Bhaluka News 24

Bhaluka News 24 সত্য সন্ধানী আমাদের একমাত্র লক্ষ্য

বাংলাদেশ প্রতিদিন ভালুকা উপজেলা প্রতিনিধি আসাদুজ্জামান সুমনের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য মানববন্ধন ...
25/09/2020

বাংলাদেশ প্রতিদিন ভালুকা উপজেলা প্রতিনিধি আসাদুজ্জামান সুমনের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভালুকা উপজেলা অটু টেম্পো ও সিএনজি শ্রমিক ইউনিয়ন।
শ্রমিক নেতারা অবিলম্বে সুমনকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

20/07/2020

ভালুকার বনের জমি দখল নিয়ে সময় টিভিতে সচিত্র

উপজেলার মল্লিকবাড়ি ও হবিরবাড়িতে সরকারি বনের জমি দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করছে একদল দখলদার।
যাদের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও প্রশাসন ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে। প্রশাসন বলছে দখলদাররা এলাকায় প্রভাবশালী হওয়ায় তারা কোন ব্যবস্থা নিতে পারছেনা।
বিস্তারিত জানতে রিপোর্টটি দেখার অনুরোধ রইলো।

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন যমুনা গ্রুপের চেয়ারম্যান নরুল ইসলাম বাবুলরাজধানীর এভারকেয়ার হাসপাতালে আজ সোমবার (১৩ জুলাই)...
13/07/2020

করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন যমুনা গ্রুপের চেয়ারম্যান নরুল ইসলাম বাবুল

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আজ সোমবার (১৩ জুলাই) মৃত্যু হয় তার। গত ১৪ জুন হাসাতালটিতে ভর্তি হন তিনি।

তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয় পরদিনই। যদিও এর আগে দুবার পরীক্ষায় করোনা নেগেটিভ হয়েছিলেন।

বিশিষ্ট এই শিল্পপতি অন্তত ৪১টি কোম্পানির প্রতিষ্ঠাতা-উদ্যোক্তা। যাতে রয়েছে বস্ত্র, রাসায়নিক, চামড়া, মোটরসাইকেল, ইলেকট্রনিক্স, বেভারেজ ও টয়লেট্রিজ প্রতিষ্ঠান।

ভালুকার হবিরবাড়িতে স্বেচ্ছাসেবকদের পিপিই উপহার দিলেন ইউপি চেয়ারম্যানমহামারি করোনায় হবিরবাড়িতে স্বেচ্ছাসেবক হিসেবে যারা এ...
28/06/2020

ভালুকার হবিরবাড়িতে স্বেচ্ছাসেবকদের পিপিই উপহার দিলেন ইউপি চেয়ারম্যান

মহামারি করোনায় হবিরবাড়িতে স্বেচ্ছাসেবক হিসেবে যারা এতদিন মাঠে বিভিন্ন স্বেচ্ছাসেবী মূলক কাজ করছিলেন তাদের কে পিপিই উপহার দিলেন হবিরবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু।

আজকে হবিরবাড়ি ইউনিয়ন সোনার বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সম্মেলনে তিনি এই উপহার প্রদান করেন এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ।

21/06/2020

দেশের ১০ জেলাকে রেড জোন ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি।

জেলা গুলো হলো চট্রগ্রাম, নারায়ণগঞ্জ, বগুড়া, কুমিল্লা, মাদারীপুর, হবিগঞ্জ, যশোর, মুন্সিগঞ্জ, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার।
এসব এলাকা সাধারণ ছুটির আওতাধীন থাকবে।

13/06/2020

হবিরবাড়ির সকল স্বেচ্ছাসেবকদের পিপিই দেয়ার উদ্দ্যোগ

হবিরবাড়ীতে সকল স্বেচ্ছাসেবক যারা করোনা ভাইরাস রোধে কাজ করছেন সকলকে হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে পিপিই দেওয়া হবে।
প্রত্যেক ওয়ার্ডের স্বেচ্ছাসেবকদের তালিকাসহ পিপিইর সাইজ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন ইউপি চেয়ারম্যান।
আগামী সোমবার (১৫-০৬-২০২০) দুপুর দুইটার মধ্যে পরিষদের কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।

11/06/2020

ভালুকা উপজেলায় এ পর্যন্ত ১৫৪ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
এর মধ্যে বিভিন্ন কারখানার শ্রমিক আছেন ৮২ জন, যা মোট সংক্রমিতের ৫৩ শতাংশ।
প্রতিদিনই বাড়ছে উপজেলায় করোনাভাইরাসের সংক্রমিত রোগীর সংখ্যা।

09/06/2020

করোনায় ভালুকার প্রশাসন কি নির্বিকার নাকি নিরুপায়?

