Hridoy Bulletin

Directions

Hridoy Bulletin Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hridoy Bulletin, Digital creator, Mymensingh.

﷽

📰 দেশ | বিশ্ব | সমসাময়িক
সংবাদ | বিশ্লেষণ | সমসাময়িক আপডেট
📌 গুরুত্বপূর্ণ খবর, সহজ ভাষায়
🔎 তথ্যনির্ভর সংবাদ ও আপডেট
📍 Hridoy Bulletin
📩 Business & Advertising: Inbox
[email protected]
Hasan Hridoy

মালয়েশিয়ায় প্রখ্যাত দাঈ ড. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, তাঁর হাতে তুলে দেওয়া হলো ‘সকাল-সন্ধ্যা দুআ’ বইয়ের ইংরেজি ভার্সন।...
17/09/2026

মালয়েশিয়ায় প্রখ্যাত দাঈ ড. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, তাঁর হাতে তুলে দেওয়া হলো ‘সকাল-সন্ধ্যা দুআ’ বইয়ের ইংরেজি ভার্সন।

©️ Ahmadullah

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) সকালে বাংলাদেশ সচিবালয়ে বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্...
17/09/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) সকালে বাংলাদেশ সচিবালয়ে বিশ্বজয়ী কুরআন হাফেজদের সঙ্গে সাক্ষাৎ করেন।

©️ Bangladesh








#জাতীয়

রাজধানী কাফরুলের শেওড়াপাড়ায় সিএনজি স্টেশনে চালকদের দীর্ঘ অপেক্ষা, চাহিদার তুলনায় অল্প গ্যাস পেয়ে হতাশ তারা।©️ Samakal  #...
17/09/2026

রাজধানী কাফরুলের শেওড়াপাড়ায় সিএনজি স্টেশনে চালকদের দীর্ঘ অপেক্ষা, চাহিদার তুলনায় অল্প গ্যাস পেয়ে হতাশ তারা।

©️ Samakal



#জনদুর্ভোগ

জিন্নাহ ইতিহাসের কায়েদে আজম, আমার কায়েদে আজম নন।ইংরেজ আধিপত্য ও হিন্দুত্ববাদের দ্বিমুখী চ্যালেঞ্জের মাঝে জিন্নাহকে ‘মন্দ...
15/09/2026

জিন্নাহ ইতিহাসের কায়েদে আজম, আমার কায়েদে আজম নন।

ইংরেজ আধিপত্য ও হিন্দুত্ববাদের দ্বিমুখী চ্যালেঞ্জের মাঝে জিন্নাহকে ‘মন্দের ভালো’ হিসেবে মেনে নেওয়া হয়েছিল, তবে আদর্শিক কায়েদে আজম হিসেবে সৈয়দ আহমদ শহীদ (রহ.)-কেই মানেন।

#জিন্নাহ #হারুনইযহার #ইতিহাস #মুসলিম #শহীদ #মানেন

14/09/2026

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন।

মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নি কাণ্ড ভিতরে আটকে পড়েছে ডাক্তার এবং নার্স।   #মেডিকেল  #অগ্নিকান্ড  #আগুন  #ময়মনসিংহ...
14/09/2026

মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নি কাণ্ড ভিতরে আটকে পড়েছে ডাক্তার এবং নার্স।

#মেডিকেল #অগ্নিকান্ড #আগুন #ময়মনসিংহ #ডাক্তার

জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত...
13/09/2026

জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী। তিনি গুম ও খুন হওয়া স্বজনদের গণভবনে ডেকে তাদের স্ত্রী-সন্তানদের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতেন। পক্ষান্তরে তার ভিতরেই লুকিয়ে থাকত গুম-খুনে সম্পৃক্ত থাকার হিংস্র মনোভাব।

শনিবার লালমোহনের নাগরিক সমাজের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এসব কথা বলেন।

স্পিকার বলেন, গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের শেখ হাসিনা আশ্বস্ত করতেন, তাদেরকে ফিরিয়ে দেওয়ার। কিন্তু তিনি নিজেই জানতেন আসলে গুম হওয়া ব্যক্তিরা কোথায় আছেন। তার এসব আচরণ ও অভিনয়ের মাধ্যমে তিনি বিশ্বের সেরা অভিনেত্রীর অভিনয় করেছেন। জনগণ তখন বুঝতে পারেনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম ব্যক্তিদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এখন জনগণের কাছে প্রমাণ হয়ে গেছে শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী ও নিজেই ছিলেন গুম-খুনের নির্দেশদাতা। তিনি বলেন, একজন ব্যারিস্টারকে আট বছর হ্যান্ডকাফ লাগিয়ে আয়না ঘরে বন্দি করে রেখেছেন। কতবড় নির্মম ও জঘন্যতম কাজ করা হয়েছে তার সঙ্গে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ওই ব্যারিস্টার মুক্ত হয়ে এবার সংসদ সদস্য হয়েছেন।

লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলের সঞ্চালনায় উপজেলা অডিটোরিয়ামের এ সভায় বিগত আওয়ামী লীগ সরকারের লুটপাট প্রসঙ্গে স্পিকার বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে একটি বালিশের দাম ধরা হয়েছে ৬০ হাজার টাকা। একটি পর্দার দাম ধরেছে ৪২ হাজার টাকা। তখনকার এক ভূমি প্রতিমন্ত্রী যার লন্ডনে ৩৬০টি বাড়ি রয়েছে, সরকারের ধারাবাহিক উন্নয়নের প্রকল্পগুলোর কাজ না করে টাকা আত্মসাৎ করেছেন।

লালমোহনের স্থানীয় রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, বিগত লীগ সরকারের সময় এখানকার স্থানীয় এমপি ছিলেন একজন শীর্ষ সন্ত্রাসী ও খুনি। ২০১০ সালের উপনির্বাচনে ঢাকা থেকে সন্ত্রাসী এনে দিনে দুপুরে আমার নেতাকর্মীদের বাড়িতে গিয়ে রামদা দিয়ে কুপিয়ে আহত করেছে এবং বাড়িঘর ভাঙচুর করেছে। তখনকার সময়ে আমার নির্বাচনী প্রধান সমন্বয়ক ভোলা-৪ আসনের সাবেক এমপি নাজিম উদ্দিন আলমকে পিটিয়ে জখম করেছে। আমি হাসপাতালে তাকে দেখতে গিয়ে হাসপাতালে প্রবেশ করতে পারিনি।

স্পিকার বলেন, অতীতের মতো দেশব্যাপী সন্ত্রাসের ধারাবাহিকতা আর চলতে দেওয়া হবে না। তারেক রহমান সরকারের প্ল্যান সম্পর্কে স্পিকার হাফিজ আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দক্ষ নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ইনসাফের এক নতুন বাংলাদেশ। এজন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা চেয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
©️ business standard

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাদপন্থীদে...
13/09/2026

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত বিচার, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাদপন্থীদের ইজতেমা ময়দানে কার্যক্রম ও প্রবেশ বন্ধ রাখাসহ ৮ দফা দাবি জানিয়েছে ওলামা-মাশায়েখ বাংলাদেশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকায় আয়োজিত সংগঠনটির সম্মেলন থেকে এসব দাবি জানানো হয়। সম্মেলনে দেশের ৬৪ জেলা থেকে ওলামায়ে কেরাম, মাশায়েখ, কওমি মাদ্রাসার শীর্ষস্থানীয় আলেম, হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ, তাবলিগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সম্মেলন থেকে ঘোষিত ৮ দফা দাবি:

১. টঙ্গীর হত্যাকাণ্ডের দ্রুত বিচার: টঙ্গী ইজতেমা ময়দানে ২০১৮ ও ২০২৪ সালে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। এ লক্ষ্যে দায়ের করা জিআর ও সংশ্লিষ্ট মামলাগুলোর কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে হবে।

২. নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি: টঙ্গীর হত্যাকাণ্ড ও সংঘর্ষে নিহত-আহতদের বিষয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে। হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

৩. অপরাধীদের কোনো ছাড় নয়: হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তি যে পক্ষেরই হোক, তাকে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। ভবিষ্যতে একই ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধে কার্যকর ও কঠোর ব্যবস্থা নিতে হবে।

৪. পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল: টঙ্গী ইজতেমা ময়দান ব্যবহারের বিষয়ে পূর্ববর্তী সরকারি সিদ্ধান্ত বহাল রাখতে হবে। সাদপন্থীদের সেখানে ইজতেমা বা তাবলিগের কোনো কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া যাবে না।

৫. সরকারি সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: সরকারি সিদ্ধান্ত অমান্য করে সাদপন্থীরা টঙ্গী ইজতেমা ময়দানে প্রবেশ বা কোনো কর্মসূচি পালনের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে এ ধরনের কার্যক্রম প্রতিহত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

৬. বিদেশিদের কাছে নেতিবাচক প্রচারণার অভিযোগে ব্যবস্থ: ২০১৮ ও ২০২৪ সালের মামলাগুলোতে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় অপরাধীরা বিচার এড়িয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে বলে দাবি করেন সম্মেলনের আয়োজকরা।

তাদের অভিযোগ, সম্প্রতি ওয়াসিফুল ইসলাম, রেজা আরিফ, ওয়াসিফের ছেলে ওসামা এবং সায়েম বিদেশি নাগরিকদের কাছে টঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থীদের কার্যক্রমের অনুমতি দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশি দূতাবাসগুলোতে আবেদন করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ওলামায়ে কেরামদের বিষয়ে বিদেশিদের কাছে নেতিবাচক বার্তা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ এবং তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলা দায়েরের দাবি জানানো হয়।

