Saawda's Activity

Saawda's Activity আলহামদুলিল্লাহ
(3)

07/06/2026

"বাবা এবার ফিরে এসো।" 🥹
প্রবাসীদের জীবনের গল্পটা শুধু উপার্জনের নয়,গল্পটা আসলে এক মহাসমুদ্র সম ত্যাগের এবং এক বুক অপেক্ষায় থাকা পরিবারের। আল্লাহ সকল প্রবাসীকে সুস্থ রাখুন।🤲

06/06/2026

সংসারে সুখ পেতে স্বামী-স্ত্রী এই কাজটি করুন!

24/05/2026

শিশুর প্রাইভেসি শেখানো বিলাসিতা নয়, এটা তার নিরাপত্তা ও আত্মসম্মানের প্রথম শিক্ষা। 🌸
একটি শিশু যখন ছোটবেলা থেকেই শেখে— “আমার শরীর আমার ব্যক্তিগত জিনিস”, তখন সে নিজের শরীরের মর্যাদা বুঝতে শেখে, সীমারেখা বুঝতে শেখে, এবং অন্যের সীমারেখাকেও সম্মান করতে শেখে।
তাই ০ মাস বয়স থেকেই বাচ্চার ডায়পার বা জামা-কাপড় কখনো সবার সামনে পরিবর্তন করবেন না। ছেলে হোক বা মেয়ে—দু’জনের ক্ষেত্রেই প্রাইভেসি সমান গুরুত্বপূর্ণ।
তাকে আড়ালে নিয়ে যান, সম্মান দিন, কারণ ছোট ছোট অভ্যাসই ভবিষ্যতের সচেতন মানুষ গড়ে তোলে। 🤍
আজকের এই ছোট সচেতনতাই আগামী দিনের নিরাপদ সমাজের ভিত্তি হতে পারে।

🌱 বাচ্চার মস্তিষ্কের বিকাশ শুধু স্কুলে নয়, শুরু হয় ঘরের খাবার থেকেই… 💛প্রতিদিনের খাবারে যদি থাকে ডিম, মাছ, দুধ, ফল আর রঙ...
23/05/2026

🌱 বাচ্চার মস্তিষ্কের বিকাশ শুধু স্কুলে নয়, শুরু হয় ঘরের খাবার থেকেই… 💛
প্রতিদিনের খাবারে যদি থাকে ডিম, মাছ, দুধ, ফল আর রঙিন সবজি — তাহলে বাচ্চার শরীরের পাশাপাশি মস্তিষ্কও ভালোভাবে বিকশিত হয়। 🧠✨
একটা ছোট্ট বাচ্চার ব্রেইন সবচেয়ে দ্রুত বাড়ে জীবনের প্রথম কয়েক বছরে। এই সময়ের সঠিক খাবারই ভবিষ্যতের মনোযোগ, স্মৃতিশক্তি ও শেখার ক্ষমতা তৈরি করে।
তাই প্রতিদিন চেষ্টা করুন— 🥚 ডিম
🐟 মাছ
🥛 দুধ
🍌 ফল
🥕 সবজি
🫘 ডাল
আর কমিয়ে দিন— ❌ চিপস
❌ কোল্ড ড্রিংক
❌ অতিরিক্ত চকলেট
❌ প্যাকেট জুস
মনে রাখবেন,
“দামী খাবার না, নিয়মিত পুষ্টিকর খাবারই বাচ্চার আসল শক্তি।” 🌸
একজন সচেতন মা আজ যা খাওয়ান, আগামীকাল সেই খাবারই সন্তানের ভবিষ্যৎ গড়ে দেয়… ❤️

💔 ছোট্ট রামিসার জন্য শুধু শোক নয়, এবার বিচার চাই।রাজধানীর পল্লবীতে নিষ্ঠুরতার শিকার হলো নিষ্পাপ শিশু রামিসা। যে বয়সে তা...
21/05/2026

💔 ছোট্ট রামিসার জন্য শুধু শোক নয়, এবার বিচার চাই।

রাজধানীর পল্লবীতে নিষ্ঠুরতার শিকার হলো নিষ্পাপ শিশু রামিসা। যে বয়সে তার স্কুলে যাওয়ার কথা ছিল, খেলাধুলা আর স্বপ্ন দেখার কথা ছিল, সেই বয়সেই তাকে পৃথিবী থেকে কেড়ে নেওয়া হলো ভয়ংকর নির্মমতায়।

একটি শিশুর নিরাপত্তা যদি তার নিজের আশপাশেও নিশ্চিত না হয়, তাহলে আমরা কেমন সমাজে বাস করছি?

