29/09/2026
ইনি, ঢাকার প্রথম নারী ডিসি ফরিদা খানম...🫡
ঢাকার উত্তরখান ভূমি অফিসে তার সম্পূর্ণ পরিচয় গোপন করে, বোরকা আর ফেস মাস্ক পরে একদম সাধারণ মানুষের ছদ্মবেশে হাজির হলেন।
আসলে অফিশিয়াল চিঠি পাঠিয়ে, বডিগার্ড আর গাড়ির সাইরেন বাজিয়ে ভিজিটে গেলে তো আর রিয়েল পিকচারটা দেখা যায় না। তখন সব অফিসার-কর্মচারীরা একদম ‘দুধে ধোয়া তুলসী পাতা’ সেজে বসে থাকে। ভেতরের অনিয়ম আর সাধারণ মানুষের আসল কষ্টটা আড়ালেই থেকে যায়। সিস্টেমের এই ফাঁকফোকরটা বন্ধ করতেই তিনি কোনো নোটিশ ছাড়া একদম চুপচাপ ভুক্তভোগী সাধারণ মানুষের কাতারে গিয়ে দাঁড়ালেন। দালালের উৎপাত আর ফাইলের লাল ফিতার দৌরাত্ম্য রুখতে এর চেয়ে ভালো আইডিয়া আর হতেই পারে না।
উনি সাধারণ মানুষের লাইনে মিশে গিয়ে অন-ডিউটি স্টাফদের জিজ্ঞেস করলেন মিউটেশনের প্রসেস কী, সরকারি ফি কত। পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ পাবলিকের সাথে কথা বলে বোঝার চেষ্টা করলেন তারা কী কী বিপদে পড়ছেন।
সব দেখে-শুনে লাস্টে নিজের পরিচয় দিয়ে ওখানকার অফিসারদের কড়া ভাষায় ওয়ার্নিং দিয়ে এসেছেন, সাধারণ মানুষকে কোনো রকম উটকো ঝামেলা বা দেরি করানো ছাড়া দ্রুত এবং স্বচ্ছভাবে সেবা দিতে হবে।
সিরিয়াসলি, আমাদের আসলে এমন জনবান্ধব প্রশাসকই দরকার, যারা মাঠের বাস্তব চিত্রটা বোঝেন। দেশের প্রতিটা সেক্টরের বড় কর্তারা যদি এভাবে ছদ্মবেশে আকস্মিক চেক করা শুরু করেন, তাহলে সরকারি অফিসগুলোর টেবিলের তলার কারবার আর ফাইল আটকে রাখার কালচার কিন্তু এক নিমিষেই বন্ধ হতে বাধ্য।
বলে রাখা ভালো, তিনি কিন্তু ঢাকা জেলার সুদীর্ঘ ইতিহাসের প্রথম নারী ডিসি! শুধু ঢাকাই না, এর আগে চট্টগ্রামের ২৫২ বছরের ইতিহাসেও তিনিই প্রথম নারী ডিসি হয়ে রেকর্ড করেছিলেন। ২৫তম বিসিএস-এর এই চৌকস অফিসার যেমন সাহসী, তেমনই ওনার মনটাও নাকি বেশ নরম।
কিছুদিন আগেই ঢাকার কংক্রিটের জঙ্গলে পাখিদের জন্য নিজের অফিসের ছাদে ৪১৮টি গাছ ও কৃত্রিম বাসা দিয়ে ‘আকাশ নীড়’ নামের একটা দারুণ পাখির অভয়ারণ্য বানিয়েছেন ওনি!
বিগ রেস্পেক্ট ডিসি ফরিদা খানমকে ওনার এই বোল্ড স্টেপের জন্য! ❤️
আপনারা ওনার এই পদক্ষেপকে কীভাবে দেখছেন? কমেন্টে জানান!