Qawmi Kontho

Qawmi Kontho পাঠকদের মাঝে ইসলামিক মন-মানসিকতা জাগানো ও আল্লাহর সন্তুষ্টি লাভ আমাদের কামনা।

03/09/2022

ক্বওমী মাদ্রাসা নিয়ে কালজয়ী মনোমুগ্ধকর নাশিদ।
یہ قومی مدارس

প্রিয় ভাই Syed Fahim এর কন্ঠে অসাধারণ গাইছেন।
আল্লাহ পাক প্রিয় ভাইকে সাংস্কৃতিক অঙ্গনে বেশি বেশি করে কার্যক্রম করার তৌফিক দান করুন।

27/07/2022

ইস্তিগফারের উপকারিতাঃ দুয়া কবুলের হাতিয়ার👇👇
━━━━ • ✿ • ━━━━

১। অধিক ইস্তিগফারের কারণে প্রচুর বৃষ্টি বর্ষণ হয়।
বাগান ও শস্যে ভালো ফসল হয়।
নদী-নালা থাকে জীবন্ত।

২। ইস্তিগফারকারীকে আল্লাহ উত্তম সন্তান, সম্পদ ও জীবিকার দ্বারা সম্মানিত করেন।

৩। দীন পালন সহজ হয়। এবং কর্মজীবন হয় সুখের।

৪। আল্লাহ ও বান্দার মাঝে যে দূরত্ব আছে, তা ঘুচে যায়।

৫। ইস্তিগফারকারীর কাছে দুনিয়াকে খুব তুচ্ছ করে দেয়া হয়৷

৬। মানব ও জীন শয়তান থেকে তাকে হিফাযত করা হয়৷

৭। দীন ও ঈমানের স্বাদ আস্বাদন করা যায়।

৮। আল্লাহর ভালোবাসা অর্জিত হয়।

৯। বিচক্ষণতা ও বিশ্বাস বৃদ্ধি পায়।

১০। দুশ্চিন্তা, পেরেশানি দূর হয়।

১১। বেকারত্ব দূর হয়।

১২। আল্লাহ তা'আলার নৈকট্য অর্জিত হয়।
তার তাওবার কারণে আল্লাহ আনন্দিত হন।

১৩। মৃত্যুর সময় ফেরেস্তারা তার জন্য সুসংবাদ নিয়ে আসে৷

১৪। হাশরের মাঠে মানুষ যখন প্রচন্ড গরম ও ঘামের মধ্যে থাকবে, তখন ইস্তিগফারকারী থাকবে আরশের ছায়াতলে।

১৫। কিয়ামতের দিন মানুষ যখন অস্থির থাকবে, ইস্তিগফারকারী তখন ডানপন্থী মুত্তাকিনদের দলে থাকবে।

১৬। মন্দ কজ থেকে বেচে থাকা যায়।

১৭। আরশ বহনকারী ফেরেশতাগণও তার জন্য দু'আ করেন।

উৎসঃ নাদ্বরতুন নাঈম ফি মাকারিমি আখলাকির রাসূলঃ ২/৩০২

https://www.facebook.com/291036291292182/posts/992041194525018/
14/04/2020

https://www.facebook.com/291036291292182/posts/992041194525018/

পাবনার বেড়া উপজেলায় ২২৯ বস্তা সরকারি ত্রাণের চালসহ ইউপি চেয়ারম্যান কোরবান আলী সরদারকে (৬০) আটক করেছে র‌্যাব। সোম.....

সকল মসজিদের ইমামগণ নিজেরা সতর্ক হউন। মুসল্লীদের সচেতন করুন। আবেগী না হয়ে উলামায়ে কেরাম এবং সাস্থ্য বিভাগের পরামর্শ মেনে ...
06/04/2020

সকল মসজিদের ইমামগণ নিজেরা সতর্ক হউন।
মুসল্লীদের সচেতন করুন। আবেগী না হয়ে উলামায়ে কেরাম এবং সাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলুন।
ইসলামিক ফাউন্ডেশনের আজকের ঘোষণা প্রতি ওয়াক্তে পাঁচ জন এবং জুমায় ১০ জনের বেশী নিয়ে জামাত নয়।
ওগো দয়াময় তোমার ঘরের দরজা আমাদের জন্য বন্ধ করে দিওনা।মহান আল্লাহ তায়ালা আমাদের হেফাজত করুন।আমিন,,,,

