Voice of citizen

Call Directions Contact the business

Voice of citizen “Let Citizens Speak”
(1)

03/09/2026
03/09/2026

বাবা যেখানে মুখ ফিরিয়ে নিয়েছে,, ছোট ছেলেটি "মা" কে আকরে ধরে বাচার আকুতি
যোগাযোগ : 01405257687

🚨 তিনানী বাজারের ব্যবসায়ীর কাছ থেকে ৩৮ হাজার টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগশেরপুরের নালিতাবাড়ীতে তিনানী বাজারের এক কাঁ...
02/09/2026

🚨 তিনানী বাজারের ব্যবসায়ীর কাছ থেকে ৩৮ হাজার টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ
শেরপুরের নালিতাবাড়ীতে তিনানী বাজারের এক কাঁচামাল ব্যবসায়ীকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ৩৮ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ ধলা (৫২), পিতা—মোঃ জয়নাল আবেদিন, ঠিকানা—পশ্চিম দোহালিয়া, উপজেলা নালিতাবাড়ী, জেলা শেরপুর।
ভুক্তভোগীর অভিযোগ, আজ ভোর আনুমানিক সকাল ৬টার দিকে মালামাল কেনার উদ্দেশ্যে অটো দিয়ে জামালপুর যাওয়ার পথে কাটাখালি ব্রিজ পার হওয়ার পর শহীদ নাজমুল স্মৃতি সৌধের কাছে পৌঁছালে ২ থেকে ৩ জন মুখোশধারী ব্যক্তি মোটরসাইকেল দিয়ে তার পথরোধ করে।
এ সময় তারা দেশীয় অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে তার শার্টের পকেট কেটে ৩৮ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে দ্রুত পালিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী আরও জানান, ঘটনার সময় তিনি চিৎকার করলেও আশপাশ থেকে কেউ এগিয়ে আসেননি। মুখোশ পরা থাকায় অভিযুক্তদের কাউকেই তিনি চিনতে পারেননি।
ঘটনার পর থেকে ভুক্তভোগী মোঃ ধলা আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন বলে জানা গেছে। এ কারণে তিনি বর্তমানে সরাসরি সাক্ষাৎকার দিতেও রাজি হচ্ছেন না। তার মধ্যে এখনও ঘটনার ভয় ও শঙ্কা কাজ করছে বলে জানা গেছে।
তথ্য সংগ্রহের সময় পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের হয়নি।

02/09/2026

ঝিনাইগাতীর তিনানী বাজারে দিনের বেলায় ফিল্মি স্টাইলে চুরি, এটাকে ডাকাতি বললেও খারাপ হবে না।”

02/09/2026

ঢাকা ➡️➡️➡️➡️

যে মানুষ প্রকৃতি রক্ষায় কথা বলেন, কাজ করেন, মানুষের সচেতনতা বাড়াতে ভূমিকা রাখেন, তাকেই যদি সন্দেহের চোখে দেখা হয়, তাহলে ...
02/09/2026

যে মানুষ প্রকৃতি রক্ষায় কথা বলেন, কাজ করেন, মানুষের সচেতনতা বাড়াতে ভূমিকা রাখেন, তাকেই যদি সন্দেহের চোখে দেখা হয়, তাহলে প্রকৃতির ধ্বংসযজ্ঞের মূল হোতাদের বিরুদ্ধে ব্যবস্থা কোথায়?

প্রকৃতিপ্রেমী Rahmat Ali ভাই এর বাড়িতে প্রকৃতি ধ্বংসের অভিযোগে তল্লাশি দেওয়া হয়েছে, ভালো কথা। অভিযোগ থাকলে তদন্ত হোক, সত্যতা যাচাই হোক, আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হোক। এতে কারও আপত্তি থাকার কথা নয়।

কিন্তু প্রশ্নটা হলো, যারা বছরের পর বছর প্রকৃতি ধ্বংসের নেপথ্যে কাজ করছে, অবৈধভাবে পাহাড় কাটছে, বালু উত্তোলন করছে, গাছ নিধন করছে, তাদের বাড়িতে কয়দিন তল্লাশি হয়েছে?

আইন সবার জন্য সমান হওয়া উচিত।

প্রকৃতি রক্ষার কণ্ঠকে দমন করে প্রকৃতি রক্ষা করা যায় না।
প্রশ্ন উঠবেই: প্রকৃতির ধ্বংসকারীদের বিরুদ্ধে একই কঠোরতা কবে দেখা যাবে?

01/09/2026

ঝিনাইগাতী সদর বাজারে যে কারণে যানজট হয়

Address

Sherpur, Jhinaigati
Mymensingh

Telephone

+8801990450959

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice of citizen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Voice of citizen:

Shortcuts

Share