রামিসার মৃ*** কোনো সাধারণ ঘটনা নয়। এটি আমাদের মানবতা, নিরাপত্তা ব্যবস্থা ও বিচার ব্যবস্থার জন্য বড় প্রশ্ন। আজ রামিসা, কাল অন্য কেউ। তাই শুধু দুঃখ প্রকাশ করলেই হবে না, এই ঘটনার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচ**নিশ্চিত করতে হবে। কোনোভাবেই যাতে এই বিচার বিলম্বিত না হয়।

বিদায় রামিসা। আমাদের তুমি ক্ষমা করে দাও।

রামিসার জন্য ন্যায়বিচার হোক।
আর কোনো শিশুর জীবন যেন এভাবে থেমে না যায়।

#শিশুনিরাপত্তা

নবজাতকের যত্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিয়মিত দুধ খাওয়ানো আর বাচ্চাকে নিরাপদ ও আরামদায়ক রাখা 👶নবজা...
16/05/2026

নবজাতকের যত্নে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিয়মিত দুধ খাওয়ানো আর বাচ্চাকে নিরাপদ ও আরামদায়ক রাখা 👶
নবজাতকের যত্নের গুরুত্বপূর্ণ নিয়ম
শুধু মায়ের দুধ দিন
জন্মের পর প্রথম ৬ মাস শুধু বুকের দুধই সবচেয়ে ভালো খাবার। বাচ্চা কান্না করলে বা ২–৩ ঘণ্টা পরপর দুধ দিন।
বারবার হাত পরিষ্কার করুন
বাচ্চাকে ধরার আগে সাবান দিয়ে হাত ধুয়ে নিন। নবজাতকের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে।
গরমে হালকা কাপড় পরান
খুব বেশি কাপড় না পরিয়ে নরম সুতির কাপড় ব্যবহার করুন। ঘেমে গেলে ঠান্ডা লাগতে পারে।
ঘুমের সময় চিৎ করে শোয়ান
বাচ্চাকে সবসময় চিৎ করে ঘুম পাড়ানো নিরাপদ। নরম বালিশ, ভারী কম্বল এড়িয়ে চলুন।
নাভির যত্ন নিন
নাভির জায়গা শুকনো ও পরিষ্কার রাখুন। লাল হয়ে গেলে, পুঁজ বা দুর্গন্ধ হলে ডাক্তার দেখান।
ডায়াপার দ্রুত বদলান
প্রস্রাব/পায়খানা হলে দ্রুত পরিষ্কার করুন, না হলে র‍্যাশ হতে পারে।
জ্বর বা অস্বাভাবিক লক্ষণ খেয়াল করুন
খেতে না চাওয়া, শ্বাসকষ্ট, বারবার বমি, খুব বেশি ঘুমিয়ে থাকা বা জ্বর হলে দ্রুত ডাক্তার দেখান।
নবজাতকের জন্য দরকারি কিছু জিনিস-
নরম সুতির কাপড়
পাতলা কাঁথা
baby wipes বা কুসুম গরম পানি
diaper rash cream
soft towel
নবজাতকের প্রথম কয়েক মাসে নিয়মিত টিকা ও ডাক্তারের ফলোআপও খুব গুরুত্বপূর্ণ।
#নবজাতক #যত্ন #বাংলাদেশ

💥বেবী নকশিকাঁথা💥💥সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি!💥দ্রুত অর্ডার করে ফেলুন।✅আপনার সোণামনির জন্য খুবই আরামদায়ক!✅কাস্টমাইজড ক...
06/03/2026

💥বেবী নকশিকাঁথা💥
💥সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি!
💥দ্রুত অর্ডার করে ফেলুন।
✅আপনার সোণামনির জন্য খুবই আরামদায়ক!
✅কাস্টমাইজড করে নিতে পারবেন।

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saawda's Activity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category