AutospyNews

AutospyNews Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AutospyNews, Media/News Company, Mymensingh.

31/08/2022



(function(){var m,aa=function(a){var b=0;return function(){return bthis.v?this.update(this.H,56-this.v):this.update(this.H,this.blockSize-(this.v-56));for(var c=this.blockSize-1;56c;c++)for(var d=24;0>d&255,++b;return a};var rd=function(){this.R=new pd};rd.prototype.reset=function(){this.R.reset()};...

এই পেইজ সবার জন্য।
04/09/2017

এই পেইজ সবার জন্য।

গত ২৫-১১-২০১৬ ইং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির  সভাপতি "সাইফুর রহমান সোহাগ" ভাই এর সাথে আমি ও আমার বড় ভাই  ।
29/12/2016

গত ২৫-১১-২০১৬ ইং
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি "সাইফুর রহমান সোহাগ" ভাই এর সাথে আমি ও আমার বড় ভাই ।

বিশ্বব্যাপী পরবর্তী ২ বছর সবচেয়ে উষ্ণতম হবে বলে এক গবেষণায় জানিয়েছে যুক্তরাজ্যের আবহাওয়া অফিস। খবর বিবিসির।গবেষণায় বলা হ...
18/10/2015

বিশ্বব্যাপী পরবর্তী ২ বছর সবচেয়ে উষ্ণতম হবে বলে এক গবেষণায় জানিয়েছে যুক্তরাজ্যের আবহাওয়া অফিস। খবর বিবিসির।

গবেষণায় বলা হয়, উষ্ণতার কারণে আগামী ২ বছরে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। জলবায়ু পরিবর্তনের কারণে গ্রীন হাউস গ্যাসের পরিমাণও বৃদ্ধির আশঙ্কা করছেন গবেষকরা। এতে করে স্বাভাবিক অগ্রগতি ব্যহত হবে বলে মনে করছেন তারা।

গবেষণায় বলা হয়, এল নিনোর (সমুদ্রের তাপমাত্রা) পরিমাণ বৃদ্ধির কারণে পরবর্তী ২ বছর বিশ্বের তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।

গবেষণায় আরও বলা হয়, গ্রীষ্মের সময় বিশ্বের অন্যান্য অঞ্চলে যখন গরম থাকবে, ইউরোপে তখন তীব্র ঠান্ডা আবহাওয়া বিরাজ করবে।

যুক্তরাষ্ট্রের মিশিগানে অঙ্গরাজ্যের দুই কৃষক ক্ষেতে নালা খনন করতে গিয়ে বিশালাকৃতির ম্যামথের কঙ্কাল পেয়েছেন। ম্যামথের( প্...
18/10/2015

যুক্তরাষ্ট্রের মিশিগানে অঙ্গরাজ্যের দুই কৃষক ক্ষেতে নালা খনন করতে গিয়ে বিশালাকৃতির ম্যামথের কঙ্কাল পেয়েছেন। ম্যামথের( প্রাচীন কালের হাতি) এই কঙ্কালটি আজ থেকে ১১ হাজার ৭০০ থেকে ১৫ হাজার বছর পূর্বের বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। খবর বিবিসির।

খবরে বলা হয়, কৃষকরা ক্ষেতে নালা নির্মাণের জন্য খনন চালালে দুর্ঘটনাক্রমে একটি শক্ত বস্তুর সঙ্গে তাদের খনন যন্ত্রপাতির সংঘর্ষ ঘটে। পরে তারা কর্তৃপক্ষকে খবর দিলে তারা সেখানে খনন চালিয়ে বিশালাকার ম্যামথের কঙ্কাল উদ্ধার করে।

মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলেনে, ম্যামথটি একটি পুরুষের। মৃত্যুকালে এর বয়স ৪০ ছিল। মানুষজন ম্যামথটিকে গুলি করে হত্যা করে একটি পুকুরে ফেলে রেখেছিল।

