার হবে না। কাজটা সবসময় সহজ হবে না।
কাজটা সবসময় করার ইচ্ছাও করবে না।

তারপরও কাজটা করতে হবে। কারণ শেষ পর্যন্ত, কাজটা শুধু করে যেতে হয়।

আপনার Goal যদি সত্যিই গুরুত্বপূর্ণ হয়, তাহলে আজকে এই পোস্টটা শুধু পড়ে চলে যাবেন না। একটা কাজ করুন।

যে কাজটা আপনি কয়েকদিন ধরে কাল থেকে করব বলে ফেলে রেখেছেন আজকেই সেটা শুরু করুন।

হয়তো আপনার আরও Motivation দরকার নেই। হয়তো আপনার আরও Knowledge দরকার নেই। হয়তো আপনার শুধু Action দরকার। তাই ফোকাস সর্বোদা টু দা পয়েন্ট রাখুন। 🌸

[এলেক্স হরমোজির এই পোস্টটি সামনে আসার পর হুট করেই এই কথা গুলো উপলব্ধি হলো। আপনার প্রয়োজনীয় মনে হলে কাজে লেগে পড়ুন আর যদি মনে হয়, যে না আমার হাতে এখনো বহুত সময় আছে তাহলে আর কি স্ক্রলিং করুন। তবে আপনি যেহেতু শেষ পর্যন্ত পড়েই ফলেছেন তার মানে আপনি হাল ছেড়ে সময় নষ্ট করার মত মানুষ নন, দোয়া রইল আপনার জন্য🌸 ]

29/08/2026

fruit box business idea. this is episode 04/30 best business idea.

কয়েকদিন যাবৎ আমি বেশ বড় একটা সমস্যা ফেইস করছি। যে মানুষ আমি ঘুম এত ভালোবাসি, সেই আমরাই রাতে বালিশে মাথা দিলে ঘুম আসে না।...
29/08/2026

কয়েকদিন যাবৎ আমি বেশ বড় একটা সমস্যা ফেইস করছি। যে মানুষ আমি ঘুম এত ভালোবাসি, সেই আমরাই রাতে বালিশে মাথা দিলে ঘুম আসে না। পিসি ওপেন করলে যেমন কয়েক মিনিট অনেক গুলো ট্যাব ওপেন করা হয়ে যায়, ঠিক তেমনি বালিশে মাথা দিলে আমার মাথায় এত এত আইডিয়া, বিভিন্ন টপিক ও কাজের জল্পনা, কল্পনা, পরিকল্পনা চলে আসে কি বলবো। সবকিছু থেকে দূরত্ব মেনে নেওয়া যায় কিন্তু ঘুম আর আমার মাঝে এই দূরত্ব কোনোভাবে মেনে নেওয়া সম্ভব হচ্ছে কারণ শারীরিক অসুস্থতা, মানসিক যন্ত্রণা, খারাপ সময়ে একমাত্র ঘুমই আমার সঙ্গে থেকে আমাকে শান্ত ও শান্তিতে রাখে।

আচ্ছা আপনার কি এমন কোনো কৌশল জানা আছে যে গুলো ফলো করলে ঘুম দ্রুত আসে বলে মনে করেন? অথবা একটা ডিপ ও ক্লিন স্লিপ সাইকেল পূর্ণ করে এনার্জেটিক ফিল করার জন্য আপনি কি কি পদ্ধতি অবলম্বন করেন?

28/08/2026

This is episode 02/30 best business idea

28/08/2026

আল্লাহ উত্তম পরিকল্পনাকারী ❤️

27/08/2026

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sumi’s Creative Corner posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share