Jannat Boutique

Jannat Boutique We are a local woman's clothing business group.

02/08/2024

আমার আব্বু আর আসবে না😭😭😭😭😭

শুভ সকাল
01/12/2021

শুভ সকাল

পেইজের নতুন সদস্য আলহামদুলিল্লাহ এখন থেকে যে কোন ধরনের পাঞ্জাবি কাপল সেট পাচ্ছেন আমাদের কাছে
11/03/2021

পেইজের নতুন সদস্য
আলহামদুলিল্লাহ এখন থেকে যে কোন ধরনের পাঞ্জাবি কাপল সেট পাচ্ছেন আমাদের কাছে

জান্নাত বুটিক এর নতুন সদস্য
28/02/2021

জান্নাত বুটিক এর নতুন সদস্য

দেখতে এক বলেই এক ভাবা ঠিক নাঅবশ্য ই কোয়ালিটি র দিকে লক্ষ্য করা উচিৎছবির জিনিসগুলো প্রথমে দেখুন.....  এখন আপনি বলবেন....এ...
28/12/2020

দেখতে এক বলেই এক ভাবা ঠিক না
অবশ্য ই কোয়ালিটি র দিকে লক্ষ্য করা উচিৎ

ছবির জিনিসগুলো প্রথমে দেখুন.....
এখন আপনি বলবেন....এইগুলো হলো ফ্রেঞ্চ ফ্রাই আর ডিমের অমলেট।

অথচ সত্যটা একদমই আলাদা....😒
যাকে আপনি বলছেন..... এগুলো আলু তা আসলে (আপেল)....
এবং অমলেট এটা ডিমের কুসুম নয়, এটা (পীচ)....আর ডিমের সাদা অংশ যা আসলে (দই)
এজন্যই সর্তক থাকুন কোন খবর শুনেই / কারোর মুখের কথায় বিশ্বাস করবেন না বা এমন কিছু বলবেন না যা আপনি নিশ্চিত নন..... 🙏🙏
এমন ভুল আমরা সবাই প্রতিনিয়ত করে থাকি!!!

তাই এখন আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে।এবং কোন বিষয় ভালোভাবে না যেনে তা নিয়ে সমলোচনা করা /বিশ্বাস করা যাবে না।

প্রতিটা কেনাকাটার পিছনে একটা গল্প থাকে, একটা আবেগ, একটা ভালবাসা থাকে❤️ভাললাগার পরই একটা জিনিস আমরা কিনি প্রিয় কাউকে গিফট...
08/12/2020

প্রতিটা কেনাকাটার পিছনে একটা গল্প থাকে, একটা আবেগ, একটা ভালবাসা থাকে❤️
ভাললাগার পরই একটা জিনিস আমরা কিনি প্রিয় কাউকে গিফট করার জন্য
আর গিফট দেয়ার পর যদি তা প্রিয় মানুষ গুলো পেয়ে খুব খুশি হয়,তখনই মনে হয় কেনাকাটা টা সার্থক হয়েছে, আমাদের ভিতর একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়❤️

আর সেই ভালবাসা ভাললাগার অনুভূতি গুলো যেন আরো ভাল ও স্মৃতি মুখোর হয়ে থাকে সেই প্রত্যাশায় আমাদের এগিয়ে যাওয়া, আমাদের কাজ করা

পোশাক টা পছন্দের হোক এটা কে না চায় ..আর তা যদি বাচ্চাদের জন্য হয় তখন তো শখের  চাহিদাটা  হাজার গুন বেড়ে যায়...সুন্দর কালা...
27/05/2020

পোশাক টা পছন্দের হোক এটা কে না চায় ..

আর তা যদি বাচ্চাদের জন্য হয় তখন তো শখের চাহিদাটা হাজার গুন বেড়ে যায়...

সুন্দর কালার, সুন্দর ডিজাইন ,বাচ্চাদের জন্য কতটুকু আরাম দায়ক সবটাই খেয়াল রেখে ড্রেস টা সিলেক্ট করি...