করোনায় ভালুকাবাসীর কাল হলো শিল্প কারখানাশিল্প কারখানা স্থাপনের ফলে এলাকার যেমন উন্নতি হয়েছে ঠিক তেমনি কিছু ঝামেলাও হয়েছে...
08/06/2020

করোনায় ভালুকাবাসীর কাল হলো শিল্প কারখানা

শিল্প কারখানা স্থাপনের ফলে এলাকার যেমন উন্নতি হয়েছে ঠিক তেমনি কিছু ঝামেলাও হয়েছে, শিল্প কারখানার বর্জ্য সহ বিভিন্ন সমস্যায় পরতে হচ্ছে এলাকাবাসীর, এবার করোনায় কাল হয়ে দাড়িয়েছে এই শিল্প কারখানাগুলো।
প্রতিদিনই জ্যামিতিক হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা, যার অধিকাংশই হচ্ছে শিল্প কারখানার শ্রমিক।

ভালুকায় এ পর্যন্ত তিনজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন, তার মধ্যে একজন ট্রাফিক পুলিশ হিসেবে ঢাকায় কর্মরত ছিলেন, হানিফ নামে একজন মারা গেছেন যিনি ভালুকা পৌরসভার বাসিন্দা ছিলেন, আজকে হবিরবাড়ির আমতলীতে একজন মারা গেছেন তিনি আনসার বাহিনীতে কর্মরত ছিলেন, এছাড়া মেদুয়ারী ইউনিয়নে করোনা উপসর্গ নিয়ে একজন মারা গেছেন।

বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগী পাওয়া যায় ৮ মার্চ এরপর থেকে প্রথম ৪৮ দিনে ভালুকায় রোগী পাওয়া যায় ৫০ জন, আর গত তিনদিনে রোগী পাওয়া যায় ৫০ জন,যার মধ্যে ৩৬ জন পোশাক শ্রমিক। যার অধিকাংশ হবিরবাড়ি ইউনিয়নের বাসিন্দা, হবিরবাড়িতে শিল্প কারখানার অধিক হওয়াই আক্রান্তের সংখ্যাও হবিরবাড়িতে বেশি।

হবিরবাড়ি ইউনিয়নের বাসিন্দাদের সাথে কথা বললে তারা এই পরিস্থিতিতে হবিরবাড়ি সহ পুরো ভালুকা উপজেলা লকডাউন করা জরুরী হয়ে পরেছে।

এবার ত্রাণ সহায়তা নিয়ে ভালুকাবাসীর পাশে ফখর উদ্দিন বাচ্চুমাহামারী করোনায় ভালুকার অসহায় দরিদ্র মানুষের জন্য খাদ্য সামগ্র...
18/05/2020

এবার ত্রাণ সহায়তা নিয়ে ভালুকাবাসীর পাশে ফখর উদ্দিন বাচ্চু
মাহামারী করোনায় ভালুকার অসহায় দরিদ্র মানুষের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করছে ভালুকা উপজেলা বিএনপি, উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ১৫ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি, গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

মহামারী করোনায় সরকার কতৃক বরাদ্দকৃত চাল, টাকা ও শিশু খাদ্য অন্যান্য এলাকা ও জনগণের ঘনত্বের দিক বিবেচনা করলে ভালুকা উপজেল...
06/05/2020

মহামারী করোনায় সরকার কতৃক বরাদ্দকৃত চাল, টাকা ও শিশু খাদ্য অন্যান্য এলাকা ও জনগণের ঘনত্বের দিক বিবেচনা করলে ভালুকা উপজেলায় যৎসামান্য।

03/05/2020

ভালুকায় প্রথম করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু

পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা করোনা আক্রান্ত মোঃ হানিফ মিয়া গত রাত ৩ টার দিকে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনাতে ৫ জনের মৃত্যু হলো।

Address

Mymensingh
Mymensingh
2241

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bhaluka News 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share