04/04/2026
মেয়েদের চেহারা যে সুন্দর হওয়া কি important তা টের পাচ্ছেন? আজকে এই বাচ্চা মেয়েটার ভবিষ্যৎ বদলায় গেলো শুধু মাত্র মেয়েটা বাকি ১০টা ফুলবিক্রেতার থেকে আলাদা এবং সুন্দর, যার উপর তার কোনো হাত নেই। আবার ভাইবেন নাহ যে আমি এই মেয়েটার জন্য খুশি নাহ। অবশ্যই খুশি,মেয়েটা এখন সুন্দর একটা পরিবেশ পাবে। কিন্তু রাস্তায় এরকম বহুত মেয়ে দেখসি, ওর মতোই ফুল বিক্রি করে, বা রাস্তায় খালি বোতল টোকায় বা ময়লা তুলে। বিত্তশালী দের কাছে একটাই request যে আপনারা যেই পদক্ষেপ টা এই মেয়েটার জন্য নিলেন ঠিক তেমন ভাবেই বাকিদের জন্য নিবেন, তাহলেই দেশ টা এগিয়ে যাবে।একটা ভিডিও ভাইরাল, আর বদলে গেল রাস্তায় ফুল বিক্রি করা ছোট্ট ফাইজার পুরো জীবন! ❤️
ফুটপাথে ফুল বিক্রি করা ছোট্ট মেয়ে ‘ফাইজা আক্তার মায়িশা’, বয়স মাত্র ৮ বছর। এই বয়সে যেখানে তার স্কুলে যাওয়ার কথা, সেখানে জীবনের কঠিন বাস্তবতা তাকে রাস্তায় নামিয়ে দিয়েছে।
চার বছর আগে মাকে হারিয়েছে। এখন নানীর সাথে থাকে, সংসারের অভাবে প্রতিদিন ফুল বিক্রি করেই তার জীবন চলে।
কিছুদিন আগে তার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তখন অনেকে মন্তব্য করেন, “ফুল বিক্রি করা এই মেয়েটি নিজেই যেন একটা ফুল।”
এরপর সিলেটের একজন মানবিক মানুষ, ফাহিম আল চৌধুরী, এগিয়ে আসেন। তিনি ফাইজার পড়াশোনা ও ভবিষ্যতের দায়িত্ব নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। প্রশাসনের সহায়তায় তাকে খুঁজে বের করা হয় এবং বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সামনে আনা হয়।
একজন মানুষ চাইলে একটি শিশুর পুরো জীবন বদলে দিতে পারে।
আমাদের দেশে এমন অনেক ফাইজা আছে, যারা বাধ্য হয়ে রাস্তায় নেমে কাজ করছে। যদি দেশের বিত্তবান মানুষরা একজন করে পথশিশুর দায়িত্ব নেন, তাহলে এসব ছোট্ট বাচ্চাদের আর জীবিকার জন্য ফুটপাথে দাঁড়াতে হবে না।
একটা ছোট উদ্যোগ… কিন্তু এর প্রভাব হতে পারে একটা জীবনের জন্য অনেক বড়। বিত্তবানদের একটা সিদ্ধান্তই হতে পারে কোনো ফাইজার নতুন জীবনের শুরু। 🤍
✍️Ajminur Oarish✨