04/12/2024
একদিন আমাকে মনে পড়বে কিন্তু সাহস করে
ফোন দিতে পারবে না, লজ্জায় নিজেকে সংবরণ করবে। আমাদের এত এত গল্প আর স্মৃতি জমেছে
যে তুমি অন্য কারো মাঝে আমার ছায়া দেখবে
কিন্তু সেখানে আমাকে পাবে না। একটা আক্ষেপ
জন্ম নিবে তোমার ভিতরে! রাত গভীর হলে আমার
ফেসবুক ওয়াল ঘুরতে মন চাইবে। হয়তো সব বাঁধা
ভেঙে, মনের সাথে যুদ্ধ করে হলেও আমার প্রতিটি
পোস্ট দেখবে। হাসবে, রাগ করবে, কিন্তু আমাকে
সেই অনূভুতি বলতে পারবে না।
এর চেয়ে আর বড় কি কষ্ট থাকতে পারে?
কোন এক ভোরে কিংবা গভীর রাতে ঘুম ভেঙে
ফোন চেক করে দেখবে আমার কোন টেক্সট
আসছে কি না। আমাকে না পেয়ে তোমার যেই
দীর্ঘশ্বাস জন্মাবে তা তোমার প্রাপ্য ছিল, কারণ
আমি তো কোন অন্যায় করি নি।
এখন যা নিয়ে আছ তা নিয়ে যতই সুখে থাক, যতই
ভালো থাক আমি জানি আমাকে তোমার মনে
পড়বেই। কারণ আমি তোমাকে ঠকাই নি। তোমার আশে পাশে সবাইকে নিয়ে কাটানো প্রতিটি সুখময়
মূহুর্তে আমি থাকবো তোমার মস্তিষ্কের একটা
কোনায়।
এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে?
"আমাকে কষ্ট দেয়ার প্রতিটি পাপ তোমাকে ঘিরে
ধরবে"।
"একদিন তুমিও অসুখী হবে", একদিন তোমারও
আমার জন্য কাঁদতে মন চাবে। কিন্তু চোখের পানি
আর আসবে না। এক শীতে সমুদ্র স্নান করতে যাবে
আর সাথে থাকবে তোমার পরিচিত আপন মুখ
অথচ সেখানে তুমি আমার মুখখানি তোমার
চোখেতে ভাসাবে। এক জ্যোৎস্নার রাতে আকাশ
দেখে তোমার চোখের কোনায় পানি জমবে।
এত সুন্দর রুপালি জ্যোৎস্না আমাকে ছাড়া দেখবে
আর কষ্ট তোমাকে জাপ্টে ধরবে না তা হবে না!
একদিন আমাকে দেখার জন্য আকুল হবে, সব জায়গায় খুজবে কিন্তু পাবে না।
সেদিন আঘাত লাগবে আর সেদিন বুঝবে কি
অন্যায় করেছো।
একদিন বুঝবে ভালো একটা সম্পর্ক শেষ করে
কেউ ভালো থাকতে পারে না। 😅
©