মিশিগান বিশ্ববিদ্যালয়ের জাদুঘরের পরিচালক ড. ড্যান ফিশার ম্যামথের হাড়টি গবেষকদের কাজে লাগবে। এর মাধ্যমে জানা যাবে এই এলাকায় কবে প্রথমে মানুষ এসেছিল।

ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব নিয়ে পৃথিবীবাসীর আগ্রহ সবসময়ই চরমে। যুগে যুগে নানা বিজ্ঞানীরা বলার চেষ্টা করেছেন এই মহাবিশ্বে ...
18/10/2015

ভিনগ্রহে প্রাণের অস্তিত্ব নিয়ে পৃথিবীবাসীর আগ্রহ সবসময়ই চরমে। যুগে যুগে নানা বিজ্ঞানীরা বলার চেষ্টা করেছেন এই মহাবিশ্বে মানুষ ভিন্ন অন্য প্রাণীর অস্তিত্ব অবশ্যই আছে। এবার বুঝি সেটাই ঘোষণা করতে চলছে মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা।

সম্প্রতি মহাকাশযান থেকে তোলা প্লুটোর কিছু ছবি বিজ্ঞানীদের কৌতূহল কয়েক গুণ বাড়িয়ে দেয়। যাকে ঘিরে এত কৌতূহল, সেই প্লুটো তো অবিকল পৃথিবীরই ফোটোকপি! চড়াই-উতরাই, পাহাড়-নদী আলাদা করে চিনিয়ে না-দিলে, পৃথিবী বলে ভ্রম হতেই পারে।

প্লুটো নিয়ে নাসার সেই ঘোর কাটার আগে আর এক চমক সম্ভবত অপেক্ষা করছে। প্লুটোয় যে প্রাণ থাকতে পারে, প্রথম পাওয়া প্লুটোর ছবি দেখেই সেই আভাস দিয়েছিল নাসা। খুব শিগগির প্লুটো নিয়ে আরও বড় চমকপ্রদ কিছু ঘোষণা করতে চলেছেন নাসার বিজ্ঞানীরা।

নাসার এক প্রবীণ বিজ্ঞানীর কথায় তেমন ইঙ্গিতই মিলেছে। তবে বিশেষ কিছুই ভেঙে বলতে চাননি তিনি, প্লুটোয় নিউ হরাইজনস মিশনের প্রধান ড. অ্যালান স্টার্ন। সৌরজগতের 'রহস্যজনক' বহু দূরের এই গ্রহটিকে তিনি 'অ্যালাইভ' বলে উল্লেখ করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছে। তার এই 'অ্যালাইভ'-এর সূত্র ধরেই চলছে বিস্তর কানাঘুষা।

ধরেই নেওয়া হচ্ছে প্রাণের সন্ধান মিলেছে। এবং হতে পারে সেটা এলিয়েন। সেই কৌতূহল জিইয়ে রেখেই তিনি জানিয়েছেন, তিনি কিছু বলতে পারবেন না। সেই অনুমতি তাকে দেওয়া হয়নি। সময়মতো নাসাই ঘোষণা করবে। কিন্তু, সেই ঘোষণায় যে বড় চমক অপেক্ষা করছে, তা জানাতে ভোলেননি অ্যালার্ন।

মঙ্গল গ্রহ নিয়ে মানুষ অনেক ভেবেছে। এখন  মানুষ মঙ্গলে থাকবে এমনটা বলছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।আগামী ২৫ ...
18/10/2015

মঙ্গল গ্রহ নিয়ে মানুষ অনেক ভেবেছে। এখন মানুষ মঙ্গলে থাকবে এমনটা বলছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

