Mymensingh Metro

Call Directions Website Contact the business

Mymensingh Metro Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mymensingh Metro, Media, Mymensingh.
(3)

Mymensingh Metro - একটি নাগরিক সাংবাদিক নির্ভর অনলাইন গণমাধ্যম, যা ময়মনসিংহের স্থানীয় সমস্যা, সংস্কৃতি ও জনগণের কণ্ঠস্বর কে তুলে ধরে। সবার জন্য সত্য ও সঠিক তথ্য পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে কাজ করছি আমরা।

09/10/2026

কবিতায় হেলাল হাফিজ শিরোনামে বীক্ষণের ২২২২ তম আসর থেকে সরাসরি...

বিপিন পার্ক, ময়মনসিংহ

02/10/2026

বাংলাদেশের শিশু সাহিত্যে আখতার হুসেন শিরোনামে বীক্ষণের ২২২১তম আসর থেকে সরাসরি...

বিপিন পার্ক, ময়মনসিংহ

‘বীক্ষণ’-এর নতুন আহ্বায়ক কমিটি গঠন, দায়িত্বে নবী হোসেন ও সুষ্মিতাময়মনসিংহ সাহিত্য সংসদের নিয়মিত সাপ্তাহিক পাঠচক্র প্রকল্...
30/09/2026

‘বীক্ষণ’-এর নতুন আহ্বায়ক কমিটি গঠন, দায়িত্বে নবী হোসেন ও সুষ্মিতা

ময়মনসিংহ সাহিত্য সংসদের নিয়মিত সাপ্তাহিক পাঠচক্র প্রকল্প ‘বীক্ষণ’-এর নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ২০২৬ সালের অক্টোবর থেকে ডিসেম্বর—তিন মাসের জন্য নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নবী হোসেন লাদেন এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সুষ্মিতা সরকার।

ময়মনসিংহ সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক জুবায়েদ ইবনে সাঈদ এক বার্তায় নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আহ্বায়ক নবী হোসেন লাদেন দীর্ঘদিন ধরে ‘বীক্ষণ’-এর কার্যক্রমের সঙ্গে যুক্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে পাঠচক্রের কার্যক্রম সরাসরি সম্প্রচারের শুরুর দিক থেকেই তিনি সম্পৃক্ত। পড়াশোনার পাশাপাশি তিনি সাংবাদিকতা, লেখালেখি ও আবৃত্তিচর্চার সঙ্গে যুক্ত।

যুগ্ম আহ্বায়ক সুষ্মিতা সরকারও ‘বীক্ষণ’-এর নিয়মিত কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। সংগঠনের পক্ষ থেকে তাকে দায়িত্বশীল ও সম্ভাবনাময় কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে।

নতুন আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে রয়েছেন শাহিদ আমিনি রুমি, প্রণয় কুমার বিশ্বাস, টিপু চৌধুরী, হাসান রাকিব, বিউটি দাস, জিসি দেবনাথ এবং স্নিগ্ধা ধর শিথিল।

কমিটির সদস্যদের মধ্যে শাহিদ আমিনি রুমি সাহিত্যচর্চা ও কবিতার সঙ্গে যুক্ত। প্রণয় কুমার বিশ্বাস পাঠক, লেখক ও প্রাবন্ধিক হিসেবে পরিচিত এবং দীর্ঘদিন ধরে ময়মনসিংহ সাহিত্য সংসদের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত। আবৃত্তিশিল্পী টিপু চৌধুরীও ‘বীক্ষণ’-এর সঙ্গে যুক্ত রয়েছেন।

কবি ও সংবাদকর্মী হাসান রাকিব নিয়মিত লেখালেখি করেন। বিউটি দাস প্রতি শুক্রবারের পাঠচক্রে কবিতা আবৃত্তির মাধ্যমে অংশ নেন। সদ্য সাবেক আহ্বায়ক জিসি দেবনাথ কবিতা লেখার পাশাপাশি দীর্ঘদিন ধরে ‘বীক্ষণ’-এর কার্যক্রমে সক্রিয় ছিলেন। এছাড়া স্নিগ্ধা ধর শিথিল কবিতা লেখা, ছবি তোলা ও বাঁশি বাজানোর সঙ্গে যুক্ত।

ময়মনসিংহ সাহিত্য সংসদের পক্ষ থেকে নতুন কমিটির সদস্যদের আগামী তিন মাসের দায়িত্ব পালনে শুভকামনা জানানো হয়েছে। একই সঙ্গে ‘বীক্ষণ’-এর নিয়মিত কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

উল্লেখ্য, ময়মনসিংহ সাহিত্য সংসদের নিয়মিত সাপ্তাহিক পাঠচক্র ‘বীক্ষণ’ দীর্ঘদিন ধরে পাঠ, আলোচনা, কবিতা, আবৃত্তি ও সাংস্কৃতিক চর্চার একটি নিয়মিত আয়োজন হিসেবে পরিচালিত হয়ে আসছে।

25/09/2026

সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিরোনামে বীক্ষণের ২২২০তম আসর থেকে সরাসরি...

বিপিন পার্ক, ময়মনসিংহ

18/09/2026

শুরু হচ্ছে ❝মানবিক মূল্যবোধ তৈরিতে শিল্প–সাহিত্য ও সংস্কৃতির ভূমিকা❞ শীর্ষক বীক্ষণ আসর ২২১৯তম আসর...
‎
‎আয়োজনে যোগ দিতে চলে আসুন আপনিও
‎বিপিন পার্ক, ময়মনসিংহে

17/09/2026

🔴 ময়মনসিংহের ঢাকা বাইপাস সংলগ্ন "মেসার্স রেজা সি.এন.জি এন্ড এলপিজি ফিলিং স্টেশন থেকে সরাসরি...

05/09/2026

🔴 সরাসরি: গাঙ্গিনারপাড় মোড়ের বর্তমান চিত্র।

04/09/2026

বীক্ষণ আসর ২২১৭ এর শেষাংশ...

01/09/2026
31/08/2026

ময়মনসিংহের যে সমস্যার সমাধান করতে পারেন নি কেউ❓

Address

Mymensingh
2200

Alerts

Be the first to know and let us send you an email when Mymensingh Metro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mymensingh Metro:

Shortcuts

Share

Category