23/05/2026
বাবার বয়স বাড়ছে, সময়ের সঙ্গে সঙ্গে তার চলার গতি কমে আসছে। পরিবারের প্রতিটি দায়িত্ব যেনো দিন দিন ভারী হয়ে উঠেছে তার জন্য। আর আমাদের সংসারে বড় ভাই বলতে কেউ নেই,যে এই দায়িত্বের বোঝা ভাগ করে নেবে।
তাই ভাই এইমাত্র ২০ বছর বয়সে দেশ ছাড়তে হলো, প্রিয় মুখ গুলার থেকে অনেক দূরে, এই অজানা প্রবাস জীবনের পথে পা বাড়াতে হলো।
মানুষ ভাবে বিদেশ মানেই সুখ, টাকা আর স্বপ্নের জীবন, কিন্তু কয়জনই বা জানে এই বয়সে নিজের আবেগ গিলে ফেলে, চোখের পানি লুকিয়ে প্রতিদিন নিজেকে তৈরি করতে হয় অজানা কষ্টের জন্য। বন্ধুবান্ধব যখন কলেজ লাইফ বা ঘুরাঘুরি গল্প করে, আমি তখন ব্যস্ত থাকি কাজের চিন্তায় কিভাবে দেশে টাকা পাঠাবো।
ভাই, এই জীবনটা আমি নিজেই নিজের জন্য বেছে নেই নি,
নিয়েছে পরিস্থিতি, আর নিয়েছে বাবার ক্লান্ত মুখ আর মায়ের অশ্রুসজল চোখ।
২০ বছর বয়সটা বই -পড়ার, স্বপ্ন দেখার, জীবনকে নিজের মতো করে সাজানোর সময়,
আর আমি এই বয়সে জীবনকে বোঝার স্কুলে ভর্তি হয়ে গেছি,যেখানে কোন ছুটি নেই, নেই কোন অবসর
শুধু দায়িত্ব আর আত্মত্যাগ। 💔🥹✈️
🥹 #প্রবাস থেকে বলছি 🙋♂️🥹✈️