05/11/2025
কাস্টমার মেসেজ দিচ্ছে, প্রাইস শুনেই চলে যাচ্ছে!
সকালে ইনবক্স খুলে দেখলেন, একটার পর একটা মেসেজ আসছে।
“ভাই, প্রাইসটা বলবেন?”
আপনি হাসিমুখে রেটটা লিখে পাঠালেন… কিন্তু তারপর? নীরবতা। না ‘thank you’, না ‘ok’, শুধু সিন।
এই মুহূর্তটা খুবই কমন!
যে কোনো ছোট ব্যবসার ওনার, অনলাইন সেলার, বা সার্ভিস প্রোভাইডার এই পরিস্থিতিতে পড়েছেন। আর তখনই মাথায় আসে একটা প্রশ্ন!
“তারা শুধু দাম শুনে চলে গেল কেন?”
আসলে, আজকের মার্কেট-এ কাস্টমার শুধু প্রোডাক্ট কেনে না এক্সপেরিয়েন্স কেনে। তারা খুঁজে বেড়ায় “কে আমার সমস্যা টা আসলে বুঝছে?”
আপনি যতই ভালো প্রোডাক্ট দিন না কেন, যদি আপনি শুধু “প্রাইস” কমিউনিকেট করেন, তাহলে তারা শুধু নাম্বার শুনবে, ভ্যালু না।
একটা উদাহরণ দেই 👇
একজন ক্রেতা অনলাইনে দুইটা পারফিউমের পেজে দাম শুনতে মেসেজ করল।
প্রথম পেজ উত্তর দিল → মূল্য ৮৫০ টাকা।
দ্বিতীয় পেজ উত্তর দিল → জী, এটা লং-লাস্টিং পারফিউম, গরমের ঘামেও গন্ধ টিকে থাকে। আর আপনার পার্সোনালিটি অনুযায়ী এটা ক্লাসি ফ্রেশ ফ্রেগ্রান্স দাম ৮৫০ টাকা।
আপনি আন্দাজ করুন, তিনি কোন দোকান থেকে কিনবেন? 😉
কাস্টমার কমিউনিকেশন মানে শুধুমাত্র প্রশ্নের উত্তর না, এটা হলো ইমোশন বিল্ড করার প্রোসেস। 💬
যখন কেউ প্রাইস জানতে চায়, তখন শুধু নাম্বার না পাঠিয়ে, আপনি যদি একটু পার্সোনালাইজ করেন, কনভারসেশনটা অনেকটা বদলে যায়।
ধরুন কেউ জিজ্ঞেস করলেন,
“ভাই, প্রাইসটা বলবেন?”
আপনি উত্তর দিতে পারেন,
জী অবশ্যই বলছি, কিন্তু বলুন তো, নিজের জন্য নিচ্ছেন নাকি গিফট দিতে? দুই অপশনের জন্য আলাদা কম্বো অফার আছে!
এই এক লাইনেই আপনি তাকে এক ধাপ কানেক্ট করে ফেললেন। এখন তিনি ভাববেন, এই সেলারটা আমাকে বোঝেন। আর এখান থেকেই শুরু হয় কনভার্সন।
কাস্টমার দাম ভুলে যায়, কিন্তু ফিলিং ভুলে যায় না। আর আপনি যদি তাকে ফিল করাতে পারেন তিনি শুধু বায়ার না, ব্র্যান্ড লাভার হয়ে যান। 🤍
তাই পরের বার কেউ প্রাইস জানতে চাইলে একটু থামুন, ভ্যালু বুঝিয়ে বলুন, এবং কথোপকথনটাকে রিলেশনশিপ-এ পরিণত করুন।
মনে রাখবেন,
Business grows through conversation, not quotation. 🗣️
যত বেশি কমিউনিকেট করবেন, তত বেশি কানেক্ট করবেন, আর কানেকশন থেকেই আসবে কনসিস্টেন্ট সেল, লয়্যাল কাস্টমার, আর রিয়েল গ্রোথ।
The beginning is here... the explosion is near. 😏
💥 Tap follow and be part of the boom!
Follow Now: Axisify