আর সেই আরামদায়ক শখের ড্রেশটাই যদি হাতের নাগালেই সাধ্যে মধ্যে পেয়ে যাই কেমন হয় বলেন তো....

হা আমরা নিয়ে এলাম বাচ্চাদের জন্য পছন্দের ও আরামদায়ক পোশাক যা আপনার বেবিকে এই স্যাঁতসেঁতে আবহাওয়া তেও আরাম দিবে...

হাসপাতালের বিছানা থেকে বলছি,দয়া করে শুনবেন কি মানুষ..?আমি তাগড়া যুবক, বয়স-২৭, নিরোগ, তরতাজা।ভেবেছিলাম, এই করোনাভাইরাস ঘট...
21/04/2020

হাসপাতালের বিছানা থেকে বলছি,
দয়া করে শুনবেন কি মানুষ..?

আমি তাগড়া যুবক, বয়স-২৭, নিরোগ, তরতাজা।

ভেবেছিলাম, এই করোনাভাইরাস ঘটিত মহামারি আমার রোগপ্রতিরোধ ব্যবস্থা ভাঙতে পারবে না।

ষোলো দিন আগে, জ্বর হলো আমার; সাধারণ ফ্লু ভেবে চুপচাপ কাটিয়ে দিলাম দিনটা।

পনেরো দিন আগে, শরীর ব্যথা; জ্বর কমে, বাড়ে; পেইনকিলার খেলাম দু'টো।

চৌদ্দ দিন আগে, জ্বর আসে, যায়; শরীর ব্যথা বাড়ে তো বাড়েই; সিজন চেইঞ্জ হচ্ছে, আমি ফ্লুতেই থাকলাম, আমি ল্পেইনকিলারেই থাকলাম।

তেরো দিন আগে, সারাদেহে ব্যথা কমলো, এলো গলা ব্যথা।

বারো দিন আগে, খুশখুশে কাশি, গলা ব্যথা বাড়ে, কমে; জ্বর ছিলো; আশঙ্কিত আমি ডায়াগনোসিসে গেলাম।

এগারো দিন আগের ভোরে, জানলাম, আমি কোভিড-১৯ পজিটিভ; স্বাদ ও ঘ্রাণ এই দুই ইন্দ্রিয় ক্ষমতা হারাতে আরম্ভ করলো।

দশ দিন আগে, দু'কানের ভিতরে তীক্ষ্ণ ব্যথা; স্বাদ নেই, গন্ধ নেই; ব্যথা গলায়, কাশি, জ্বর দেহে।

নবম দিন থেকে, বাকি সব উপসর্গের সাথে আরম্ভ হলো শ্বাসে কষ্ট।

অষ্টম, সপ্তম, ষষ্ঠ দিন গেলো; সে কী প্রাণপণ চেষ্টা আমার, একটু বাতাস নিতে বুকের ভিতরে! হায়, এ-জগতে একমুঠো হাওয়া কি নাই!

আজ থেকে ছয় দিন আগে ঘর থেকে বের করা হয়েছিলো আমাকে-

পুলিশ ছিলো দু'জন, দু'জন স্বাস্থ্যকর্মী ছিলো, ছিলো একটি অ্যাম্ব্যুলেন্স।

আমার মাকে উঠতে দেওয়া হয়নি অ্যাম্ব্যুলেন্সে, আমার বাবাকে আসতে দেওয়া হয়নি আমার সাথে, আমার ভাইকে আটকে দেওয়া হয়েছে ঘরের দুয়ারেই, আমার বোন তখন অজ্ঞান আমার শোকে।

অ্যাম্ব্যুলেন্স চলে আসছিলো তার প্রিয় সাইরেন বাজিয়ে;

