04/03/2026
সাবেক উপদেষ্টা রেজওয়ানার একটি সাক্ষাৎকার প্রকাশ পেয়েছে। তাঁর বক্তব্য থেকে স্পষ্ট যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী-কে ইচ্ছাকৃতভাবে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি। জনমনে যে ধারণাটি প্রতিষ্ঠিত ছিল, তা হলো—সরকার জনসমর্থন থাকা সত্ত্বেও জামায়াতকে ক্ষমতায় বসতে দেয়নি। আজ তা আবার কঠোরভাবে সত্য হিসেবে প্রমাণিত হলো।
আসলে বাংলাদেশে কখনোই জনমানুষের রায়ের ওপর নির্ভর করে রাজনৈতিক পরিবর্তন হয় না; বরং বিশেষ ক্ষমতাধর ব্যক্তিদের ছত্রছায়ায় এই পরিবর্তন ঘটে। ২০২৪ সালের জুলাই বি*প্লবে জনগণ অংশগ্রহণ করেছিল একটি নতুন পরিবর্তনের আশায়। জনগণ চেয়েছিল একটি নতুন বাংলাদেশ, যেখানে মানুষ নির্দ্বিধায় ভোট প্রদান করে যাকে খুশি তাকে নির্বাচিত করতে পারবে। কিন্তু আজও জনগণের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়িত হলো না।
এ কারণেই বি*প্লব-পরবর্তী সময়ে যারা বি*প্লব সংগঠিত করেছেন, তাঁদের মধ্য থেকেই উপদেষ্টাদের নিয়োগ দেওয়া উচিত ছিল। কিন্তু যখন রেজওয়ানাদের মতো মানুষদের নিয়োগ দেওয়া হলো, তখন বিপ্লবীরা মিষ্টি কথায় ভিজে গিয়ে আজ জাতির এই ক্লান্তিকর পরিণতি দেখতে হলো।
যদি দেশের কেউ সত্যিই পরিবর্তন চান, তাহলে এখন থেকেই পরিবর্তনের সিদ্ধান্ত নিন। বিশ্বস্ত মানুষকে সবকিছু যাচাই-বাছাই করে দায়িত্ব দিন। নইলে ভবিষ্যতেও পরিবর্তনের জন্য লড়াই করা সাধারণ মানুষ ধোঁকাবাজির শিকার হবেন।