02/06/2026
!! সতর্কতা!!
তাপমাত্রা খুব বেশি না হলেও বাতাসে অতিরিক্ত জলীয়বাষ্প (আর্দ্রতা) থাকার কারণে অনেকেই প্রচুর ঘামছেন। এর ফলে শরীর থেকে পানি ও কিছু গুরুত্বপূর্ণ খনিজ লবণ বের হয়ে যাচ্ছে।
তাই এই চরম ভ্যাপসা গরমে যারা বাইরে কাজ করছেন বা দীর্ঘ সময় বাইরে অবস্থান করছেন, তারা নিয়মিত পর্যাপ্ত পানি পান করুন। অতিরিক্ত ঘামের কারণে দুর্বলতা অনুভব করলে ওরস্যালাইন বা চিকিৎসাবিজ্ঞানে স্বীকৃত স্যালাইন পান করতে পারেন।
উচ্চ রক্তচাপ, কিডনি বা হৃদরোগ না থাকলে এবং বিশেষ কোনো চিকিৎসাগত নিষেধাজ্ঞা না থাকলে, প্রয়োজনে স্যালাইন গ্রহণ করা যেতে পারে। তবে অযথা অতিরিক্ত লবণ খাওয়া থেকে বিরত থাকুন।
এই ধরনের ভ্যাপসা গরমে পানিশূন্যতা (Dehydration) ও তাপজনিত অসুস্থতা (Heat Stress) দেখা দিতে পারে। ফলে মাথা ঘোরা, দুর্বলতা, বমিভাব, অজ্ঞান হয়ে যাওয়া বা গুরুতর ক্ষেত্রে জীবনহানির ঝুঁকিও তৈরি হতে পারে।
নিজে সচেতন থাকুন, অন্যকেও সচেতন করুন।