17/07/2026
প্রোডাক্টিভিটি ধরে রাখতে একটা দারুন Extension এর বিষয়ে শেয়ার করি এই পোষ্টে
Extension এর নাম UnDistracted - Hide Facebook, YouTube Feeds
আরও ভালও কিছু থেকে থাকলে সাজেস্ট করতে পারেন ।
আমি সম্প্রতি চেষ্টা করতেছি Distraction Free (Social Media'র) হতে
কিন্তু সবথেকে বড় বাঁধা ফেইসবুক । বিশেষ করে ফেইসবুকের নিউজফীড ।
সবসময় কন্ট্রোল থাকেনা আসলে ।
নিউজফীড দেখে সময় নষ্টের খেলায় মত্ত হয়ে যাই ।
এখন ফেইসবুক ব্যবহার বাদ দিব ?
না সেটাও মুশকিল । কারন কমিউনিটি, Self Promotion, Service Promotion এইসবের জন্যও তো লাগে ।
কিন্তু যদি নিউজফীড সামনে আসে স্ক্রল করলেই সময় যাওয়া শুরু ।
এর পুর্বে cold turkey ব্যবহার করছিলাম কিন্তু এইটা একদম Totally Block করে দেয় । কোনভাবেই Access নেওয়া যায়না ।
আমি চাচ্ছিলাম প্রথমেই নিউজফীড গায়েব করতে ।
কিন্তু পোষ্ট দেওয়া যাবে । নোটিফিকেশন চেক করা যাবে ।
প্রয়োজনে ম্যাসেঞ্জারও গায়েব ।
আর সেই কাজটি সুন্দর করে সম্ভব হয়েছে এই Extension এর সাহায্যে ।
এই দেখুন না এই পোষ্ট লিখে পোষ্ট করার সাথে সাথে অন্য কোন পোষ্ট সামনে আসবেনা যে একটু চোখ বুলাব ।
শুধু ফেইসবুকের ক্ষেত্রেই না, Youtube, Instagram এর ক্ষেত্রেও ব্যবহার করা যায় ।
আপনারও যদি আমার অবস্থা হয়, নিউজফীড জঞ্জাল সড়াতে চান, অন্যের পোষ্টে Engage না থেকে নিজের কাজ সেরে চলে যেতে যান তাহলে এই Extension টি ভালোই হবে আশা করি ।
আরেকটা দারুন জিনিস পাইলাম আজকে যা ফেইসবুকে না থেকে সেখানে সময় দিলেও দারুন হবে ।
বেশ কিছু ফিচার আছে ।
তন্মধ্যে বেস্ট একটা হচ্ছে newsletter!
তার আগে বলে নিই টিপস, প্রমোশন, আপডেট, আইডিয়া এইসব বিষয়ে আমার লিখা আপনি মিস করতে না চাইলে এখনই ফ্রী তে সাবস্ক্রাইব করে নিন
https://moshclusive.substack.com/
Substack-এ শেয়ার করা সকল লিখা চলে যাবে আপনার ইমেইলে ।
বিষয়টা দারুন না!
না এইটা আমার জন্য দারুন আপনার জন্য দারুন যেটা হবে সেটা হচ্ছে এইটাও একটা সোশাল সাইটের মত ।
এখানে পোষ্ট লিখতে পারবে, আবার আপনার Interest অনুসারে পোষ্ট সামনে আসবে ।
বত্ব আমাকে substack-এ newsletter এর জন্য subscribe করেছেন তো ?