14/06/2026
২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো, গত ৪ বছরের পারফর্মেন্সে ব্রাজিলের চাইতে কিছুটা এগিয়ে আছে। বর্তমান ফিফা র্যাংকিং এ ব্রাজিলের অবস্থান ৬ আর মরক্কোর ৭। তবে ব্রাজিলের কয়েক ধাপ অবনতি হওয়াতে র্যাংক দাঁড়িয়েছে ৬। দুইদল নিজেদের মধ্যে মাত্র একটা আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলেছে। ২০২৩ সালের মার্চে হওয়া সেই ম্যাচে মরক্কো জিতেছিল ২-১ গোলে।
নেইমার শুধু মূল একাদশেই নয়, বেঞ্চের তালিকাতেও নেই। ব্রাজিলের মূল স্ট্রাইকার ইগর থিয়াগোর সেরকম আন্তর্জাতিক অভিজ্ঞতা নেই। এবছর ইংলিশ প্রিমিয়ার লীগে ব্রেন্টফোর্ডের হয়ে ২২ গোল করায় লাইমলাইটে চলে এসেছে। ম্যান সিটির হল্যান্ডের পরেই ২য় সর্বোচ্চ গোল।
কিন্তু আজকে ৬০ মিনিট খেললেও থিয়াগোর কোন ইম্প্যাক্টই চোখে পড়ল না৷ কার্লোস এনচেলত্তি প্লেয়ারদের নামের ভারের চাইতে সাম্প্রতিক পারফর্মেন্সকে গুরুত্ব দিয়েছেন। এজন্য বেশ কয়েকজন স্বল্প পরিচিত প্লেয়ার দেখলাম মূল একাদশে ঢুকে পড়েছেন। আর এনচেলত্তি দেখলাম ব্রাজিলের শৈল্পিক ফুটবলের চাইতেও ডিফেন্সিভ ফুটবলকে প্রাধান্য দিয়েছেন।
সি গ্রুপ হতে এই দুই দলই পরের রাউন্ডে যাবে৷ দুই দলই সতর্ক ফুটবল খেলেছে৷ কেউ অল আউট গিয়ে ঝুঁকি নেয়নি। ব্রাজিল বল দখলে প্রাধান্য ধরে রেখেছে, গোলের সুযোগ বেশী তৈরি করেছে কিন্তু জয়সূচক গোলটা করতে পারেনি। তাই খেলাটা ড্রতেই শেষ হল।