 #একটি_শিক্ষনীয়_গল্প_সবাই_মনোযোগ_দিয়ে পড়বেন আশা করি ।📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺"এক ছেলে মাদ্রাসায় পড়াশুনা করত। ছেলেটা মাদ...
29/03/2020

#একটি_শিক্ষনীয়_গল্প_সবাই_মনোযোগ_দিয়ে পড়বেন আশা করি ।
📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿📿
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
"এক ছেলে মাদ্রাসায় পড়াশুনা করত। ছেলেটা মাদ্রাসায় যাওয়ার সময় একটি মেয়ে সব সময় তাঁর দিকে তাকিয়ে থাকে, তাঁর সাথে কথা বলতে চায় !

(কিন্তু সেই ছেলেটি আবার আমার আর আপনার মত ক্যারেক্টার ঢিলা ছিল না !)

সে কোনো বেগানা নারীর দিকে তাকাতে চায়না, চায়না কথা বলতে ! হয়তো এরকম এভয়েড এবং মেয়েদের দিকে তাকানোর অনীহা দেখে সেই মেয়েটি আরো ক্ষিপ্ত হয়ে উঠে !!

একদিন মেয়েটা ছেলেটিকে তার খালি বাড়ীতে ডাকলো ! কিন্তু ছেলেটি রাজি হলনা । কিছুদিন পর মেয়েটি একটা কৌশল খাটাল -- মেয়েটা তাদের এক দাসীকে শিখিয়ে দিলে যে , ছেলেটাকে বলবে যে, এ বাড়ীতে একটা ছোট বাচ্চা আছে, বাচ্চাটা খুব কান্না- কাঁটি করতেছে, আপনি একটু এসে বাচ্চাটাকে সূরা -কালাম পাঠ করে ঝাড়- ফুঁক দিয়ে যান, দাসীটা এ মিথ্যা কথা বলে ঐ মাদরাসার ছেলেটাকে বাড়ির ভেতর নিয়ে গেলো !

তারপর সে দুষ্ট মেয়েটা ছেলে টাকে নির্জন একটা রুমে বন্দি করল, ছেলেটার কাছে নিজেকে সঁপে দিতে চাইলো !!

কিন্তু সেই ছেলেটি চাইলো না অবৈধ কোন কিছু করতে ! ছেলেটি পড়ে গেলো মহা বিপদে, বুদ্ধি করে বললো, আমার একটু টয়লেটে যেতে হবে! মেয়েটি বলল যাও, তবে দ্রুত ফিরে আসবে, ছেলেটি বাধ্য হয়েই টয়লেট থেকে নোংরা পানি দিয়ে তার পুরো শরীর মেখে নিল, যাতে তার শরীর থেকে বিশ্রি গন্ধ বের হয়......

ছেলেটি টয়লেট থেকে বের হবার পর, মেয়েটি তার গায়ের দুর্গন্ধের কারনে তাকে তাড়িয়ে দিলো !!! আর ছেলেটি খুশী মনে বের হয়ে গোসল করে মাদ্রাসায় গিয়ে ক্লাসে প্রবেশ করলো !!

ওস্তাদ ক্লাস চলাকালীন সময়ে বললেন, তোমাদের মধ্যে কে আজকে এমন সুগন্ধি লাগিয়ে এসেছো যে পুরো ক্লাস সুগন্ধময় হয়ে আছে ! ছেলেটা ভয় পেয়ে গেল, মনে মনে ভাবল হয়ত তার গায়ে কোথাও ময়লা লেগে আছে অথবা ভাল করে ধোঁয়া হয়নি, সেখান থেকে মনে হয় দুর্গন্ধ বের হচ্ছে ! সে মনে করল, ক্লাসের মধ্যে ওস্তাদ তার গায়ের দুর্গন্ধকে উপহাস করে সুগন্ধ বলছে নাতো ???????

