SuMon Mia

SuMon Mia Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SuMon Mia, Digital creator, Mymensingh.
(94)

আমি আমার প্রবাসের দৈনন্দিন কাজের ভিডিও গুলো আপনাদের সাথে শেয়ার করি
আমি ময়মনসিংহ ফুলপুরের ছেলে ❤️

আমার ইউটিউব চ্যানেল...👇 সাবস্ক্রাইব প্লিজ
https://www.youtube.com/-h6h4s

06/09/2026

আমরা বাঙালি এমন একটা জাতি আরেকটা বাঙ্গালীর ভালো চাই না, আবার খারাপও চাই না! যেমন বিদেশে কাজকর্ম যে অবস্থা খুব খারাপ এটা জেনেও অনেক বাঙালি আসতেছে চায়

06/09/2026

আমরা প্রবাসীরা বাংলাদেশে রেমিট্যান্স পাঠাই রেমিটাইজ দিয়ে দেশ চলে তার বিনিময়ে আমরা প্রবাসীরা কি পাচ্ছি !

অনেকে জানতে চেয়েছেন সাপ্লাই কি কোন কোম্পানি সাপ্লাই এর কাজ কি তাহলে শুনুন...সাপ্লাই কোন কোম্পানি না এটা এক প্রকার আমরা ...
06/09/2026

অনেকে জানতে চেয়েছেন সাপ্লাই কি কোন কোম্পানি সাপ্লাই এর কাজ কি তাহলে শুনুন...

সাপ্লাই কোন কোম্পানি না এটা এক প্রকার আমরা বাংলাদেশে সাইডের কাজের মত আপনি ফাইলিং এর কাছে গেলেন কিছুদিন কাজ করলেন কাজ শেষ হয়ে গেল পরে আবার অন্য জায়গায় চলে গেলেন।

সাপ্লাই ঠিক এরকম

বাংলাদেশের কিছু লোক সৌদিতে দীর্ঘদিন থেকে আরবি ভাষা শিখে তারা সৌদিদের কাজ ধরে যেমন কিছু কিছু কাজ আছে বাড়ি ভেঙে নতুন বাড়ি তৈরি করা, আবার শুরু থেকেই নতুন বাড়ি করা ইত্যাদি ইত্যাদি ...

এগুলো একজনে কন্টাক নেই যে কন্টাক নেই সে তো মূলত কাজ করে না কাজ আপনার মত আমার মত ৫-৬ লাখ টাকা খরচ করে আসা লোকদেরকে দিয়েই করায় বিনিময়ে বেতন দেয় ১০০০/১২০০/১৩০০

এখানে কাজ করলে টাকা না কাজ করলে টাকা নায় অনেক সময় তারা অনেক টাকা মেরে দেয়
এমন মানুষের টাকা আছে ৬ মাসের টাকা এক টাকাও দেয় নাই এই সৌদি আরবে দিশেহারা এই মানুষগুলো প্রতিনিয়ত এদিক-সেদিক ঘুরে বেড়াচ্ছে

সৌদি আরবে অনেকে না বুঝে সাপ্লাইয়ের কাজে এসে অনেকের বাড়ি-ভিটা পর্যন্ত শেষ করে দিছে ।

কোম্পানি হল আপনি কাজ না করলেও টাকা পাবেন কাজ না থাকলে তারা আপনাকে একজিট মেরে দেশে পাঠিয়ে দিবে

আপনি যদি কোম্পানির কাছে এক টাকাও বেতন পান সেটাও তারা পরিশোধ করে আপনাকে বাড়িতে পাঠাবে
তাই সৌদি আরবে যদি আসতে চান ইচ্ছা থাকে যে আমি সৌদি আরবে যাব তাহলে হয় মালিকানা নয় কোন কোম্পানিতে আসবেন ধন্যবাদ ভাল থাকবেন আল্লাহ হাফেজ

যারা ভাবছেন প্রবাসে আসবেন তাদের জন্য একটি বার্তা...বর্তমানে সৌদি আরবে যারা পাঁচ লাখ ছয় লাখ টাকা খরচ করে আসবেন অনুগ্রহ ক...
05/09/2026

যারা ভাবছেন প্রবাসে আসবেন তাদের জন্য একটি বার্তা...