আগামী ২৫ বছর পর মানুষ মঙ্গলে থাকা শুরু করবে। এ ধরনের এক পরিকল্পনা ইতিমধ্যে নেয়া শুরু হয়ে গেছে। পৃথিবীর পর মঙ্গলই হবে মানুষের দ্বিতীয় উপনিবেশ। মঙ্গল থাকার জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে। প্রথমে এই প্রস্তুতি পৃথিবী থেকেই নেয়া হবে। পরে বাকী প্রস্তুতি মহাকাশ স্টেশনে নেয়া হবে।

মঙ্গলে মানুষ চাষ বাস করবে। সেখানে পানির জন্য ব্যবস্থা করবে। সেটি জানিয়েছে নাসা।

18/10/2015

২০৩০ সালের মধ্যে ঙ্গল গ্রহে সম্পূর্ণ স্বাধীনভাবে মানুষ বসবাস ও কাজ করতে পারবে। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা এমন ঘোষণা দিয়েছে।

জার্নি টু মার্স নামের একটি প্রতিবেদনে নাসা জানায় এটি হবে ঐতিহাসিকভাবে এক অগ্রণী প্রচেষ্টা। আমেরিকায় মানুষের প্রথম দিকের বসতি স্থাপন এবং চাঁদে মানুষের প্রথম পা ফেলার সঙ্গে এ প্রচেষ্টাকে তুলনা করে নাসা।

প্রতিবেদনে বলা হয়, অ্যাপোলো কর্মসূচির (চাঁদে অবতরণ করা নভোযান) মতো আমরা মনুষ্য প্রজাতির জন্য এই যাত্রায় নিযুক্ত হচ্ছি। যা অ্যাপোলোর মতো নয়, তা হচ্ছে আমরা সেখানে থাকতে যাচ্ছি।

নাসার এক প্রতিবেদনে বলা হয়, আগামী কয়েক দশকের মধ্যে আমরা পৃথিবীর বাইরে মানুষের উপস্থিতি ঘটানোর পথে পদক্ষেপ নিতে যাচ্ছি। আমরা চাই মানুষ সেখানে কাজ করতে সমর্থ হবে, পরিচালনা জানবে এবং পৃথিবীর বাইরে দীর্ঘ সময়ের জন্য স্থিতিশীলভাবে বাস করতে পারবে। মঙ্গলে যেতে কয়েক মাস সময় লাগবে এবং তাড়াতাড়ি ফিরে আসাটা আমাদের জন্য কোনো বিকল্প নয়।

এতে বলা হয়, আজকে ও পরবর্তী দশকে যে প্রচেষ্টা নেয়া হবে, তা গভীর মহাশূন্যে পৃথিবীর নির্ভরশীলতামুক্ত স্থিতিশীল উপস্থিতির ভিত্তি গড়ে দেবে। মহাশূন্যে বাস ও কাজ করতে ঝুঁকি নেয়ার প্রয়োজন রয়েছে বলেও সতর্ক করেছে নাসা।

মঙ্গলের বসবাসের প্রক্রিয়াকে তিন ধাপে ভাগ করেছে নাসা। এগুলো হলোথ পৃথিবী নির্ভরশীলতা, প্রতিপাদন স্থল এবং পৃথিবী নির্ভরশীলতা মুক্তি।

প্রচণ্ড গতিবেগ নিয়ে বিশালাকার এক গ্রহাণু আজ রবিবার (১১ অক্টোবর ২০১৫) পৃথিবীর একেবারে কাছ ঘেঁসে বেরিয়ে যাবে। খবর নাসার।যু...
18/10/2015

প্রচণ্ড গতিবেগ নিয়ে বিশালাকার এক গ্রহাণু আজ রবিবার (১১ অক্টোবর ২০১৫) পৃথিবীর একেবারে কাছ ঘেঁসে বেরিয়ে যাবে। খবর নাসার।

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা এক বিবৃতিতে জানায়, গ্রহাণুটির চেহারা অন্তত ১.৬ মাইল চওড়া হবে। রবিবারই যে পৃথিবীর কাছ দিয়ে বেরিয়ে যাবে।

