DNews Hd

DNews Hd ২৪ ঘন্টা সকল খবর পেতে এই পেইজে follow দিয় পাশে থাকবেন।

30/08/2026

ধোবাউড়া গোয়াতলা বাজারে জমি দ/খলের চেষ্টা ও ভাং/চুরের অভিযোগ, বাধা দেয়ায় বৃদ্ধকে মা/রধ/র..

22/08/2026

ধোবাউড়ায় ট্রাইব্যাল এসোসিয়েশনের চেয়ারম্যান উপর আনিত অভিযোগ ভিত্তিহীন.. তদন্ত কমিটি

১৯৭৫ সালের ১৫ আগষ্টে নিহত শহীদেদের প্রতি বিনম্র শ্রদ্ধা।🙏🙏
14/08/2026

১৯৭৫ সালের ১৫ আগষ্টে নিহত শহীদেদের প্রতি বিনম্র শ্রদ্ধা।🙏🙏

গোয়াতলা ইউনিয়নের মাদককারবারী রিপন মিয়ার বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধনময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের কাঠ...
02/08/2026

গোয়াতলা ইউনিয়নের মাদককারবারী রিপন মিয়ার বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের কাঠাঁলকুশি গ্রামের কথিত মাদককারবারী রিপন মিয়ার বিচার দাবিতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

রোববার বিকেলে গোয়াতলা ইউনিয়নে রঘুরামপুর বাজার এলাকায় আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ঘণ্টাব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন স্লোগানের মাধ্যমে অভিযুক্ত রিপন মিয়ার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার কারণে সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে এবং তরুণ সমাজ বিপথগামী হচ্ছে। তারা বলেন, অভিযুক্তের বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। দ্রুত তদন্ত করে দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মীয় নেতৃবৃন্দ, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে এলাকাবাসী মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করেন।

30/07/2026

ধোবাউড়ায় অতিরিক্ত বালু বোঝাই ট্রাক, ড্রাম ট্রাক ও লড়ি বন্ধের দাবিতে দুধনই বাজারে মানববন্ধন।। এসময় বক্তব্য রাখেন পোড়াকান্দুলিয়া ইউনিয়ন এর চেয়ারম্যান ও আগামী উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মঞ্জুরুল হক মঞ্জু.....

ধোবাউড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাট, আহত ৩ জনময়মনসিংহের ধোবাউড়ায় জমি সংক্রান্ত বিরোধের ...
03/06/2026

ধোবাউড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাট, আহত ৩ জন

ময়মনসিংহের ধোবাউড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়িঘরে হামলা ভাংচুর এবং লুটপাটের ঘটনা ঘটেছে। উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের ভালুকাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এতে অন্তত ৩ জন আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকাপাড়া গ্রামের আল আমিনের পরিবারের সাথে একই গ্রামের আব্দুর রশিদ গংদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছে। এই নিয়ে শনিবার সকালে আল আমিনের পরিবারের উপর আব্দুর রশিদ ও তার পরিবারের লোকজন দেশীয় ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা করে। এতে আল আমিন তার স্ত্রী এবং তার ভাই আসাদ আহত হয়। এতেই ক্ষান্ত হননি। আব্দুর রশিদ এবং তার লোকজন আল আমিনের বাড়িঘরে হামলা করে ব্যাপক ভাংচুর করে ও লুটপাট করেছে। এসময় ঘরে থাকা আসবাবপত্র, মেশিনের যন্ত্রপাতি এবং নগদ টাকা লুট করে নিয়ে যায়। এঘটনার বিচার দাবি করেছেন আল আমিন এবং তার পরিবার।

ধোবাউড়ায় মাদকাসক্ত অবস্থায় বাবা মাকে মারধর,মোবাইল কোর্টে সহোদর দুই ভাইকে ৫ মাসের কারাদন্ড, দুই হাজার টাকা জরিমানাদক্ষিণ ...
02/06/2026

ধোবাউড়ায় মাদকাসক্ত অবস্থায় বাবা মাকে মারধর,মোবাইল কোর্টে সহোদর দুই ভাইকে ৫ মাসের কারাদন্ড, দুই হাজার টাকা জরিমানা

দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের পূর্ব সোহাগী পাড়া গ্রামের বাসিন্দা ২ সহোদর ভাইকে নিজের বাবা মাকে মারধরের অভিযোগের প্রেক্ষিতে ৫ মাসের কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোশারফ হোসাইন।

Address

Dhobaura
Mymensingh
2416

Alerts

Be the first to know and let us send you an email when DNews Hd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DNews Hd:

Shortcuts

Share