বর্তমানে সৌদি আরবে যারা পাঁচ লাখ ছয় লাখ টাকা খরচ করে আসবেন অনুগ্রহ করে আপনারা মালিকানা ভিসায় আসবেন কেন বললাম কথাগুলো শুনেন...

ধরেন আপনি ফ্রি ভিসা আসছেন কোন কাজ জানেন না যদি আপনার বাহিরে কাজ করেন তাহলে আপনার বেতন পড়বে ১২ থেকে ১৫০০ রিয়াল

এখান থেকে আপনার প্রতি মাসে মোবাইল বিল ১১৫ রিয়াল
খানা খরচ ২০০/২৫০ রিয়াল
যদি আপনি বিড়ি সিগারেট খান তাহলে মাসে আরো ধরেন ১০০ রিয়াল
আকামা খরচ ৩০০ রিয়াল
আরো অন্যান্য খরচ আরো মাসে ১০০ রিয়াল
টোটাল করস ৮০০ রিয়াল

আপনি বেতন পাবেন হয়তো ১২০০ রিয়াল
৮০০ রিয়াল যদি খরচ বাদ দেন তাহলে আপনার থাকবে আর মাত্র ৪০০রিয়াল

এখন বাড়িতে আপনি পাঠাবেন কি মাত্র ৪০০ রিয়াল যা বাংলা ১২০০০ টাকা কি হবে বাংলাদেশের যে পরিস্থিতি যদি আপনার টাকাগুলো কিস্তিতে বা অন্যান্য উপায়ে আসেন তাহলে তাদেরকে কিভাবে টাকা দিবেন প্রশ্ন থেকে যায়!

আমরা মানুষ আমাদের পেট কোনদিন বলবে না আমরা যতদিন না ওই অন্ধকার কবরে ঢুকবো

সুন্দর একটা জীবন আপনার ভুল ডিসিশন এর কারণে বছর পর বছর এই প্রবাস নামক জেলখানায় কাটাতে হবে তাই ভেবে কাজ করবেন।

দালাল আপনাকে অনেক কথাই বলবে ৬০/ ৭০ হাজার টাকা মাসে ইনকাম সব হচ্ছে ধোঁকাবাজি কথা আমি প্রবাসে আছি আমি প্রবাসের পরিস্থিতি জানি আপনি দেশে থেকে প্রবাসের পরিস্থিতি জানেন না তাই দালালের মিষ্টি কোথায় সুন্দর জীবন নষ্ট করে ফেলেন।

মালিকানা ভিসায় যদি আসেন বেতন যদিও কম হয় তারপরও সব খরচ বাদ দিয়েও ২৫ থেকে ৩০ হাজার টাকা অনায়াসে পাঠাতে পারবেন ধন্যবাদ।

মানুষ জিনিস থাকতে মূল্য দেয় না বিক্রি করে ফেললে পরে খোঁজ নেই। দেরশো রিয়াল মূল্যের কম্বলগুলো ১০০/৮০ রিয়াল করে বিক্রি ক...
05/09/2026

মানুষ জিনিস থাকতে মূল্য দেয় না বিক্রি করে ফেললে পরে খোঁজ নেই।
দেরশো রিয়াল মূল্যের কম্বলগুলো ১০০/৮০ রিয়াল করে বিক্রি করে ফেলছি এখন সবাই নক করতেছেন কম্বল আরো আছে কিনা !

আপাতত কোন কম্বল নেই যদি কম্বল পাই আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরব ইনশাআল্লাহ আশেপাশে যারা আছেন তারা নিতে পারবেন দূরে যারা থাকেন তারা নিতে পারবেন না।

কারণ আমি মরুভূমিতে থাকি এখান থেকে কুরিয়ার করতে পারি না।

একটা আলোর মূল্য পড়ছে বাংলা প্রায় ১৭ টাকার মত তাহলে চিন্তা করেন যে দেশে যেমন বেতন ঠিক ওই দেশে তেমন খরচ।দোকান থেকে ১২ রি...
05/09/2026

একটা আলোর মূল্য পড়ছে বাংলা প্রায় ১৭ টাকার মত তাহলে চিন্তা করেন যে দেশে যেমন বেতন ঠিক ওই দেশে তেমন খরচ।

