14/05/2026
বলছি,
একজন আলেমের কথা,তিনি অল্প পুঁজি নিয়েই শুরু করেছেন, আল্লাহ পাক কবুল করুন ভাইয়ের ব্যবসাকে।
বিশিষ্ট সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ(রাযি)হিজরতের পর মদীনায় এসে খালী হাতে শুরু করেছিলেন।আনসার সাহাবী সা'দ ইবনে রাবি (রাযি)বললেন, আমার অর্ধেক সম্পদ এবং দুই স্ত্রীর একজন নাও।
আব্দুর রহমান ইবনে আওফ (রাযি) বলেছিলেন, না,শুধু বাজারের রাস্তা দেখিয়ে দিন।
এরপর
বাজারে গিয়ে ঘি, পনির,কাপড়ের ব্যবসা শুরু করলেন।
একদিনে এত পরিমাণ লাভ হলো যে রাতেই বিয়ের মহর পরিমাণ টাকা ব্যবস্থা হয়ে যায়।
এমনকি অল্প কয়েকদিনের মধ্যে মদীনার সবচেয়ে ধনী সাহাবী হলেন।সুতরাং সৎ সাহস অল্প পুঁজি নিয়েই শুরু করুন আল্লাহ রাস্তা খুলে দিবেন ইনশাআল্লাহ।