24/12/2023
কোরিয়ান ভাষায় যে ব্যন্ঞ্জনবর্ণগুলো শব্দের নিচে ব্যবহৃত হয় সেগুলোকে বাচ্ছিম বলে। বাচ্চিম এর ব্যবাহারের নিয়মঃ--- বাচ্ছিম স্হান ভেদে উচ্ছারনের পরির্বতন হয়।।
(১) ㄱ,ㄲ,ㅋ বর্ণগুলো শব্দের নিচে বসলে উচ্ছারণ হবে= " ক "
যেমনঃ-- 가즉 (খাজুক) পরিবার। 밖 (বাক) বাহির।
부엌 (বুঅক) রান্নাঘর।
( ২ ) ㄴ বর্ণটি শব্দের উপরে, পাশে ,নিচে বসলে উচ্ছারন হবে = " ন "।
যেমনঃ --- 산 (সান)=পাহাড়। 누가 (নুগা)= কে। 분 (বুন) মিনিট।
( ৩) ㄷ,ㅌ,ㅅ,ㅆ,ㅈ,ㅊ,ㅎ এই বর্ণগুলো শব্দের নিচে বসলে উচ্ছারন হবে " ত "।
যেমনঃ--- 닫함 (দাতহাম)=বন্ধ। 끝 (কুত)=শেষ। 맛 (মাত) স্বাদ। 꽃 (কোত)=ফুল। 알겠습니다 (আলগেসসুমনিদা)=বুঝতে পেরেছি। 밪 (বাত) তারকা । 촣 (জোত)=ভাল ।
(৪) ㄹ বর্ণটি শব্দের নিচে বসলে উচ্ছারন হবে = " ল "
যেমনঃ--- 잘 ( জাল) ভাল। 살 ( সাল) বছর, বাসকরা।
( ৫) বর্ণটি শব্দের উপরে,পাশে,নিচে বসলে উচ্ছারণ হবে = " ম "।
যেমনঃ---사람 ( সারাম) মানুষ। 무 ( মু) মুলা। 만나다 ( মান্নাদা) সাক্ষাত করা। 취미 ( ছুইমি) শখ।
( ৬) ㅂ,ㅍ বর্ণগুলো শব্দের নিচে বসলে উচ্ছারণ হবে = " প "।
যেমনঃ---밥 (বাপ) ভাত। 앞 ( আপ) সামনে।
(৭) ㅇ বর্ণটি শব্দের নিচে বসলে উচ্ছারণ হবে = " ং "।
যেমনঃ--- 강 ( খাং) নদী। 방 ( বাং) কক্ষ।