দোকান থেকে ১২ রিয়াল দিয়া ১ ব্যাগ আলু কিনেছি ওজন দিলে হয়তো দুই থেকে আড়াই কেজি আলু হবে

রুমে এনে গুনে দেখলাম ২৩ পিচ আলু হলো
পরে আমি সৌদি আরবের ১২ রিয়াল ৩২.৫০ দিয়ে ভাগ করলাম বাংলা ৩৯০ টাকা পরে

এখন আপনারা বলে যান ৩৯০ টাকা দিয়ে বাংলাদেশে কয় কেজি আলু পাওয়া যেত!

এই জিনিসটার সাথে মোটামুটি তারা পরিচিত আছে যারা সৌদি আরবে আছেন!এটা হচ্ছে বকরির ভুড়ি যেটা আমরা প্রথমে পরিষ্কার পানিতে ভাল...
04/09/2026

এই জিনিসটার সাথে মোটামুটি তারা পরিচিত আছে যারা সৌদি আরবে আছেন!

এটা হচ্ছে বকরির ভুড়ি যেটা আমরা প্রথমে পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে অনেক মেহনত করার পর ছোট ছোট করে কেটে পেঁয়াজ রসুন দিয়ে ভালোভাবে রান্না করে খায়

কিন্তু সৌদিরা এটা একদম ব্যতিক্রমভাবে খাই বকরির পেটে দুই ধরনের ভুড়ি থাকে একটা হচ্ছে লতের মত আরেকটা হচ্ছে চ্যাপ্টা ওই চ্যাপ্টা জিনিসটা ছোট ছোট করে টুকরা করে সৌদিরা লতের মত যে বুড়িটা এটা পিছিয়ে পিছিয়ে তারপর হালকা তেল দিয়ে বেজে ক্যাপচার সাথে খুব মজা করে খাই

দেখলেই কেমন লাগে কিন্তু সৌদিরা এটা খুব পছন্দ
করে। আজকে কফিলের বিয়াইয়ের এসতেরায় ক্যাপসার সাথে এ বুড়ি খাবে এজন্য রেডি করা হচ্ছে

কফিলের নতুন এসতেরা কমপ্লিট হয়ে গেছে ২৫/৯/২০২৬ উদ্বোধন করবে আমাকে বলছে ৬০ থেকে ৭০ কার্টুন খেজুর পেরে ডিপ ফ্রিজে রাখার জন...
04/09/2026

কফিলের নতুন এসতেরা কমপ্লিট হয়ে গেছে ২৫/৯/২০২৬ উদ্বোধন করবে আমাকে বলছে ৬০ থেকে ৭০ কার্টুন খেজুর পেরে ডিপ ফ্রিজে রাখার জন্য নতুন এসতেরায় যে বন্ধুবান্ধব আসবে তাদেরকে উপহার দিবে ,আমি প্রতিদিনই খেজুর ফিরে পেড়ে ডিপ ফ্রিজ ভরতেছি। 🇸🇦

04/09/2026

কোন কিছু বুঝতেছি না এসতেরা কি বিক্রি করে ফেললো !🇸🇦

কালকে কপিল আমাকে কল দিয়ে বলতেছে তার হোয়াটসঅ্যাপে কবুতরগুলোর কিছু ছবি তুলে পাঠানোর জন্য পরে আমি পাঠাইছি। আজকে জানতে পার...
04/09/2026

কালকে কপিল আমাকে কল দিয়ে বলতেছে তার হোয়াটসঅ্যাপে কবুতরগুলোর কিছু ছবি তুলে পাঠানোর জন্য পরে আমি পাঠাইছি।
আজকে জানতে পারলাম কবুতরগুলো সব বিক্রি করে দিবে। কবুতর গুলো বিক্রি করে দিলে আমার মুরগি পালাগুলো কষ্ট হয়ে যাবে।
কবুতর গুলোর খাবার যখন কফিলে কিনে আনতো তখন আমি কফিলকে দিয়ে আমার মুরগির জন্য খাবার কিনে আনতাম।

Address

Mymensingh

Alerts

Be the first to know and let us send you an email when SuMon Mia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SuMon Mia:

Shortcuts

Share