৭. আলেমদের পরামর্শে তাবলিগের সমস্যার স্থায়ী সমাধান: দেশের শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখ ও মুফতিয়ানে কেরামের পরামর্শের ভিত্তিতে দাওয়াত ও তাবলিগের চলমান সমস্যাগুলো নিরূপণ করে স্থায়ী সমাধানের উদ্যোগ নিতে হবে। এ বিষয়ে বৃহত্তর আলেম সমাজের মতামতকে যথাযথ গুরুত্ব দিতে হবে।

৮. শান্তি-শৃঙ্খলা ও দ্বীনি পরিবেশ রক্ষায় বিচক্ষণ সিদ্ধান্ত: দেশের শান্তি-শৃঙ্খলা, দ্বীনি পরিবেশ ও স্থিতিশীলতা রক্ষায় সরকারকে বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে। দাওয়াত ও তাবলিগের বিষয়ে দেশের শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখদের মতামতকে অগ্রাধিকার দিতে হবে।

©️ somoynews.tv

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন একটি চতুর্ভুজ আঁকলেন। চতুর্ভুজের মাঝখানে একটি রেখা টানলেন, যা চতুর্ভুজ অতিক্...
12/09/2026

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন একটি চতুর্ভুজ আঁকলেন। চতুর্ভুজের মাঝখানে একটি রেখা টানলেন, যা চতুর্ভুজ অতিক্রম করে উপরের দিকে উঠে গেল।

এরপর মাঝখানের রেখার দু পাশ থেকে ছোট ছোট কয়েকটি রেখা টানলেন, যার কিছু কিছু মাঝের রেখাকে স্পর্শ করল।

এরপর নবীজি (সা.) বললেন, চতুর্ভুজের মাঝের রেখাটি মানুষ। আর চতুর্ভুজটি হলো তার আয়ু, যা তাকে ঘিরে রেখেছে। আর বাইরের দিকে অতিক্রম করে যাওয়া রেখাটি তার আশা-আকাঙ্ক্ষা।

আর ছোট ছোট রেখাগুলো তার বিপদাপদ। যদি সে এগুলোর একটি এড়িয়ে যায়, তবে অন্যটি তাকে আক্রমণ করে। আর অন্যটি এড়াতে পারলে আরেকটি এসে আক্রমণ করে।

সত্যি তাই, আমরা সুনির্দিষ্ট এক আয়ুর বৃত্তে বন্দি হয়ে আছি। আর এই বৃত্তবন্দি অবস্থায় আমরা এমন সব অলীক স্বপ্ন দেখি, যেখানে পৌঁছাতে হলে আয়ুর রেখাকে অতিক্রম করতে হয়।

অলীক সেই স্বপ্নের বন্দরে আমাদের জীবনতরী নোঙর করা হয় না, তার আগেই মৃত্যু এসে আমাদের পথ রোধ করে দাঁড়ায়।

বোখারি বর্ণিত হাদিসটি যতবার পড়ি, নবীজির প্রজ্ঞা ও পাঠদান পদ্ধতি দেখে হতবাক হয়ে যাই। আমাদের এই ক্ষণস্থায়ী জীবন, জীবনের চাওয়া-পাওয়া এবং নিত্য স্পর্শ করা এর বিপদ-আপদ বোঝাতে তিনি কী চমৎকার এক চিত্রকল্পের আশ্রয় নিয়েছেন!

এই ক্ষণস্থায়ী জীবনের নিগূঢ় রহস্য এর থেকে ভালো করে, ছবি এঁকে, চোখে আঙুল দিয়ে তুলে ধরা বুঝি আর সম্ভব নয়।

আজ থেকে প্রায় পনেরোশ বছর আগে, মরুভূমির রুক্ষ মাটির বুকে, যে সকল মরুচারীর সামনে এই চতুর্ভুজটি তিনি এঁকেছিলেন, সেই মধুর সময়ের স্মৃতি ও শিক্ষাটুকু নিশ্চয়ই তারা সুগন্ধি ফুলের মতোই বুকের কোণে আগলে রেখেছিলেন আজীবন।

আমাদের নবীজি (সা.) প্রকৃত অর্থেই সর্বকালের সেরা শিক্ষক ছিলেন। শ্রোতাদের মনস্তত্ত্ব তার মতো করে আর কেউ অনুভব করতে পারত না।

আমাদের হাদিস পাঠের অভিজ্ঞতায় আলোচ্য বর্ণনাটি নবীজির অসামান্য প্রজ্ঞার এক উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে সব সময়।
©️ Ahmadullah

28/01/2026

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hridoy Bulletin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share