ছেলেটা লজ্জায় মাথা নিচু করে বেঞ্চে বসে রইল! এদিকে কোন ছাত্র জবাব না দেওয়ায় ওস্তাদ অবাক হলেন এবং পরীক্ষা করার করার জন্য একজন একজন করে উঠে আসতে বললেন , আশ্চর্যের বিষয় কারো কাছেই এ সুগন্ধ পাওয়া গেল না,

অতঃপর ওস্তাদ দেখলেন একটা ছেলে ক্লাসের সর্বশেষ বেঞ্চে মাথা নিচু করে বসে আছে, ওস্তাদ ছেলেটাকে কাছে ডাকলেন , ছেলেটা কাছে আসলো, ওস্তাদ খেয়াল করলেন এই ছেলেটার কাছে থেকেই এত সুগন্ধি বের হচ্ছে ! ওস্তাদ ছেলেটাকে প্রশ্ন করলেন , তুমিই এ সুগন্ধ লাগিয়ে এসেছ , কিন্তু আমাদেরকে বলছনা কেন ? বলো এই সুগন্ধি কোথায় পেয়েছ ?

ছেলেটা তখন ভয়ে কাঁদতে আরম্ভ করল ! ওস্তাদ আরো বেশি অবাক হলেন এবং ছেলেটাকে বললেন, তুমি কাঁদছ কেন ?

তখন ছেলেটা সম্পূর্ণ ঘটনা ওস্তাদ কে বলে দিল, সব কিছু শুনে ওস্তাদও কেঁদে ফেললেন এবং ছেলেটাকে বুকের সাথে জড়িয়ে ধরে সকল ছাত্রদেরকে বললেনঃ তোমরা যদি কেউ একজন জান্নাতী মানুষ দেখতে চাও, তাহলে আমার এই ছাত্রটিকে দেখ !

সুবহান-আল্লাহ্ !!!!!!! ছেলেটির ব্যাপারে শুনা যায় তিনি হলেন... ঈমাম গাজ্জালী (রহ.)

তাই আসুন আমরা সবাই ইমাম গাজালীর মতো হয়ে যাই । বেহায়াপনা, অপকর্ম ছেড়ে দিয়ে মুত্তাকী হয়ে যাই।
🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂🍂
আল্লাহ আমাদেরকে ইমাম গাজালীর মতো হওয়ার তৌফিক দান করুন ।আমিন,,,,

18/01/2019

❖ পা পিছলে পড়ে যাওয়া লজ্জার ব্যাপার নয়, বরং যথা সময়ে উঠে না দাঁড়ানোই লজ্জার ব্যাপার ।
❖ তুমি কতবার হোঁচট খেয়ে পড়ে গিয়েছো সেটা বড় বিষয় নয়, বরং কয়বার ঘুরে দাঁড়াতে পেরেছো সেটাই বড় বিষয়।
❖ তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয় বরং বুদ্ধিমানের কাজ হল তর্কে না জড়ানো ।
❖ তুমি যতটা মূল্যবান ততটা সমালোচনার পাত্র !! কারণ মূল্যহীন জিনিস নিয়ে মানুষ মাথা ঘামায় না।
❖ বুদ্ধির সীমা আছে কিন্তু বোকামীর কোন সীমা নেই ।
❖ মূর্খ জ্ঞানীকে চিনতে
পারে না, কেননা সে মূর্খ ।
❖ বন্ধুত্ব একটি ছাতার ন্যায় । বৃষ্টি যতই প্রবল হয় ছাতার ততই প্রয়োজন হয় ।
❖ ভুল করা দোষের কথা নয় বরং ভুলের উপর প্রতিষ্ঠিত থাকা দোষণীয় ।
❖ মানুষের সাথে সে রূপ আচরণ কর যেমন তারা পছন্দ করে । নিজের পছন্দ মাফিক আচরণ কর না ।
❖ আহম্মকের সাথে তর্ক কর না । কারণ , মানুষ হয়তো দুজনের মাঝে পার্থক্য করতে ভুল করবে।

27/07/2017

Address

Mymensingh
2200

Alerts

Be the first to know and let us send you an email when Qawmi Kontho posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Qawmi Kontho:

Share