এর আগে গত সপ্তাহেই এরকমই একটি গ্রহাণুতে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার গুজব রটেছিল। কিন্তু সেটা হয়নি। এমনকী ব্লাড মুন বা সুপারমুনের সঙ্গেও পৃথিবী ধ্বংসের কোনও সম্পর্ক রয়েছে এমন বার্তাও দিয়েছিলেন অনেকেই।

যে গ্রহাণুটি এবার এগিয়ে আসছে বিজ্ঞানীরা তার নম্বর দিয়েছেন ৮৬৬৬৬। পৃথিবীর কোনও ক্ষয়ক্ষতি হবে না বলেও জানানো হয়েছে।

প্রসঙ্গত, সেপ্টেম্বর মাসের শুরু থেকেই পৃথিবী ও ও এই গ্রহাণুটির কক্ষপথ মিলতে শুরু করে। অবশেষে এটি ঢুকে পড়ে পৃথিবীর কক্ষপথে। নভেম্বরের মাঝামাঝি সময় থেকে এরা পরস্পরের থেকে দূরে সরে যাবে।

18/10/2015

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে সেলিনা আক্তার (১৬) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বিবন্দী গ্রামে এ ঘটনা ঘটে।

সেলিনা ওই গ্রামের মো. মিলন শেখের মেয়ে।

সেলিনার বাবা মিলন শেখ সংবাদিকদের জানান, কৃষি কাজ শেষে বিকালে ৪টায় বাড়ি ফিরে দেখি সেলিনা আমার ছোট মেয়ের ঘড়ের আড়ার সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছে। আমার চিৎকারে বাড়ির আশপাশের লোকজন এগিয়ে এসে মৃতদেহ উপর থেকে নামায়।

তিনি আরও জানান, সেলিনা সকাল ১০টার সময় কেনাকাটা করার জন্য শ্রীনগর বাজারে যাওয়ার উদ্যেশ্যে বের হয়। মঝপথে ৪ হাজার টাকাসহ সাইড ব্যাগ হারিয়ে ফেলে। হারানো টাকার শোকে হয়ত আত্মহত্যা করেছে।

শ্রীনগর থানার ডিউটি অফিসার এসআই মো. খাইরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফিলিপাইনে আঘাত হানতে যাচ্ছে টাইফুন কপ্পোফিলিপাইনে আঘাত হানতে যাচ্ছে টাইফুন কপ্পোআন্তর্জাতিক ডেস্ক ১৭ অক্টোবর ২০১৫, ৫:৩৬ ...
18/10/2015

ফিলিপাইনে আঘাত হানতে যাচ্ছে টাইফুন কপ্পো
ফিলিপাইনে আঘাত হানতে যাচ্ছে টাইফুন কপ্পো
আন্তর্জাতিক ডেস্ক ১৭ অক্টোবর ২০১৫, ৫:৩৬ অপরাহ্ন Print

ঢাকা: ফিলিপাইনে দিকে ধেয়ে আসছে টাইফুন কপ্পো। রবিবার টাইফুনটি ফিলিপাইনে আঘাত হানবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দফতর। খবর বিবিসির।

ঘণ্টায় ১৮০ কিলোমিটার বেগে কপ্পো ফিলিপাইনের লুজন দ্বীপে প্রথমে আঘাত হানবে। এরপর ফিলিপাইনের মূল ভূখণ্ডের দিকে অগ্রসর হবে কপ্পো। টাইফুনের কারণে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে ফিলিপাইনে।

এদিকে টাইফুনের কারণে ফিলিপাইনের রাষ্ট্রপতি বেনিগনো আ্যকুইনো দেশবাসীকে সতর্ক থাকার আহবান জানিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। শুক্রবারের দেয়া এ ভাষণ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সরকারি প্রচার করা হয়।