ভেতরে চিৎ শোওয়া আমি, একটি শ্বাসের খোঁজে আথালি পাথালি আমি, মাথাটা একটু তুলে আমার দু'পায়ের ফাঁক গলে, অ্যাম্ব্যুলেন্সের দরোজার ছোট্ট জানলা দিয়ে দেখেছিলাম-

আমার বিদায়পথের দিকে অপলক তাকিয়ে ধুলায় শুয়ে আছেন আমার মা,

দু'হাতে মাথাটা চেপে দু'হাঁটু ধুলায় গেঁথে অবিশ্বাসে তাকিয়ে আছেন আমার বাবা,

আমার কাছে পৌঁছুবে বলে, ছুটছে... ছুটছে... ছুটছে... আমার ছোট দুই ভাই,

আমার বোন তখন ঘরের মেঝেয় অচেতন।

আমি শেষ দেখা দেখেছিলাম আজন্ম প্রিয়তম মানুষগুলোকে আমার।

আজ ছয়দিন, হাসপাতালের আইসিইউ-কক্ষের ভিতরে, শুভ্র বিছানায় শুয়ে আছি আমি;

ওষুধ নেই এই জগতে এ-ব্যাধির;

এই যে ছয়-ছয়টা দিন বেঁচে ছিলাম, রোগপ্রতিরোধী পথ্য খেয়ে, যদি মিরাকল হয়, যদি সেরে ওঠে পরাজিত দেহটা আমার!

হাজারে-হাজারে তো এভাবেই ফিরে যেতে পেরেছে মায়ের কোলে, বাবার বুকে!

আমি না-ফেরার দলে;

আজ, ডাক্তারের চোখের দিকে তাকিয়ে, বুঝতে অসুবিধে হয়নি, আমি মারা যাচ্ছি;

নার্সের চোখে আমি জল দেখেছি গতকাল, জেনেছি এই জন্মভূমি, এই পৃথিবী, আমার মায়ের বুক, আর আমার নয়।

এখন আমি মারা যাচ্ছি।

জানি, আমার লাশটাকে ছুঁতে দেওয়া হবে না আমার পরিজনদের কাউকেই,

জানি, আমার জানাজা হবে পাঁচজন পুলিশের সামনে,

জানি, আমাকে দাফন করা হবে চারজন অনাত্মীয়ের কাঁধে চড়ে;

মা নিষিদ্ধ, বাবা নিষিদ্ধ, নিষিদ্ধ আমার ভাই ও বোন, আমার কাছে, আমার লাশেরও কাছে।

আমি আইয়ান, তাগড়া যুবক ছিলাম এক, বয়স-২৭, করোনাভাইরাসের কাছে হেরে যাওয়া, কাবু।

পৃথিবীতে আজ বেঁচে থাকা প্রিয় মানুষেরা, হাসপাতালের বিছানা থেকে বলছি, দয়া করে শুনবেন প্লিজ?-

আজ থেকে সতেরো দিন আগে মায়ের নিষেধ সত্ত্বেও ঘর ছেড়ে বেরিয়েছিলাম আমি।

জানি না, আমার দেহতে বয়ে নেওয়া এ-মরণব্যাধি আমার মা, বাবা, ভাই কিংবা বোনের দেহে সংক্রমণ করে দিয়ে মরে যাচ্ছি কিনা।

মানুষ, ঘরে থাকবেন প্লিজ? এ মৃত্যু জগতের নির্মমতম মৃত্যু।

 #করোনা_আপডেট- ১৮.০৪.২০২০*২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত - ৩০৬মোট আক্রান্ত -২১৪৪ জন।*২৪ ঘণ্টায় মৃত্যু - ৯, মোট মৃত্যু - ৮৪ জন।
18/04/2020

#করোনা_আপডেট- ১৮.০৪.২০২০
*২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত - ৩০৬
মোট আক্রান্ত -২১৪৪ জন।
*২৪ ঘণ্টায় মৃত্যু - ৯, মোট মৃত্যু - ৮৪ জন।

Address

Mymensingh

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jannat Boutique posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jannat Boutique:

Share