কপ্পোর প্রভাবে ফিলিপাইনে ১২ ঘণ্টা ব্যাপী বৃষ্টি হতে পারে। লুজন দ্বীপে ৬ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস দেখা দিতে পারে। দুর্যোগ মোকাবেলার জন্য ফিলিপাইনের নৌবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।

প্রসঙ্গত, ২০১৩ সালের নভেম্বরে ফিলিপাইনে সুপার টাইফুন হাইয়ানে ৬ হাজার ৩০০ লোক নিহত হয়েছিল। সেটি ছিল ফিলিপাইনের ইতিহাসের সবচেয়ে বড় টাইফুন।

18/10/2015

ব্রাজিলিয়ান তারকা নেইমারের জাদুতে জয়ে ফিরেছে বার্সেলোনা। নেইমারের ৪ গোলে রায়ে ভায়েকানোকে ৫-২ গোলের বড় ব্যবধান হারিয়েছে লা লিগার শিরোপাধারীরা।

বার্সেলোনার ব্যবধানের জয়ে অন্য গোলটি করেছেন লুইস সুয়ারেস। ভায়েকানোকে এগিয়ে নেয়া গোলটি করেন জাভি গুয়েররা। অতিথিদের অন্য গোলটি করেন সোসাবেদ।

শনিবার কাম্প ন্যূয়ে লিওনেল মেসি ও আন্দ্রেস ইনিয়েস্তাকে ছাড়া খেলতে নামা বার্সেলোনা প্রথমার্ধে অনেক সুযোগ তৈরি করে। তবে এই প্রথমার্ধে বার্সার দুটি গোলই আসে পেনাল্টি থেকে। পেনাল্টি থেকে ২টি গোলই করেন নেইমার।

নিজেদের মাঠে ষষ্ঠ মিনিটে এগিয়ে যেতে পারতো বার্সেলোনা। সের্হি রবের্তোর অসাধারণ এক ক্রস খুঁজে পায় অরক্ষিত ইভান রাকিতিচকে। তার শট ঠেকিয়ে সেবার অতিথিদের বাঁচান গোলরক্ষক তোনো। চার মিনিট আরেকটি সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন সুয়ারেস। সের্হিও বুসকেতস ডি বক্সে বল বাড়ান অরক্ষিত এই স্ট্রাইকারকে। তবে তিনি গোলরক্ষক বরাবর শট নেন।

প্রথম সত্যিকারের সুযোগটি কাজে লাগায় ভায়েকানো। বেবের চমৎকার ক্রস থেকে ক্লদিও ব্রাভোকে পরাস্ত করেন গুয়েররা; ম্যাচের আগে যিনি বলেছিলেন কাম্প ন্যূ সফর করার এটাই সেরা সময়।

এগিয়ে যাওয়ার স্বস্তি বেশিক্ষণ থাকেনি অতিথি শিবিরে। লা লিগায় সর্বশেষ ৩ ম্যাচের ২টিতে হারা বার্সেলোনা মরিয়া হয়ে ওঠে গোলের জন্য। কিন্তু রক্ষণ সামলে অতিথিরা সুযোগ পেলেই পাল্টা আক্রমণে গিয়ে স্বাগতিকদেরও পরীক্ষায় ফেলছিল।

ভায়েকানোর রক্ষণে ভীতি জাগানো নেইমারকে দিয়েগো লরেন্তে ফাউল করলে পেনাল্টি পায় বার্সেলোনা। ২২তম মিনিটে পেনাল্টি থেকে নিজেই গোল করেন ব্রাজিলের অধিনায়ক।

দুই মিনিট পর এগিয়ে যেতে পারতো বার্সেলোনা। কিন্তু গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন সান্দ্রো রামিরেস। ২৮তম মিনিটে লক্ষ্যভ্রষ্ট শটে এগিয়ে নেয়ার সুযোগ হাতছাড়া করেন নেইমার। ৩২তম মিনিটে নাচো মার্তিনেস ডি বক্সে নেইমারকে ফাউল করলে পেনাল্টি পায় বার্সেলোনা। প্রথমবার ডানদিক দিয়ে বল জালে পাঠানো নেইমার এবার বাঁদিক দিয়ে গোল করেন।

দুই মিনিট পরই খেলায় সমতা আসতে পারতো। প্যাট্রিক এবার্ট জোরালো শটে ব্রাভোকে ফাঁকি দিতে চেয়েছিলেন। কিন্তু ঝাঁপিয়ে সেই প্রচেষ্টা ব্যর্থ করে দেন তিনি। ৩৯তম মিনিটে আবার ভায়েকোনোর ত্রাতা তোনো। সুয়ারেসের গড়ানো শট বাঁদিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণে যায় ভায়েকানো। ৪৮তম মিনিটে ম্যাচে সমতা আনার দারুণ একটা সুযোগও পেয়ে যায় তারা। কিন্তু খুব কাছ থেকে শট নিয়েও ব্রাভোকে পরাস্ত করতে পারেননি গুয়েররা। দুই মিনিট পর আবার বার্সেলোনার ত্রাতা চিলির গোলরক্ষক ব্রাভো। এগিয়ে এসে বেবের প্রথম প্রচেষ্টাটি ঠেকান, ফিরতি বলে এবার্টের শটও ব্যর্থ করে দেন তিনি।

খেলার ধারার বিপরীতি ৫৭তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ আসে নেইমারের সামনে। গোলের জন্য শট না নিয়ে তিনি বল বাড়ান রবের্তোকে। তবে মাঝপথে বল বিপদমুক্ত করেন দোরাদো। সুয়ারেসকে অফসাইডের ফাঁদে বন্দি রেখে একের পর এক আক্রমণ গড়ে ভায়েকানো। কিন্তু কিছুতেই ব্রাভোকে পরাস্ত করতে পারেনি তারা।

অতিক্রমণাত্মক খেলার চড়া মাসুলই শেষ পর্যন্ত দিতে হয় ভায়েকানোকে। ৬৯ ও ৭০তম মিনিটে ২ বার অতিথিদের জালে বল পাঠিয়ে জয় এক রকম নিশ্চিতই করে ফেলেন নেইমার।

সুয়ারেসের শট ঠিকভাবে ফেরাতে পারেননি তোনো। বল বারে লেগে ফিরে আসে। ছুটে গিয়ে জালে পাঠিয়ে হ্যাট্রিক পূর্ণ করেন নেইমার।

এর একটু পর নিজে শট না নিয়ে সুয়ারেস বল বাড়ান নেইমারকে। এই তারকা ফরোয়ার্ড ম্যাচে চতুর্থবারের মতো পরাস্ত করেন তোনোকে। ৭৭তম মিনিটে ব্যবধান ৫-১ করে ফেলেন সুয়ারেস। নেইমারের চমৎকার ক্রসে বল জালে পাঠান উরুগুয়ের এই স্ট্রাইকার।

কাম্প নউয়ে লা লিগার সর্বশেষ ম্যাচে ৬-১ ব্যবধানে হারা ভায়েকানো তারপরও নিজেদের গুটিয়ে নেয়নি। ব্যবধান কমানোর মরিয়া চেষ্টা থেকেই ৮৬তম মিনিটে ব্রাভোকে পরাস্ত করেন সোসাবেদ।

এই জয়ে ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে আপাতত দুই নম্বরে রয়েছে বার্সেলোনা। সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে শীর্ষে আছে লেভান্তেকে ৩-০ গোলে হারানো রিয়াল মাদ্রিদ। ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে নেমে যাওয়া ভিয়ারিয়ালের সুযোগ রয়েছে শীর্ষে ফেরার।

Address

Mymensingh
2282

Telephone

01725297722

Website

Alerts

Be the first to know and let us send you an email when AutospyNews posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share